Share on WhatsApp Share on Telegram

পাঠক্রম রচনার নীতি গুলি আলোচনা করো | Principles of Curriculum Design

পাঠক্রম শিক্ষা ব্যবস্থার একটি শক্তিশালী হাতিয়ার। পাঠক্রমের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন সম্ভব হয়। তাই পাঠক্রম রচনার নীতি গুলি (Principles of Curriculum Design) বিশেষভাবে অনুসরণ করা হয়ে থাকে।

পাঠক্রমের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালিত করা যায়। তাই শিক্ষার উপাদান গুলির মধ্যে পাঠক্রম একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। পাঠক্রম রচনা একটি জটিল ও গুরুত্বপূর্ণ কাজ। এটি সঠিকভাবে রচিত না হলে কোনো শিক্ষা ব্যবস্থার সার্বিক রূপায়ণ কখনোই সম্ভব নয়। তাই পাঠক্রম রচনার ক্ষেত্রে যে সমস্ত নীতির প্রতি গুরুত্ব আরোপ করতে হয়, সে বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করা হলো।

পাঠক্রম রচনার নীতি |Principles of Curriculum Design

শিক্ষা ব্যবস্থা সার্থক রুপায়নের ক্ষেত্রে আদর্শ পাঠক্রম রচনা করা বিশেষভাবে প্রয়োজন। কারণ পাঠক্রম হল শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর অন্যতম হাতিয়ার। তাই বিশিষ্ট শিক্ষাবিদ জন ডিউই যথার্থ বলেছেন – অনুসন্ধান মূলক ধারাবাহিক কাজের মাধ্যমে বিষয়বস্তুর উপস্থাপন করতে পারলে, তবে কোনো পাঠক্রমকে সাফল্য স্তরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

পাঠক্রম রচনার নীতি গুলি যে-সমস্ত দিক থেকে বিশেষভাবে উল্লেখ করা যায়, সেগুলি নিম্ন আলোচনা করা হল –

1. উদ্দেশ্যের নীতি

শিক্ষার একটি নির্দিষ্ট উদ্দেশ্য বর্তমান। আর শিক্ষার উদ্দেশ্য অনুযায়ী পাঠক্রম রচনা করা হয়ে থাকে। তাই শিক্ষার উদ্দেশ্যেকে কেন্দ্র করে পাঠক্রমের বিষয়বস্তু নির্বাচন করা প্রয়োজন।

2. সক্রিয়তার নীতি

পাঠক্রম রচনার নীতি গুলির মধ্যে অন্যতম হল সক্রিয়তার নীতি। অর্থাৎ পাঠক্রম নির্বাচন বা রচনার ক্ষেত্রে সক্রিয়তার নীতির উপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন। এই নীতি অনুযায়ী পাঠক্রমের মধ্যে সক্রিয়তা মূলক কাজকর্ম যেমন – খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাজসেবামূলক কাজ প্রভৃতি অন্তর্ভুক্ত করতে হয়।

3. শিশু কেন্দ্রিকতার নীতি

আধুনিক শিক্ষা শিশু কেন্দ্রিক শিক্ষা। এই শিক্ষা অনুযায়ী শিশুর আগ্রহ, প্রবণতা, সামর্থ প্রভৃতির উপর গুরুত্ব আরোপ করা হয়। তাই পাঠক্রম রচনার ক্ষেত্রে এই শিশু কেন্দ্রিকতার নীতি অনুসরণ করা বিশেষভাবে প্রয়োজন। তাই শিশুর আগ্রহ, চাহিদা ও প্রবণতা অনুযায়ী পাঠক্রম রচনা করা বিশেষভাবে প্রয়োজন।

4. সৃজনশীলতার নীতি

প্রতিটি শিশু সৃজনশীল। শিশুর সৃজনশীলতার বিকাশ সাধনের ক্ষেত্রে পাঠক্রমের ভূমিকা অনস্বীকার্য। অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় পাঠক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ সাধন করা হয়ে থাকে। তাই পাঠক্রম রচনার ক্ষেত্রে শিশুদের সৃজনশীলতার বিকাশের দিকগুলির উপর গুরুত্ব আরোপ করা আবশ্যিক।

তাই পাঠক্রমের বিষয় নির্বাচনের সময় শিশুদের যাতে সৃজনশীলতার বিকাশ সাধন হয় তার উপযোগী বিষয়গুলি পাঠক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে।

