Share on WhatsApp Share on Telegram

সিস্টেম দৃষ্টিভঙ্গি কাকে বলে ও বৈশিষ্ট্য | Concept and Characteristics of System Approach

প্রযুক্তির ক্ষেত্রে সিস্টেম দৃষ্টিভঙ্গি হলো একটি সমন্বিত, নিয়মতান্ত্রিক ও ক্রমপর্যায়মূলক পদ্ধতি। সিস্টেম দৃষ্টিভঙ্গি কাকে বলে ও সিস্টেম দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য (Concept and Characteristics of System Approach) কি তা এখানে আলোকপাত করা হলো।

সিস্টেম দৃষ্টিভঙ্গির ধারনা ও সংজ্ঞা | Concept of Definition of System Approach

সিস্টেম দৃষ্টিভঙ্গি বা তন্ত্রমূলক দৃষ্টিভঙ্গি (System Approach) হল এমন একটি বিশ্লেষণধর্মী পদ্ধতি যেখানে কোনো প্রতিষ্ঠান, পরিকল্পনা বা কার্যক্রমকে একটি সমন্বিত বা নির্দিষ্ট পদ্ধতিগত ব্যবস্থা (system) হিসেবে দেখা হয়। এখানে প্রতিটি উপাদান পরস্পরের সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত এবং নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একসঙ্গে কাজ করে।

সিস্টেম বা তন্ত্রমূলক দৃষ্টিভঙ্গি অনুযায়ী কোনো সংগঠন বা কার্যক্রমকে আলাদা আলাদা অংশ হিসেবে নয়, বরং একটি সামগ্রিক কাঠামো (whole system) হিসেবে বিশ্লেষণ করা হয়।

অর্থাৎ একটি সিস্টেম সাধারণত চারটি প্রধান উপাদান নিয়ে গঠিত—

  • Input (ইনপুট) – প্রয়োজনীয় উপকরণ বা সম্পদ
  • Process (প্রক্রিয়া) – কাজ সম্পন্ন করার পদ্ধতি
  • Output (আউটপুট) – প্রাপ্ত ফলাফল ও
  • Feedback (ফিডব্যাক) – ফলাফল বিশ্লেষণ করে উন্নতির ব্যবস্থা।

এই চারটি ধাপের মাধ্যমে একটি সিস্টেম কার্যকরভাবে পরিচালিত হয়।

তাই সিস্টেম দৃষ্টিভঙ্গি হল বিভিন্ন উপাদানের নিয়মানুগ সংগঠন যা নিজস্ব পদ্ধতিতে অন্যান্য কাজ করে যায়।

সিস্টেম দৃষ্টিভঙ্গির সংজ্ঞা

বিভিন্ন প্রযুক্তি বিশারদ সিস্টেম দৃষ্টিভঙ্গির বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল –

A. K. Jalaluddin (1981) বলেছেন – সিস্টেম দৃষ্টিভঙ্গি হল একটি গতিশীল, জটিল ও সমন্বিত একক, যার মধ্যে পূর্ব নির্ধারিত উদ্দেশ্যে উপনীত হওয়ার জন্য পরস্পর সম্পর্কযুক্ত ও নির্ভরশীল উপাদানগুলিকে স্বনিয়ন্ত্রিত পদ্ধতিতে সুসংবদ্ধ ও সংঘটিত করা যায়।

Ludwig Von Bertalanffy বলেছেন –

“A system is a set of elements standing in interrelation among themselves and with the environment.” অর্থাৎ একটি সিস্টেম হলো এমন একটি কাঠামো যেখানে বিভিন্ন উপাদান একে অপরের সঙ্গে এবং পরিবেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বজায় রাখে।

R. L. Ackoof বলেছেন – সিস্টেম হল পরস্পর সম্বন্ধ বা সম্পর্কযুক্ত এবং পারস্পরিক নির্ভরশীল কতগুলি উপাদানের একটি সমন্বিত গুচ্ছ বা সেট (set)।

তাই বলা যায় সিস্টেম দৃষ্টিভঙ্গি বা সিস্টেম বিশ্লেষণ বা তন্ত্রমূলক দৃষ্টিভঙ্গি ইনপুট থেকে শুরু করে আউটপুট পর্যন্ত কোন বিষয়ের বিচার বিশ্লেষণ করে থাকে। প্রশাসন, ব্যবস্থাপনা ও শিক্ষা পরিকল্পনা প্রভৃতি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে System Approach ব্যবহার হয়।

সিস্টেম দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য | Characteristics of System Approach

সিস্টেম দৃষ্টিভঙ্গি একটি সুনির্দিষ্ট পদ্ধতি ও রীতি নীতি সমন্বিত রূপ। সিস্টেম দৃষ্টিভঙ্গির বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেগুলি হল –

