বর্তমান শিক্ষাব্যবস্থায় সঠিক সংগঠন ও পরিকল্পনা শিক্ষার গুণগত মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। CU BA কোর্সের শিক্ষাগত সংগঠন এবং পরিকল্পনা সাজেশন (Educational Organization and Planning Suggestion) বিষয়টি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
B.A শিক্ষাগত সংগঠন এবং পরিকল্পনা সাজেশন | CU BA Educational Organization and Planning Suggestion
বর্তমান শিক্ষাব্যবস্থায় সঠিক সংগঠন ও পরিকল্পনা শিক্ষার গুণগত মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। BA কোর্সের শিক্ষাগত সংগঠন এবং পরিকল্পনা সাজেশন (Educational Organization and Planning Suggestion) বিষয়টি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনেক সময় এর ধারণাগত দিকগুলো জটিল মনে হয়।
এই সমস্যার সমাধান হিসেবে এখানে CU (Calcutta University) এর সিলেবাস অনুযায়ী Major, MDC এবং Minor উভয় শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ সাজেশন উপস্থাপন করা হয়েছে। পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ টপিক নির্বাচন করে এই সাজেশনটি তৈরি করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা অল্প সময়ে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়।
শিক্ষাগত সংগঠন এবং পরিকল্পনার সিলেবাস | Educational Organization and Planning Syllabus
CU BA সেমিস্টার 4 (Four year Major + Three year Minor), সেমিস্টার 5 (Four year Minor) এবং সেমিস্টার 6 (Four year Minor + Three year Minor) শিক্ষার্থীদের জন্য শিক্ষার ইতিহাস সিলেবাস বাংলায় বিস্তারিত নিচে উল্লেখ করা হল –
শিক্ষাগত সংগঠন এবং পরিকল্পনা | Educational Organization and Planning
🔹 ইউনিট: ১ = সংগঠন
- সংগঠনের ধারণা – সংজ্ঞা ও নীতিসমূহ
- সংগঠনের প্রকৃতি ও বৈশিষ্ট্যসমূহ
- প্রাতিষ্ঠানিক সংগঠনের ধারণা – সংজ্ঞা; প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যকার পার্থক্য
🔹 ইউনিট: ২ = শিক্ষাক্ষেত্রে সংগঠন
- প্রাতিষ্ঠানিক প্ল্যান্ট -এর অর্থ ও উপাদানসমূহ
- গ্রন্থাগার ও সময়-তালিকা – ধারণা, বৈশিষ্ট্যসমূহ
- প্রাতিষ্ঠানিক চিকিৎসা পরিষেবা, কর্মশালা ও গবেষণাগার – ধারণা, বৈশিষ্ট্যসমূহ
🔹 ইউনিট: ৩ = শিক্ষাগত পরিকল্পনা
- শিক্ষাগত পরিকল্পনার অর্থ, লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ
- শিক্ষাগত পরিকল্পনার ধাপসমূহ
- শিক্ষাগত পরিকল্পনার প্রকারভেদ ও গুরুত্ব
প্রশ্নের প্যাটার্ন | Question Pattern
মোট একশ নম্বরের মধ্যে ৭৫ নম্বর থিওরি বা লিখিত পরীক্ষা হবে। ৭৫ নম্বরে লিখিত পরীক্ষার নম্বর বিভাজন নিচে দেওয়া হল –
| সর্বমোট – 75 নম্বর লিখিত | |
| 4টি রচনাধর্মী প্রশ্ন থাকবে – 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। | প্রতিটি প্রশ্নের মান – 10 |
| 6টি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন থাকবে- যে-কেনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। | প্রতিটি প্রশ্নের মান – 5 |
| 10টি অতি-সংক্ষিপ্তধর্মী প্রশ্ন থাকবে – 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। | প্রতিটি প্রশ্নের মান – 2 |
শিক্ষাগত সংগঠন এবং পরিকল্পনার সাজেশন (Educational Organization and Planning) – Major, MDC & Minor
University of Calcutta
Semester – 4, 5 & 6
Major, MDC & Minor
শিক্ষাগত সংগঠন এবং পরিকল্পনা (Educational Organization and Planning)
1. যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও – ৩x১০= ৩০
📘 প্রশ্ন: সংগঠন বলতে কী বোঝায়? সংগঠনের বৈশিষ্ট্যগুলি কী কী?
