Share on WhatsApp Share on Telegram

শিক্ষা প্রযুক্তি বিদ্যা কাকে বলে | ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Meaning of Educational Technology

শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে এমনভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রযুক্তিবিদ্যার অনুপ্রবেশ ঘটেছে। ফলে শিক্ষা প্রযুক্তি বিদ্যা (Educational Technology) বর্তমানকালে অধিক জনপ্রিয়তা লাভ করেছে।

সাধারণভাবে প্রযুক্তিবিদ্যা শব্দটি গ্রীক শব্দ Technic থেকে এসেছে, যার অর্থ হল কলা বা দক্ষতা এবং Logia শব্দটি অর্থ হলো বিজ্ঞান। তাই প্রযুক্তি বিজ্ঞান হলো দক্ষতার অনুসন্ধান করার বিজ্ঞান। এখানে শিক্ষা প্রযুক্তি বিদ্যার ধারণা, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য গুলি আলোচনা করা হলো।

শিক্ষা প্রযুক্তি বিদ্যা কাকে বলে | Meaning of Educational Technology

শিক্ষা প্রযুক্তি বিদ্যা হল শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ধরনের যান্ত্রিক কৌশল বা যন্ত্রের ব্যবহার। অর্থাৎ শিক্ষণ শিখন প্রক্রিয়ায় শিক্ষা প্রযুক্তি বিদ্যার কৌশল প্রয়োগকে শিক্ষা প্রযুক্তি বিদ্যা বলে।

শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার যান্ত্রিক কৌশল গুলি হল – টেপরেকর্ডার, ভিডিও রেকর্ডার, কম্পিউটার, রেডিও প্রভৃতি। অর্থাৎ এগুলি ব্যবহারের মাধ্যমে শিক্ষামূলক অভিজ্ঞতা সংরক্ষণ হয়।

তাই অনেকে মনে করেন বিভিন্ন ধরনের প্রযুক্তিগত কৌশলের প্রয়োগ রীতি হল শিক্ষা প্রযুক্তিবিদ্যা।

আবার, শিক্ষা প্রযুক্তি বিদ্যাকে বিশ্লেষণ করলে এর পাঁচটি M পরিলক্ষিত হয়। সেগুলি হল –

M = Machins বা মেশিন বা যন্ত্র বা কৌশল

M = Materials বা উপকরণ

M = Media বা মাধ্যম

M = Man বা মানুষ

M = Method বা পদ্ধতি

উপরে আলোচিত পাঁচটি M পরস্পর সম্পর্কিত এবং নির্দিষ্ট শিক্ষামূলক উদ্দেশ্য গুলি পরিপূরণ করার জন্য একত্রে কাজ করে থাকে।

শিক্ষা প্রযুক্তি বিদ্যার সংজ্ঞা | Definition of Educational Technology

বিভিন্ন প্রযুক্তিবিদগণ শিক্ষা প্রযুক্তি বিদ্যা কাকে বলে বা সংজ্ঞা (Educational technology definition) বিষয়ে বিভিন্ন মতাদর্শ পোষণ করেন। সেগুলি হল –

De Ceoco (1971) বলেছেন –

“শিক্ষা প্রযুক্তি বিদ্যা হল বাস্তব ক্ষেত্রে শিক্ষণ সমস্যাগুলিতে শিখন মনস্তত্ত্বের প্রয়োগে পুঙ্খানুপুঙ্খ রূপ।”

W. K. Richmond (1979) বলেছেন –

“শিক্ষার উদ্দেশ্যমুখী উপযুক্ত শিখন পরিবেশ ও নির্দেশ দানের কৌশল রচনা করে যে বিজ্ঞান তাই হল শিক্ষা প্রযুক্তি বিদ্যা বা শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান।”

R. M. Gagne শিক্ষা প্রযুক্তি বিদ্যার সংজ্ঞায় বলেছেন –

“সমগ্র শিক্ষা প্রক্রিয়া হল একটি সিস্টেম, আর শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো শিক্ষণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং ফলাফল বিচার করার জন্য বিভিন্ন ধরনের কৌশল উদ্ভাবন করে।”

আবার Association for Educational Communications and Technology U.S.A অনুযায়ী –

“শিক্ষা প্রযুক্তি বিদ্যা হল বহু ব্যক্তি, পদ্ধতি, ধারণা, কৌশল, সংগঠন প্রভৃতি বহু উপাদানের সমন্বয়ে গঠিত জটিল ও সঙ্গত একটি প্রক্রিয়া, , যার মাধ্যমে শিখন সংক্রান্ত যেকোনো সমস্যার বিশ্লেষণ করে, তার সঠিক সমাধান নির্ণয় করা যায় এবং সেগুলির মূল্যায়ন ও প্রয়োগ করা যায়।”