লক্ষ্যভিত্তিকতা (Goal Oriented)

সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রধান উদ্দেশ্য হলো নির্দিষ্ট লক্ষ্য অর্জন করা। সিস্টেমের সব উপাদান সেই লক্ষ্য পূরণের জন্য কাজ করে।

ইনপুট-প্রক্রিয়া-আউটপুট -এর সমন্বয় (Input–Process–Output Model)

সিস্টেম দৃষ্টিভঙ্গি সাধারণত ইনপুট, প্রক্রিয়া এবং আউটপুট এই তিনটি ধাপে কাজ করে। এর মাধ্যমে পরিকল্পিত ফলাফল অর্জন করা সম্ভব হয়।

ফিডব্যাক যুক্ত প্রক্রিয়া (Feedback Mechanism)

সিস্টেমে আউটপুট মূল্যায়ন করে পুনরায় ইনপুট বা প্রক্রিয়াকে উন্নত করার ব্যবস্থা থাকে। এর ফলে সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধি পায়।

গতিশীল প্রকৃতি (Dynamic Nature)

সিস্টেম দৃষ্টিভঙ্গি স্থির নয়, বরং এটি পরিবর্তনশীল। অর্থাৎ সময় ও প্রয়োজন অনুযায়ী সিস্টেমের কাঠামো পরিবর্তিত হতে পারে।

সামগ্রিক প্রকৃতির (Holistic Approach)

সিস্টেম দৃষ্টিভঙ্গিতে কোনো বিষয়কে বিচ্ছিন্নভাবে নয়, বরং একটি সম্পূর্ণ কাঠামো হিসেবে দেখা হয়। প্রতিটি অংশ মিলেই পুরো সিস্টেম গঠন করে।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার | Conclusion

সিস্টেম দৃষ্টিভঙ্গি এমন একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পদ্ধতি যেখানে কোনো প্রতিষ্ঠান বা পরিকল্পনাকে একটি সমন্বিত কাঠামো হিসেবে বিবেচনা করা হয়। এর মাধ্যমে বিভিন্ন উপাদানের পারস্পরিক সম্পর্ক, লক্ষ্য অর্জনের প্রক্রিয়া এবং কার্যকারিতা সহজে বোঝা যায়। ফলে পরিকল্পনা ও প্রশাসনের ক্ষেত্রে সিস্টেম দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তথ্যসূত্র (References)

  • Aggarwal, I. E.: Essentials of Educational Technology: Teaching Learning, Vikash Publishing House Pvt. Ltd., 2001, New Delhi.
  • Bhatt
  • Bhatt and Sharma S. R.: Educational Technology, Kanika Publishing House, New Delhi.
  • Chauhan, S. S.: Innovations in Teaching Learning Process, Vikash Publication, 1990, New Delhi.
  • Hornby, A.S. 1995. Oxford Advanced Learner Dictionary. New York: Oxford University Press
  • Hughes, R. (2002). Teaching and researching speaking. Edinburgh: Pearson Education.
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • সেন মলয় কুমার, শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান, সোমা বুক এজেন্সি।
  • System Approach in Educational Technology
  • Internet sources

প্রশ্ন – সিস্টেম দৃষ্টিভঙ্গি কী? বা System approach বলতে কী বোঝ?

উত্তর – সিস্টেম দৃষ্টিভঙ্গি হল একটি গতিশীল, জটিল একক যা একটি সুসংগঠিত পারস্পরিক ক্রিয়াশীল উপাদানের ও সহযোগিতার ভিত্তিতে নিজস্ব পদ্ধতিতে পূর্ব নির্দিষ্ট কাজ করে। সিস্টেমের মধ্যে ইনপুট, প্রক্রিয়াকরণ ও আউটপুট এই উপাদান পরিলক্ষিত হয়।

প্রশ্ন – সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তর – সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্য হল – সমগ্রতা, লক্ষ্যভিত্তিকতা, উপাদানের পারস্পরিক সম্পর্ক এবং ফিডব্যাক ব্যবস্থা।

প্রশ্ন – সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে?

সিস্টেম দৃষ্টিভঙ্গির (System Approach) প্রধান হলেন লুডভিগ ভন বার্টালানফি (Ludwig von Bertalanffy)। তিনি একজন অস্ট্রিয়ান জীববিজ্ঞানী ছিলেন।
১৯৪০–১৯৬০ সালের মধ্যে তিনি General Systems Theory বিকাশ করেন। এই ধারণা থেকেই প্রশাসন, ব্যবস্থাপনা ও শিক্ষা পরিকল্পনায় System Approach ব্যবহার শুরু হয়।

আরোও পড়ুন | More Article

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!