Share on WhatsApp Share on Telegram

বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা | Role of Society in Creating Barrier Free Environment

বিভিন্ন ব্যক্তিদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে সমাজ তৈরি হয়। সাধারণভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাফল্যের ক্ষেত্রে বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা (Role of Society in Creating Barrier Free Environment) বিশেষ গুরুত্বপূর্ণ।

বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা | Role of Society in Creating Barrier Free Environment

অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ক্ষেত্রে বা বিশেষ অক্ষমতাযুক্ত শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তি করনের জন্য বাধামুক্ত পরিবেশ গঠন করা বিশেষ প্রয়োজন। বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের ভূমিকা যেমন পরিলক্ষিত হয়, অন্যদিকে তেমনি বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা বিশেষ প্রাসঙ্গিক।

বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি হল –

1. কুসংস্কার দূরীকরণ

সমাজের মধ্যে থাকা অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূরীকরণের মাধ্যমে সমাজ বাধামুক্ত পরিবেশ সৃষ্টি করে থাকে। তাই উপযুক্ত শিক্ষার মাধ্যমে সমাজে থাকা অন্ধবিশ্বাস ও কুসংস্কারগুলি দূরীকরণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাস্তবায়নের জন্য বাধামুক্ত পরিবেশ প্রয়োজন। আর এক্ষেত্রে সমাজ বিশেষ ভূমিকা পালন করে থাকে।

2. নাগরিকদের সুরক্ষা ও অধিকার প্রদান

বাধামুক্ত পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে নাগরিকদের সুরক্ষা ও অধিকারগুলি প্রদান করা আবশ্যিক। সমাজ ব্যবস্থায় নাগরিকগণের সুরক্ষা ও অধিকার গুলি যথাযথভাবে পূরণ করা হয় সেই সমাজ ব্যবস্থা শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে থাকে।

তাই কোনো রকম বাধা ছাড়া নাগরিকদের সুরক্ষা ও অধিকার গুলি প্রতিষ্ঠার মাধ্যমে বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজ বিশেষ ভূমিকা পালন করে থাকে।

3. শিক্ষার্থীদের সামাজিকীকরণ

শিক্ষার্থীদের সামাজিকীকরণ সমাজের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক। যে সমাজ যত বেশি মুক্ত সেই সমাজে শিক্ষার্থীরা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ সহজে সামাজিকীকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এক্ষেত্রে সমাজের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।

4. সামাজিক সংস্থা হিসেবে পরিবারের ভূমিকা

সমাজের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হল পরিবার। অর্থাৎ পরিবারে শিশু লালন পালন ও বড় হয়ে থাকে। যে পরিবার যত বেশি গণতান্ত্রিক প্রকৃতির হয় সেই পরিবারে শিশুদের সার্বিক বিকাশ তত বেশি পরিলক্ষিত হয়।

তাই সমাজের একটি অন্যতম একক হিসেবে পরিবার শিশুকে সমাজ উপযোগী করে গড়ে তোলার মধ্য দিয়ে বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে বিশেষ সহায়তা করে।

5. মানবসম্পদের বিকাশ

যে কোনো দেশের মানবসম্পদ বিকাশের উপর অর্থনৈতিক সহ বিভিন্ন উন্নতি নির্ভর করে। আর এই মানব সম্পদের যথাযথ বিকাশের ক্ষেত্রে সামাজিক কাঠামো বা সমাজ ব্যবস্থা বিশেষ গুরুত্বপূর্ণ। তাই যে সমাজ ব্যবস্থা গণতান্ত্রিক ও মুক্ত প্রকৃতির হয়ে থাকে সেই সমাজে মানবসম্পদের বিকাশ সাধন সম্ভব হয়।

তাই মানবসম্পদ বিকাশের জন্য বা শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অংশগ্রহণের জন্য বাধা মুক্ত পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে সমাজ বিশেষ ভূমিকা পালন করে।

6. মানবাধিকার দান

মানব অধিকার সংবিধান দ্বারা স্বীকৃত। তাছাড়া সমাজ ব্যবস্থাও মানব অধিকারের বিষয়গুলি অস্বীকার করতে পারে না। যে সমাজ যত বেশি মুক্ত প্রকৃতির সেই সমাজে ব্যক্তিরা তত বেশি স্বাধীনভাবে বসবাস করে ও মানবাধিকার ভোগ করে। তাই একটি শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজে মানবাধিকারের বিষয়টি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সমাজ ব্যবস্থা বিশেষভাবে সাহায্য করেছেন।

তাই শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে শিক্ষার মাধ্যমে সর্বাঙ্গীন বিকাশ করার জন্য বাধা মুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের বিশেষ ভূমিকা গুরুত্বপূর্ণ।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, বর্তমানে অন্তর্ভুক্ত শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সামাজিক বিভিন্ন প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা এক্ষেত্রে বিশেষ বাধাসরুপ। তাই মুক্ত সমাজ ব্যবস্থায় একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশা সাধন সম্ভব হয়। অর্থাৎ শিক্ষার্থীদের আদর্শ শিক্ষার ক্ষেত্রে সমাজের বিশেষ ভূমিকা রয়েছে। সুতরাং বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র (References)

  • Kar. Chintamani, Exceptional Children Their Psychology and Education. Sterling Publication Pvt. Ltd. New Delhi.
  • Kirk, S. A. Educating Exceptional Children. Oxford IBH. New Delhi.
  • Mangal, S. K. Educating Exceptional Children: An Introduction to Special Education. PHI Learning Pvt. Ltd. New Delhi.
  • Panda, K. C. Education of Exceptional Children. Vikas Publishing House Pvt. Ltd. New Delhi.
  • Internet sources

প্রশ্ন – বাধা মুক্ত পরিবেশ কি?

উত্তর – বাধা মুক্ত পরিবেশ হল এমন পরিবেশ যেখানে শিক্ষার্থীরা যেকোনো বাধা ছাড়াই মুক্তভাবে শিক্ষার সুযোগ সুবিধা লাভ করতে পারে। এর ফলে সমাজের সকল স্তরের শিক্ষার্থীদের সার্বিক বিকাশ সম্ভাব হয়।

প্রশ্ন – বাধামুক্ত পরিবেশের প্রয়োজনীয়তা কি?

উত্তর – বাধামুক্ত পরিবেশ শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করে। অর্থাৎ আধুনিককালে একটি শ্রেণিকক্ষে স্বাভাবিক শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ প্রতিবন্ধী বা অক্ষমতা যুক্ত শিশুরা শিক্ষার যাবতীয় সুযোগ সুবিধা লাভ করতে পারে। তাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাস্তবায়নের ক্ষেত্রে বাধামুক্ত পরিবেশের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!