Share on WhatsApp Share on Telegram

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতি | Principles of Inclusive Education

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সব ধরনের শিশুদেরকে শিক্ষার অন্তর্ভুক্তি করার উপর গুরুত্ব আরোপিত হয়। তাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতি (Principles of Inclusive Education) অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সকলের জন্য শিক্ষা ব্যবস্থাকে সুনিশ্চিত করে। তাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বর্তমানে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাস্তবায়নের ক্ষেত্রে কতগুলি মৌলিক নীতির প্রতি গুরুত্ব আরোপিত হয়। এই নীতিগুলি এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতি | Principles of Inclusive Education

প্রথাগত শিক্ষা ক্ষেত্রে সমাজের সর্বস্তরের শিক্ষার্থীদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ফলে আধুনিক শিক্ষা ক্ষেত্রে প্রথাগত শিক্ষা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রচেষ্টাকে গ্রহণ করা হয়। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাস্তবায়ন করা বিশেষ গুরুত্বপূর্ণ।

অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে বিশ্লেষণ করলে এর বিভিন্ন নীতি বর্তমান, সেগুলি হল নিম্নলিখিত –

1. শ্রেণিকক্ষের বৈচিত্র্য

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্যতম নীতি হল শ্রেণীকক্ষের বৈচিত্র্য। অর্থাৎ শ্রেণিকক্ষে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবন্ধী বা অক্ষমতা শিশু থেকে থাকে। অর্থাৎ ক্লাসরুমে সব ধরনের শিক্ষার্থীদের নিয়ে শ্রেণীকক্ষের বৈচিত্র্য পরিলক্ষিত হয়।

2. ছাত্র বৈচিত্র্য

শ্রেণিকক্ষের বৈচিত্রের মতোই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে ছাত্র বৈচিত্র্য একটি গুরুত্বপূর্ণ দিক। কারণ শ্রেণিকক্ষের প্রতিটি শিক্ষার্থীর কো্নো না কোনো দিকে বিশেষ চাহিদা থাকে। অর্থাৎ শিক্ষাগত পারদর্শিতার দিক থেকে সমস্ত শিশুর একই ধরনের হয়। কারণ এক্ষেত্রে শিক্ষার্থীদের শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা থাকতে পারে। অন্তর্ভুক্তি মূলক শিক্ষার ক্ষেত্রে ছাত্র বৈচিত্র্য একটি উল্লেখযোগ্য দিক।

3. শিক্ষায় সমসুযোগ

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্যতম নীতি হল শিক্ষায় সমসুযোগ। অর্থাৎ সমাজের সর্বস্তরের শিক্ষার্থীদের অনুরোধ বাধা-বিগ্রহ ছাড়াই শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা মধ্য দিয়ে বা সমসুযোগের মধ্য দিয়ে শিক্ষার মূল স্রোতে ফিরে আনা। তাই ভেদাভেদ বা বৈষম্য ছাড়াই শিক্ষায় সমসুযোগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।

4. শিক্ষার্থীদের মানসিক পার্থক্য

প্রত্যেক শিক্ষার্থীদের মানসিক চাহিদা বা মনোবিজ্ঞান সম্মত চাহিদা ভিন্নধর্মীর হয়ে থাকে। তাই এই চাহিদার দিকে গুরুত্ব আরোপ করাই হল অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূলনীতি। অর্থাৎ বর্তমানে শিক্ষার্থীদের আগ্রহ, প্রবণতা ও চাহিদা অনুযায়ী শিক্ষার লক্ষ্য, শিক্ষার পাঠক্রম, শিক্ষাদান পদ্ধতি প্রভৃতি নির্ধারণ হয়ে থাকে।

তাই শাস্তি বা ভয় দেখিয়ে শিক্ষাদান কার্য সম্পন্ন হবে না। বরং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মানসিক পার্থক্যের উপর গুরুত্ব আরোপ করে সম্পূর্ণ শিক্ষাদান প্রক্রিয়াটি সম্পন্ন হবে। সুতরাং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতি হল শিক্ষার্থীদের মানসিক পার্থক্যকে গুরুত্বসহকারে বিবেচনা করা। তাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতি গুলির মধ্যে এটি অন্যতম।

5. শিক্ষার্থীদের শারীরিক পার্থক্য

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে শিক্ষাদান করা হয়ে থাকে। অর্থাৎ শ্রেণিকক্ষে স্বাভাবিক শিশুদের পাশাপাশি অন্যান্য প্রতিবন্ধী বা সক্ষমতা যুক্ত শিশুদের (যেমন – দৃষ্টি প্রতিবন্ধকতা, অস্থি প্রতিবন্ধকতা, শ্রবণ প্রতিবন্ধকতা প্রভৃতি) একসঙ্গে একই শ্রেণিকক্ষে শিক্ষাদান করা হয়ে থাকে। এক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধকতা প্রধান বাধা হয়ে দাঁড়ায় না।

তাই সমস্ত রকমের শারীরিক প্রতিবন্ধকতা দূরে সরিয়ে রেখে শিক্ষার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরে আনা সম্ভব অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে। তাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতি গুলির মধ্যে এটি অন্যতম।

এছাড়া অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে তিনটি দিক বর্তমান। সেগুলি হল –

i) শিক্ষার্থীদের বিশেষ প্রয়োজনীয় পরিষেবা প্রদান

ii) শিক্ষার্থীদের সহায়ক পরিষেবা প্রদান এবং

iii) শিক্ষার্থীদের অন্যান্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক পরিষেবা প্রদান

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, শিক্ষার ক্ষেত্রে শ্রেণিকক্ষের প্রতিটি শিশুর মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। অর্থাৎ কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষার্থীর মত হয় না বা আচরণ করে না। এক্ষেত্রে অনেক শিক্ষার্থী স্বাভাবিক থাকে আবার শ্রেণীকক্ষে শারীরিক ও মানসিকভাবে অনেক শিক্ষার্থী অস্বাভাবিক প্রকৃতির থাকে। আর এই সমস্ত ভিন্নতা এবং বিভিন্ন চাহিদার উপর গুরুত্ব আরোপ করে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে সকল শিক্ষার্থীদের শিক্ষার মূল স্রোতে নিয়ে আসা।

তথ্যসূত্র (References)

  • Kar. Chintamani, Exceptional Children Their Psychology and Education. Sterling Publication Pvt. Ltd. New Delhi.
  • Kirk, S. A. Educating Exceptional Children. Oxford IBH. New Delhi.
  • Mangal, S. K. Educating Exceptional Children: An Introduction to Special Education. PHI Learning Pvt. Ltd. New Delhi.
  • Panda, K. C. Education of Exceptional Children. Vikas Publishing House Pvt. Ltd. New Delhi.
  • Internet sources

প্রশ্ন – অন্তর্ভুক্তিমূলক নীতি কি?

উত্তর – অন্তর্ভুক্তিমূলক নীতি হল – সমাজের সকল ব্যক্তিদের চাহিদাকে গুরুত্ব আরোপ, শিক্ষা সহ অন্যান্য দিকে সমসুযোগ প্রদান, সমাজের সর্বস্তরের ব্যক্তিদের সমান মর্যাদা ও গুরুত্ব আরোপ।

প্রশ্ন – নিচের কোনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূলনীতি নয়?
(ক) বিচ্ছিন্ন শিক্ষা
(খ) ছাত্র বৈচিত্র্যের প্রশংসা
(গ) শূন্য প্রত্যাখ্যান

উত্তর – (ক) বিচ্ছিন্ন শিক্ষা

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!