Share on WhatsApp Share on Telegram

শিক্ষা প্রযুক্তি বিদ্যার পরিধি | 10 Main Scope of Educational Technology

শিক্ষা প্রযুক্তি হল বাস্তবক্ষেত্রে শিক্ষণ সমস্যাগুলিকে সহজে সমাধান করার প্রক্রিয়া। তাই শিক্ষা প্রযুক্তি বিদ্যার পরিধি (Scope of Educational Technology) অনেক ব্যাপক ও বিস্তৃত প্রকৃতির।

বর্তমান বিশ্বের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রযুক্তির পরিধি (Scope of Educational Technology) দিন দিন প্রসারিত হচ্ছে। একদিকে যেমন এটি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করছে, অন্যদিকে বিভিন্ন প্রযুক্তিনির্ভর শিক্ষণ কৌশল শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ বাড়াচ্ছে। তাই, ভবিষ্যতের শিক্ষার (Learning Management Systems) কথা ভাবতে হলে শিক্ষা প্রযুক্তিকে কেন্দ্র করেই ভাবতে হবে।

শিক্ষা প্রযুক্তি বিদ্যার পরিধি | Scope of Educational Technology

শিক্ষা প্রযুক্তি (Educational Technology) হল এমন একটি শাখা যা শিক্ষার বিভিন্ন দিক যেমন – পাঠ পরিকল্পনা, শিক্ষাদান পদ্ধতি, মূল্যায়ন এবং শিখনের পরিবেশ উন্নয়নে প্রযুক্তির ব্যবহারকে অন্তর্ভুক্ত করে। এটি একটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি যার মাধ্যমে শেখানো ও শেখার প্রক্রিয়া আরও কার্যকর ও উপযোগী করা যায়।

শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি মুর্ত বিষয় থেকে বিমূর্ত বিষয় পর্যন্ত বিস্তৃত। শিক্ষা বিজ্ঞানের তিনটি বিশেষ দিকে শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি (Scope of Educational Technology)-র অন্তর্গত, এগুলি হল –

i) সাধারণ শিক্ষামূলক প্রশাসন এবং পরিচালনরত প্রযুক্তিবিদ্যা,

ii) সাধারণ শিক্ষামূলক পরীক্ষন ও মূল্যায়ন সংক্রান্ত প্রযুক্তিবিদ্যা এবং

iii) প্রক্রিয়া সংক্রান্ত প্রযুক্তিবিদ্যা।

আবার, বিশিষ্ট প্রযুক্তিবিদ রাওনত্রা (Rowntra) ১৯৭৩ সালে শিক্ষা প্রযুক্তিবিদ্যার (Educational Technology) অন্তর্গত বিষয়ে সমূহকে কয়েকটি বিশেষ অঞ্চলে চিহ্নিত করেছেন, সেগুলি হল –

i) শিখনের লক্ষ্য এবং উদ্দেশ্য গুলি শনাক্ত করা,

ii) শিখন পরিবেশ পরিকল্পনা করা।

iii) বিষয়বস্তুর বিশ্লেষণ ও পরিকাঠামো গঠন করা।

iv) উপযুক্ত শিক্ষণ কৌশলসমূহ এবং শিখন মাধ্যম নির্বাচন করা।

v) সিস্টেম দৃষ্টিভঙ্গির কার্যকারিতা বিচারকরন এবং

vi) মূল্যায়ন থেকে প্রাপ্ত অন্তর্দৃষ্টি ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতের শিক্ষণ শিখন প্রক্রিয়ার কার্যকারিতা বিচারকরন ও উন্নতি সাধন করা।

তাছাড়া শিক্ষা প্রযুক্তি বিদ্যার পরিধির (Scope of Educational Technology) অন্তর্গত আরোও গুরুত্বপূর্ণ বিষয় সমূহ হল নিম্নলিখিত –

পাঠ পরিকল্পনা ও নির্দেশনা নির্মাণ | Instructional Design and Delivery

পাঠের উদ্দেশ্য নির্ধারণ, কনটেন্টের বিন্যাস, ও মিডিয়া বেছে নিয়ে একটি পরিকল্পিত শিক্ষাদান পদ্ধতি তৈরি হয়। অর্থাৎ শিক্ষা প্রযুক্তিবিদ্যার মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক সমূহ যেমন – learning outcome, curriculum mapping, এবং content sequencing অন্তর্ভুক্ত থাকে।

শিক্ষাদান কৌশলে প্রযুক্তির ব্যবহার | Technology in Teaching-Learning Process

বর্তমানে flipped classroom, blended learning, video-based instruction ইত্যাদি পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এগুলো শিক্ষার্থীকে আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শেখার সুযোগ করে দেয়।

