Share on WhatsApp Share on Telegram

অন্তর্ভুক্তিকরণের বাধা সমূহ | 6 Barriers to Inclusion

বর্তমানে অন্তর্ভুক্তিকরণ শব্দটি বিভিন্ন ক্ষেত্রে অধিক জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হিসাবে বিশেষ পরিচিত। তা কিন্তু তা সত্ত্বেও অন্তর্ভুক্তিকরণের বাধা সমূহ (Barriers to Inclusion) বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়।

অন্তর্ভুক্তিকরণ একটি বিশেষ দর্শন যা বিশ্বাস করে সমস্ত মানুষ সমান, সম্মাননীয় ও মূল্যবান। অন্তর্ভুক্তিকরণ একটি চলমান প্রক্রিয়া যেখানে শিশু বা যে কোনো ব্যক্তি সমাজের সমস্ত রকম কর্মকান্ডে সমানভাবে অংশগ্রহন করতে পারে।

অন্তর্ভুক্তিকরণ কাকে বলে | Definition of Inclusive Education

অন্তর্ভুক্তিকরণ হল এমন একটি ধারণা যা সমাজে সকল ব্যক্তিকে সমান সুযোগ, অধিকার এবং মর্যাদা নিশ্চিত করে থাকে।

অন্তর্ভুক্তিকরণ শব্দটি প্রথম ব্যবহৃত হয় 1990 সালে ফ্রান্সে। অন্তর্ভুক্তি শব্দটির অর্থ হল সমাজের সকল শ্রেণীর জনগণ বা ব্যক্তিবর্গকে একসঙ্গে নিয়ে কাজ করা, যাতে সমাজের সকল শ্রেণীর মানুষ বা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলে উপকৃত হয় ও একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে ওঠে।

আবার শিক্ষায় অন্তর্ভুক্তি বা Inclusion এমন একটি বিষয় যা সকল শিশু বা ব্যক্তিকে তার সর্বাধিক ক্ষমতাকে ব্যবহার করে বিদ্যালয় পাঠদানকে নির্দেশ করে। এর দ্বারা সকলের কাছে শিশুর গ্রহণযোগ্যতা এবং পরস্পরের প্রতি সমানুভূতিকে বোঝায়।

অন্তর্ভুক্তিকরণের বাধা | Barriers to Inclusion

অন্তর্ভুক্তিকরণের বাধা (Barriers to Inclusion) বিভিন্নভাবে পরিলক্ষিত হয়, যা ব্যক্তিগত ও সমাজের বিভিন্ন দিক থেকে আসে। অন্তর্ভুক্তিকরণের বাধা সমূহ হল –

1. সাংস্কৃতিক বৈষম্য (Cultural Disparity in Education)

বিভিন্ন সংস্কৃতি, ধর্ম এবং সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান বৈষম্য অন্তর্ভুক্তিকরণের পথে অন্যতম বাধা হয়ে থাকে। শিক্ষাক্ষেত্রে ভিন্ন জাতিগোষ্ঠী বা সম্প্রদায়ের সংস্কৃতিকে যথাযথভাবে মূল্যায়ন না করলে সাংস্কৃতিক বৈষম্য সৃষ্টি হয়। এটি শিক্ষার্থীদের পরিচয়বোধ, অংশগ্রহণ ও আত্মবিশ্বাসকে বাধাগ্রস্ত করে। ফলে শিক্ষা ব্যবস্থায় সাম্য ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা কঠিন হয়।

2. ধারণাগত বিভ্রান্তি (Conceptual Confusion in Learning)

বিভিন্ন সমাজে অনেক সময় ব্যক্তিদের সম্পর্কে পূর্ব ধারণা বিদ্যমান থাকে, যা ব্যক্তির অন্তর্ভুক্তিকরণকে বাধা সৃষ্টি করে। কিছু শিক্ষার্থী নতুন ধারণা বোঝার ক্ষেত্রে পূর্বের ভুল বা অসম্পূর্ণ ধারণা নিয়ে আসে। ফলে শিক্ষার গভীরতা ও গ্রহণযোগ্যতা হ্রাস পায়। এটি দূর করতে শিক্ষকের পরিস্কার ও যুক্তিনির্ভর ব্যাখ্যার প্রয়োজন হয়।