শিক্ষা প্রযুক্তি বিদ্যার বৈশিষ্ট্য | Key Characteristics of Educational Technology

শিক্ষা প্রযুক্তি বিদাকে বিশ্লেষণ করলে এর বিভিন্ন বৈশিষ্ট্য (Characteristics of educational technology) পরিলক্ষিত হয়, সেগুলি হল –

i) শিক্ষা প্রযুক্তি বিদ্যা বৈশিষ্ট্য হল – শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি বিদ্যার বৈজ্ঞানিক নীতি সমূহের প্রয়োগ,

ii) শিক্ষা প্রযুক্তিবিদ্যা যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম,

iii) শিক্ষা প্রযুক্তিবিদ্যা পরিবর্তনশীল

iv) শিক্ষা প্রযুক্তিবিদ্যা ইনপুট প্রক্রিয়া এবং আউটপুটের সমন্বিত দিক,

v) শিক্ষা প্রযুক্তিবিদ্যা শিক্ষাক্ষেত্রে গতিশীল প্রক্রিয়া,

vi) শিক্ষা প্রযুক্তিবিদ্যা শিক্ষার উন্নয়নকারী বিজ্ঞান,

vii) শিক্ষা প্রযুক্তিবিদ্যা, কেবলমাত্র যান্ত্রিক উপকরণ ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি সিস্টেম দৃষ্টিভঙ্গি সংযুক্ত প্রক্রিয়া।

viii) শিক্ষা ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তি একটি সামগ্রিক ধারণা। তাই শিক্ষা প্রযুক্তিবিদ্যাকে কোনো অংশ হিসেবে বিবেচনা করা হয় না।

ix) শিক্ষণ শিখন প্রক্রিয়াকে কার্যকরী করার জন্য শিক্ষা প্রযুক্তিবিদ্যা শিক্ষা সহায়ক উপকরণ ও কৌশল গুলির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে।

x) শিক্ষা প্রযুক্তিবিদ্যা শিক্ষা ক্ষেত্রে উপযুক্ত শিখন পরিবেশ রচনার উপর অতি গুরুত্ব আরোপ করে।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান বা শিক্ষা প্রযুক্তি বিদ্যা সম্পূর্ণ শিক্ষণ শিখন প্রক্রিয়াকে কার্যকরী করার উদ্দেশ্যে বিভিন্ন শিখনীয় তথ্য উপস্থাপনের ক্ষেত্রে বিভিন্ন আধুনিক প্রযুক্তিবিদ্যার দ্বারা প্রস্তুত আধুনিক উপকরণ গুলির প্রয়োগ বা ব্যবহার করা হয়ে থাকে।

তথ্যসূত্র (References)

  • Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
  • V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
  • Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • Meaning of Educational Technology
  • Internet sources

প্রশ্ন – শিক্ষায় প্রযুক্তি বিদ্যা কী?

উত্তর – শিক্ষায় প্রযুক্তিবিদ্যা হলো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে শিক্ষার উন্নতি সাধন। অর্থাৎ সমগ্র শিক্ষা প্রক্রিয়া হল একটি সিস্টেম। আর শিক্ষার প্রযুক্তি হলো শিক্ষণ শিখন প্রক্রিয়ার সুষ্ঠু পরিচালনার জন্য এবং ফলাফল বিচার করার জন্য বিভিন্ন ধরনের কৌশল উদ্ভাবন করে।

প্রশ্ন – শিক্ষা প্রযুক্তি বলতে কি বুঝ?

উত্তর – শিক্ষা প্রযুক্তিবিদ্যা হল বাস্তব ক্ষেত্রে শিক্ষাগত বিভিন্ন সমস্যাগুলিতে সমাধান বা শিক্ষাগত উন্নতি সাধনের জন্য শিক্ষা প্রযুক্তির প্রয়োগে সম্পূর্ণ রূপ। শিক্ষা প্রযুক্তির প্রয়োগের ফলে শিক্ষাদান কার্যকে শিক্ষার্থীদের কাছে আরো সহজে উপস্থাপন করা যায়। অর্থাৎ শিক্ষা প্রযুক্তি শিক্ষণ শিখন কার্যকে আকর্ষণীয় করে তোলে।

আরোও পড়ুন

শিক্ষা প্রযুক্তি বিদ্যা কাকে বলে | শিক্ষা প্রযুক্তি বিদ্যার বৈশিষ্ট্য | Meaning of Educational Technology সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

2 thoughts on “শিক্ষা প্রযুক্তি বিদ্যা কাকে বলে | ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Meaning of Educational Technology”

Leave a Comment

close
✅ Copied with source!