5. বহুমুখী ও বৈচিত্র্যতার নীতি

পাঠক্রম রচনার নীতি গুলির মধ্যে অন্যতম হল বৈচিত্র্যতার নীতি। অর্থাৎ পাঠক্রম হবে বহুমুখী এবং বৈচিত্রমুখী বিষয়ের সমন্বয়ের ফল। তাই পাঠক্রম নির্বাচনের সময় বিভিন্ন ধরনের বিষয় পাঠক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা বিশেষভাবে প্রয়োজন।

6. মনোবৈজ্ঞানিক নীতি

আধুনিক শিক্ষা ক্ষেত্রে চাহিদা, আগ্রহ, প্রবণতা প্রভৃতির উপর ভিত্তি করে পাঠক্রম রচনায় উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ পাঠক্রম রচনা করতে হবে মনোবৈজ্ঞানিক নীতির উপর ভিত্তি করে। তাই পাঠক্রম রচনা করার ক্ষেত্রে শিশুর মানসিক দিকের প্রতি গুরুত্ব আরোপ করা উচিত।

7. কর্মকেন্দ্রিকতার নীতি

পাঠক্রম রচনা নীতিগুলির মধ্যে অন্যতম হল কর্মকেন্দ্রিকতার নীতি। অর্থাৎ শুধুমাত্র পাঠক্রমের মধ্যে বিষয়বস্তু অন্তর্ভুক্ত করলে হবে না সেই বিষয়বস্তু কোনো কর্মের সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত হতে হবে।

8. নমনীয়তার নীতি

পাঠক্রম হবে নমনীয় প্রকৃতির। তাই পাঠক্রম নির্বাচনের ক্ষেত্রে নমনীয়তার নীতি অধিক গ্রহণযোগ্য। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে শিক্ষার্থীদের অভিযোজন করানোর ক্ষেত্রে পাঠক্রম হবে বিশেষভাবে নমনীয় প্রকৃতির। তাই শিক্ষার্থীদের চাহিদার প্রতি গুরুত্ব আরোপ করে, পাঠক্রমের বিষয়বস্তু এবং কাঠামো একটি নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন হওয়া প্রয়োজন।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, পাঠক্রম রচনার ক্ষেত্রে উপরিউক্ত নীতিগুলি বিশেষভাবে অনুসরণ করা প্রয়োজন। কারণ পাঠক্রম রচনার নীতি গুলি কোনো সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার সাফল্য এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ সাধনের ক্ষেত্রে যা কিছু দরকার তা পাঠক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে।

তথ্যসূত্র (References)

  • Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
  • V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
  • Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • Internet sources

প্রশ্ন – পাঠ্যক্রম তৈরিতে নীতিমালা অনুসরণ করা কেন প্রয়োজন

উত্তর – শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যে পূরণের ক্ষেত্রে পাঠক্রমের ভূমিকা অনস্বীকার্য। পাঠক্রম ছাড়া কোনো শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন সম্ভব নয়। তাই পাঠক্রম রচনার ক্ষেত্রে বিভিন্ন নীতির অনুসরণ ও সেই অনুযায়ী পাঠক্রমের বিষয়বস্তু নির্বাচন করতে হয়। তাই পাঠক্রম তৈরিতে নীতিমালা অনুসরণ করা বিশেষভাবে প্রয়োজন।

প্রশ্ন – পাঠ্যক্রম প্রণয়নে নীতির গুরুত্ব কেন

উত্তর – শিক্ষাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে পাঠক্রমের প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ শিক্ষার উপাদান গুলির মধ্যে পাঠক্রম হলো একটি অন্যতম উপাদান। যেটি ছাড়া যেকোনো শিক্ষা ব্যবস্থা অচল ও অসার। তাই পাঠক্রম প্রণয়নে বিভিন্ন নীতিগুলি যেমন – শিশু কেন্দ্রিকতার নীতি, মনোবৈজ্ঞানিক নীতি, ব্যবহারিকতার নীতি প্রভৃতির উপর গুরুত্ব আরোপ করা হয়। তাই পাঠক্রম প্রণয়নে নীতির গুরুত্ব আবশ্যিক।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

1 thought on “পাঠক্রম রচনার নীতি গুলি আলোচনা করো | Principles of Curriculum Design”

Leave a Comment

close
✅ Copied with source!