বর্তমান প্রযুক্তি নির্ভরযোগে গতানুগতিক শ্রেণীকক্ষের পাশাপাশি অনলাইনে ঘরে বসে সহজে ডিগ্রি অর্জনের পথ হল ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (MOOC)।
বর্তমান প্রযুক্তি নির্ভর ডিজিটাল যুগে শিক্ষা আর শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বজুড়ে শিক্ষার সুযোগ তৈরি হয়েছে, যার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (MOOC)। এটি এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে অসংখ্য শিক্ষার্থী একসাথে, বিনামূল্যে বা স্বল্প খরচে, অনলাইনের মাধ্যমে উচ্চমানের কোর্স করতে পারে। ফলে শিক্ষা হয়ে উঠছে আরও সহজলভ্য, অন্তর্ভুক্তিমূলক এবং শিক্ষার্থীকেন্দ্রিক।
MOOC এর পূর্ণরূপ
MOOC এর পূর্ণরূপ হল – Massive Open Online Course (ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স)।
ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স -এর ধারণা ও সংজ্ঞা | Concept and Definition of MOOC
ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স বা MOOC (Massive Open Online Course) হল এমন একটি অনলাইন শিক্ষণ-শিখন ব্যবস্থা, যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী (Massive) একই কোর্সে অংশ নিতে পারে, এটি সকলের জন্য উন্মুক্ত (Open), এবং সম্পূর্ণভাবে ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয় (Online Course)।
ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (Massive Open Online Course – MOOC) শব্দটি সর্বপ্রথম ২০০৮ সালে ডেভ কোরমিয়ার (Dave Cormier) এবং ব্রায়ান আলেকজান্ডার (Bryan Alexander)–এর দ্বারা ব্যবহৃত হয়।
এই পদ্ধতিতে ভিডিও লেকচার, কুইজ, অ্যাসাইনমেন্ট, ডিসকাশন ফোরাম ইত্যাদির মাধ্যমে শেখানো হয়। এটি ঐতিহ্যগত শ্রেণিকক্ষের বিকল্প হিসেবে কাজ করে এবং শিক্ষাকে সময় ও স্থানের সীমাবদ্ধতা থেকে মুক্ত করে।
ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স -এর সংজ্ঞা
ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স -এর বিভিন্ন সংজ্ঞা পরিলক্ষিত হয়, সেগুলি হল –
স্টিফেন ডাউনেস (Stephen Downes) – এর মতে – “MOOCs are courses that are open, participatory and distributed, supporting lifelong learning”, অর্থাৎ MOOC হল এমন কোর্স যা উন্মুক্ত, অংশগ্রহণমূলক এবং বিস্তৃতভাবে পরিচালিত, যা জীবনব্যাপী শিক্ষাকে সমর্থন করে।
জর্জ সিমেন্স (George Siemens) -এর মতে, “A MOOC is a course that leverages networks to facilitate learning at scale”, অর্থাৎ MOOC হল এমন একটি কোর্স যা নেটওয়ার্কের মাধ্যমে বৃহৎ পরিসরে শিখনের সুযোগ সৃষ্টি করে।
| আরোও পোস্ট পড়ুন –Click Here Now |
ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (MOOC) -এর বৈশিষ্ট্য | Characteristics of MOOC
ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (MOOC) সম্পূর্ণভাবে অনলাইন শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার যে সমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেগুলি হল –
ব্যাপক অংশগ্রহণ (Massive Participation)
ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স একসঙ্গে বহুসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে। এটি ঐতিহ্যবাহী গতানুগতিক শ্রেণিকক্ষের সীমাবদ্ধতা দূর করে। এখানে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্কৃতির শিক্ষার্থীরা একই প্ল্যাটফর্মে যুক্ত হয়, ফলে জ্ঞানের বিনিময় আরও বিস্তৃত হয়। ফলে এটি শিখনকে বৈশ্বিক ও অন্তর্ভুক্তিমূলক করে তোলে।
উন্মুক্ত প্রবেশাধিকার (Open Access)
ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স সাধারণত সবার জন্য উন্মুক্ত থাকে এবং অধিকাংশ কোর্স বিনামূল্যে বা স্বল্প খরচে করা যায়। শিক্ষাগত যোগ্যতা, বয়স বা অবস্থানের কোনো বাধা থাকে না। ফলে আর্থিক ও ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যে কেউ শেখার সুযোগ পায়। তাই এটি শিক্ষা ক্ষেত্রে সমতা (equity) প্রতিষ্ঠা করে।
অনলাইন ভিত্তিক শিক্ষা (Online Learning)
ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স সম্পূর্ণভাবে ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়। ভিডিও লেকচার, ই-বুক, কুইজ, ফোরাম—সবকিছুই অনলাইনে থাকে। ফলে শিক্ষার্থীরা নিজের সুবিধামতো সময়ে শিখতে পারে। তাই এটি নমনীয় (flexible) শিক্ষাপদ্ধতি তৈরি করে।
স্বনিয়ন্ত্রিত শিখন (Self-paced Learning)
শিক্ষার্থীরা নিজের আগ্রহ, সামর্থ্য অনুযায়ী (self-paced) কোর্স সম্পন্ন করতে পারে। কেউ দ্রুত শিখতে পারে, কেউ ধীরে কোর্স সম্পন্ন করে। কারণ এখানে কোনো চাপ থাকে না। ফলে ব্যক্তিগত পার্থক্য (individual differences) বজায় রেখে শিক্ষাদান করা সম্ভব হয়।
মাল্টিমিডিয়া ব্যবহার (Use of Multimedia)
ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স-এ ভিডিও, অ্যানিমেশন, অডিও, গ্রাফিক্স, ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট ব্যবহার করা হয়। এতে শিক্ষার্থীদের শিখন আরও আকর্ষণীয় ও বোধগম্য হয়। অর্থাৎ মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে জটিল বিষয়ও সহজভাবে উপস্থাপন করা যায়।
স্বয়ংক্রিয় মূল্যায়ন (Automated Assessment)
MOOC প্ল্যাটফর্মে কুইজ, MCQ, অ্যাসাইনমেন্ট ইত্যাদির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন করা হয়। এতে দ্রুত ফলাফল পাওয়া যায় এবং শিক্ষার্থী নিজের অগ্রগতি বুঝতে পারে। অনেক ক্ষেত্রে peer assessment–ও ব্যবহৃত হয়।
সার্টিফিকেশন (Certification)
অনেক MOOC কোর্স সফলভাবে সম্পন্ন করলে সার্টিফিকেট প্রদান করা হয়। এই সার্টিফিকেট কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সহায়ক। কিছু ক্ষেত্রে এটি পেশাগত উন্নতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সহযোগী শিখন (Collaborative Learning)
MOOC–এ Discussion Forum, Chat, Group Activity-এর মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের সাথে মতামত বিনিময় করতে পারে। এতে যৌথ হন বা সহযোগী শিখন (collaborative learning) সম্পন্ন হয়। ফলে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাশক্তি বৃদ্ধি পায়।
ভারতের MOOC অনলাইন কোর্স (MOOC Online Courses in India)
ভারতে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (Massive Open Online Course) বর্তমানে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এই পদ্ধতিতে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই বিভিন্ন কোর্স করতে পারে। অনলাইন শিক্ষা ব্যবস্থা (Online Learning System) শিক্ষাকে আরও সহজলভ্য, নমনীয় এবং সবার জন্য উন্মুক্ত করে তুলেছে। ভারতের মতো জনবহুল দেশে এই ধরনের কোর্স শিক্ষার প্রসার ও দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে।
শিক্ষায় উন্মুক্ত অনলাইন কোর্স (MOOC Online Course)
ভারতে MOOC online course বলতে এমন অনলাইন শিক্ষাব্যবস্থাকে বোঝায় যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী একসাথে অংশগ্রহণ করতে পারে। এই কোর্সগুলোতে ভিডিও লেকচার, নোট, কুইজ, অ্যাসাইনমেন্ট এবং আলোচনা ফোরামের মাধ্যমে পাঠদান করা হয়।
এই পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজের সুবিধামতো সময়ে পড়াশোনা করতে পারে, যা স্বনিয়ন্ত্রিত শেখা (Self-paced Learning)–এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ফলে শিক্ষার ক্ষেত্রে সময় ও স্থানের সীমাবদ্ধতা অনেকটাই কমে যায়।
স্বয়ম প্ল্যাটফর্ম (MOOC SWAYAM)
ভারতে Massive Open Online Course ব্যবস্থার অন্যতম প্রধান উদ্যোগ হলো SWAYAM। এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি জাতীয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম।
এখানে স্কুল থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের বিভিন্ন বিষয়ের কোর্স পাওয়া যায়। দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান যেমন IIT, IIM, Central Universities–এর শিক্ষকরা এই কোর্সগুলো পরিচালনা করেন।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চমানের শিক্ষা লাভের পাশাপাশি অনেক ক্ষেত্রে একাডেমিক ক্রেডিটও অর্জন করতে পারে।