3. অর্থনৈতিক বৈষম্য (Economic Inequality in Education)

অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে একটি অন্যতম বাধা হল অর্থনৈতিক বাধা। অর্থাৎ ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য এবং অর্থনৈতিক সুযোগের অসমান বণ্টন অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে বাধাস্বরুপ। অন্যদিকে ধনী শ্রেণি সহজেই উন্নত সুযোগ পায়, যা বৈষম্য বাড়ায়। ফলে সমাজে শিক্ষাগত ও পেশাগত ব্যবধান সৃষ্টি হয়। সুতরাং অন্তর্ভুক্তিকরনের বাধা হলো অর্থনৈতিক বৈষম্য।

4. শিক্ষাগত বাধা (Educational Barriers in Learning)

উপযুক্ত শিক্ষার অভাব বা শিক্ষাগত বৈষম্য অন্তর্ভুক্তিকরণকে বাধাগ্রস্ত করে তোলে। অর্থাৎ সমাজের সকল স্তরের ব্যক্তিদের মধ্যে উপযুক্ত শিক্ষার অভাবের ফলে সঠিকভাবে অন্তর্ভুক্তিকরণ সম্ভব হয় না।

5. প্রযুক্তিগত বৈষম্য (Technological Gap in Education)

প্রযুক্তির অভাব বা প্রযুক্তিতে ব্যক্তিদের অসম প্রবেশাধিকারও অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে বাধা হতে পারে। শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট অ্যাক্সেসে ব্যাপক পার্থক্য রয়েছে। ফলে অনলাইন শিক্ষা অনেকের জন্য দুষ্প্রাপ্য হয়ে পড়ে। এই প্রযুক্তিগত ব্যবধান সমতা ভিত্তিক শিক্ষার জন্য বড় চ্যালেঞ্জ।

6. অন্ধবিশ্বাস ও কুসংস্কার (Superstition and Misbelief in Education)

সমাজে বসবাসকারী মানুষের নিজস্ব চিন্তাধারা এবং মনোভাব বা বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাস ও কুসংস্কার অন্তর্ভুক্তিকরণের প্রধান বাধা স্বরূপ। আবার অনেক সময় ধর্মীয় বা সামাজিক বিশ্বাস শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই বিজ্ঞানভিত্তিক চিন্তাকে অস্বীকার করে অন্ধবিশ্বাসে আবদ্ধ থাকা শিক্ষাকে ব্যাহত করে। শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধিই এর প্রধান প্রতিকার।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, অন্তর্ভুক্তিকরন শিক্ষাক্ষেত্রে এটি হলো একত্রীকরন। অর্থাৎ যারা শিক্ষার আলোক বৃত্তের বাইরে আছে তাদের সকলকে একত্রিত করে শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা।

তথ্যসূত্র (References)

  • Kar. Chintamani, Exceptional Children Their Psychology and Education. Sterling Publication Pvt. Ltd. New Delhi.
  • Kirk, S. A. Educating Exceptional Children. Oxford IBH. New Delhi.
  • Mangal, S. K. Educating Exceptional Children: An Introduction to Special Education. PHI Learning Pvt. Ltd. New Delhi.
  • Panda, K. C. Education of Exceptional Children. Vikas Publishing House Pvt. Ltd. New Delhi.
  • Internet sources

প্রশ্ন – অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝ?

উত্তর – অন্তর্ভুক্তিকরণ হল সমাজের সকল শ্রেণীর মানুষের একইসঙ্গে বসবাস যার মাধ্যমে সকলেই উপকৃত হয় এবং একটি সুন্দর ও সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। তাছাড়া অন্তর্ভুক্তি করনের মাধ্যমে সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে ওঠে।

প্রশ্ন – অন্তর্ভুক্তির বাধা কি কি?

উত্তর – অন্তর্ভুক্তির বাধাগুলি হল – সামাজিক বাধা, অন্ধবিশ্বাস কুসংস্কার, ধর্মীয় বাধা, অর্থনৈতিক বাধা প্রভৃতি।

Latest Education Articles

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!