পাঠক্রম গঠন ও উপস্থাপন | Curriculum Development and Content Delivery

শিক্ষা প্রযুক্তি পাঠক্রমকে ডিজিটাল করে তোলে। মডুলার শেখানো, SCORM-based কনটেন্ট এবং ওপেন এডুকেশনাল রিসোর্স (OER) এর মাধ্যমে আধুনিক পাঠদান সম্ভব হয়। অর্থাৎ শিক্ষা প্রযুক্তিবিদ্যা পাঠক্রমকে আরো বেশি উন্নত, প্রয়োগযোগ্য এবং গতিশীল করে তোলে। এর ফলে সহজে শিখন উদ্দেশ্য (learning objectives) অর্জন করা যায়।

মূল্যায়ন ও প্রতিক্রিয়া পদ্ধতি | Evaluation and Feedback System

শিক্ষার্থীর অগ্রগতির মূল্যায়নে ব্যবহৃত হয় online quizzes, adaptive assessments, এবং AI-driven feedback systems। এই পদ্ধতি শেখাকে আরও কার্যকর করে তোলে। অর্থাৎ শিক্ষা প্রক্রিয়ার মূল্যায়ন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ দিক। আর এই মূল্যায়ন ব্যবস্থার অন্যতম অংশ হিসেবে শিক্ষা প্রযুক্তি বিদ্যা বিশেষ ভূমিকা পালন করে।

শেখার পরিবেশ ও শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা | Learning Environment and Classroom Management

শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধির মধ্যে অন্তর্গত বিভিন্ন বিষয় সমূহ যেমন – Smart board, digital projector, Learning Management System (LMS) ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে শ্রেণিকক্ষের কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি পায়।

বিশেষ শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক শেখা | Inclusive and Assistive Technologies

শিক্ষা প্রযুক্তি speech-to-text software, screen reader, Braille displays ইত্যাদির মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাকে আরও গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক করে।

উপসংহার (Conclusion)

সর্বোপরি বলা যায়, শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের পরিধি ব্যাপক এবং বিস্তৃত। বর্তমানে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান সমগ্র শিক্ষা ব্যবস্থার আবশ্যিক অংশ হিসেবে বিশেষ ভূমিকা পালন করে। শিক্ষণ শিখন প্রক্রিয়া থেকে শুরু করে মূল্যায়ন কৌশল নির্ধারণ ও শিক্ষার্থীদের মূল্যায়ন করা পর্যন্ত প্রযুক্তি বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে একটি অন্যতম হাতিয়ার।

তথ্যসূত্র (References)

  • Aggarwal, I. E.: Essentials of Educational Technology: Teaching Learning, Vikash Publishing House Pvt. Ltd. 2001, New Delhi.
  • Bhatt
  • Bhatt and Sharma S. R.: Educational Technology, Kanika Publishing House, New Delhi.
  • Chauhan, S. S.: Innovations in Teaching Learning Process, Vikash Publication, 1990, New Delhi.
  • Hornby, A.S. 1995. Oxford Advanced Learner Dictionary. New York: Oxford University Press
  • Hughes, R. (2002). Teaching and researching speaking. Edinburgh: Pearson Education.
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • Internet sources

প্রশ্ন – শিক্ষা প্রযুক্তির পরিধি কি কি?

উত্তর – শিক্ষা প্রযুক্তির পরিধির মধ্যে যে সমস্ত বিষয়ে অন্তর্ভুক্ত তা হল – শিক্ষণ শিখন প্রক্রিয়া, প্রোগ্রাম শিখন, শিক্ষণ মডেল, সিস্টেম দৃষ্টিভঙ্গি, শিক্ষায় কম্পিউটারের ব্যবহার প্রভৃতি।

প্রশ্ন – শিক্ষা প্রযুক্তির পাঁচটি পরিধি কি কি?

উত্তর – শিক্ষা প্রযুক্তির পাঁচটি পরিধি হল – শিক্ষণ শিখন প্রক্রিয়া, শিক্ষণ মডেল, সিস্টেম দৃষ্টিভঙ্গি, শিক্ষায় কম্পিউটারের ব্যবহার এবং প্রোগ্রাম শিখন।

আরোও পড়ুন

Educational Pdf Book Store

Visit Now for buy pdf book

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

1 thought on “শিক্ষা প্রযুক্তি বিদ্যার পরিধি | 10 Main Scope of Educational Technology”

Leave a Comment

close
✅ Copied with source!