👉 Official Website: SWAYAM Official Portal
স্বয়ম অনলাইন কোর্সসমূহ (SWAYAM MOOC Courses)
SWAYAM MOOC courses হলো একটি সংগঠিত অনলাইন শিক্ষণ ব্যবস্থা, যেখানে প্রতিটি কোর্স নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী সাজানো হয়।
এই কোর্সগুলো বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিচালিত হয়—
- NPTEL প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং বিষয় পরিচালনা করে
- CEC সাধারণ স্নাতক বিষয় পরিচালনা করে
- IGNOU দূরশিক্ষা ভিত্তিক কোর্স প্রদান করে
এই কোর্সগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেতে পারে, যা তাদের পেশাগত জীবনে সহায়ক।
ভিটিইউ অনলাইন কোর্স (VTU MOOC Course)
VTU MOOC course হলো Visvesvaraya Technological University–এর অধীনে পরিচালিত একটি অনলাইন কোর্স ব্যবস্থা। এটি প্রধানত ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি শিক্ষার্থীদের জন্য তৈরি।
এই কোর্সগুলো বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে সংযুক্ত এবং অনেক ক্ষেত্রে একাডেমিক ক্রেডিট হিসেবেও গণ্য হয়।
এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিগত দক্ষতা এবং বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে পারে, যা কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
👉 Official Website: VTU MOOC Course
উপসংহার | Conclusion
পরিশেষে বলা যায়, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স আধুনিক শিক্ষার এক গুরুত্বপূর্ণ উদ্ভাবন, যা শিক্ষা ব্যবস্থাকে আরও উন্মুক্ত, নমনীয় এবং প্রযুক্তিনির্ভর করে তুলেছে। এটি শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ তৈরি করে এবং জীবনব্যাপী শিক্ষার (Lifelong Learning) ধারণাকে শক্তিশালী করে। ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থায় ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তথ্যসূত্র (References)
- Aggarwal, I. E.: Essentials of Educational Technology: Teaching Learning, Vikash Publishing House Pvt. Ltd. 2001, New Delhi.
- Bhatt and Sharma S. R.: Educational Technology, Kanika Publishing House, New Delhi.
- Chauhan, S. S.: Innovations in Teaching Learning Process, Vikash Publication, 1990, New Delhi.
- Hornby, A.S. 1995. Oxford Advanced Learner Dictionary. New York: Oxford University Press
- Hughes, R. (2002). Teaching and researching speaking. Edinburgh: Pearson Education.
- Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
- Internet sources
প্রশ্ন – ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স বলতে কী বোঝো?
উত্তর – ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (Massive Open Online Course) হল এমন একটি আধুনিক প্রযুক্তি নির্ভর অনলাইন কোর্স, যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী একসাথে অংশগ্রহণ করতে পারে এবং ইন্টারনেটের মাধ্যমে উন্মুক্তভাবে শেখার সুযোগ পায়।
প্রশ্ন – ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স কি ফ্রি?
উত্তর – MOOC সম্পূর্ণ ফ্রি নয়, তবে অনেক ক্ষেত্রেই ফ্রি অপশন থাকে।
আরোও পড়ুন
- ই লার্নিং কি? ই লার্নিং এর প্রকৃতি ও বৈশিষ্ট্য | 10 Nature and Characteristics of e-learning
- প্রযুক্তি কি | শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির অবদান | Definition and Important of Technology in Education
- ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (MOOC) – ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Concept and Characteristics of MOOC
- শিক্ষা প্রযুক্তি বিদ্যা কাকে বলে | ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Meaning of Educational Technology
- শিক্ষা প্রযুক্তি বিদ্যার পরিধি | 10 Main Scope of Educational Technology
- শিক্ষা প্রযুক্তি বিদ্যার প্রয়োজনীয়তা উদাহরণসহ আলোচনা | 10 Needs of Educational Technology