📘 প্রশ্ন: সংগঠনের মৌলিক নীতিগুলি বিবৃত করো।
📘 প্রশ্ন: সংগঠন বলতে কী বোঝো? বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো।
📘 প্রশ্ন: শিক্ষা সংগঠন বলতে কী বোঝায়? শিক্ষা সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো।
📘 প্রশ্ন: শিক্ষা সংগঠন বলতে কি বোঝ? শিক্ষা সংগঠনের মৌলিক নীতিগুলি বিবৃত কর।
📘 প্রশ্ন: প্রাতিষ্ঠানিক প্ল্যান্ট বলতে কী বোঝো? প্রাতিষ্ঠানিক প্ল্যান্টের গুরুত্বপূর্ণ বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো।
📘 প্রশ্ন: গ্রন্থাগারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কি? বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করো।
📘 প্রশ্ন: বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করো। গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা লেখো।
📘 প্রশ্ন: সময়তালিকা বলতে কী বোঝো? সময়তালিকার প্রকারভেদ কী কী? সময়তালিকা রচনার নীতিগুলি সম্পর্কে লেখো।
📘 প্রশ্ন: শিক্ষা পরিকল্পনা কী? শিক্ষা পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো।
📘 প্রশ্ন: শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকারগুলি সম্পর্কে লেখো।
📘 প্রশ্ন: শিক্ষাগত পরিকল্পনার তাৎপর্যগুলি লেখো।
2. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও – ৫x৫= ২৫
📘 প্রশ্ন: বিদ্যালয় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে লেখো।
📘 প্রশ্ন: সংগঠনের প্রয়োজনীয়তাগুলি লেখো।
📘 প্রশ্ন: প্রতিষ্ঠান ও সংগঠনের পার্থক্য লেখো।
📘 প্রশ্ন: প্রাতিষ্ঠানিক চিকিৎসা বা স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন?
📘 প্রশ্ন: প্রাতিষ্ঠানিক চিকিৎসা পরিসেবার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো।
📘 প্রশ্ন: বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয়গুলিতে কী কী ধরনের স্বাস্থ্য পরিসেবা আয়োজন করা প্রয়োজন?
📘 প্রশ্ন: কর্মশালা কী? কর্মশালার বৈশিষ্ট্য সম্পর্কে লেখো।
📘 প্রশ্ন: বিদ্যালয়ে কর্মশালা থাকার প্রয়োজনীয়তা কী?
📘 প্রশ্ন: বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের যে-কোনো পাঁচটি বৈশিষ্ট্য লেখো।
📘 প্রশ্ন: কম্পিউটার ল্যাবরেটরির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো।
📘 প্রশ্ন: বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা কেন প্রয়োজন?
📘 প্রশ্ন: শিক্ষাগত পরিকল্পনার বিভিন্ন ধাপ বা স্তরগুলি লেখো।
📘 প্রশ্ন: স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলতে কী বোঝো?
৩. যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও – ১০x২= ২০
✒ উপরে উল্লেখিত বড় কোশ্চেনগুলো ভালো করে পড়লে সেখান থেকে দু নম্বরের প্রশ্ন জানা পড়বে। তাছাড়া এই ওয়েবসাইটে প্রতিটি পোস্টের নীচে দু নম্বরের কোশ্চেন দেওয়া রয়েছে।
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, সফলতার জন্য পরিকল্পিত পড়াশোনা এবং সঠিক দিকনির্দেশনা অপরিহার্য। “Educational Organization and Planning Suggestion” বিষয়ের এই সাজেশনটি শিক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সুসংগঠিত করতে সাহায্য করবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উপর ফোকাস করতে সহায়তা করবে।
তবে শুধুমাত্র সাজেশনের উপর নির্ভর না করে প্রতিটি বিষয় গভীরভাবে বোঝা এবং নিয়মিত অনুশীলন করা জরুরি। ধারাবাহিক পড়াশোনা, পুনরাবৃত্তি এবং আত্মবিশ্বাস—এই তিনটি উপাদান অনুসরণ করলে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব।
👉 যদি এই ধরনের শিক্ষামূলক কনটেন্ট ও শিক্ষাবিজ্ঞানের সাজেশন নিয়মিত পেতে চাও
🌐 Edutiips.com ভিজিট করুনএবং এখনই বন্ধুদের শেয়ার করুন
তথ্যসূত্র (Reference)
- J. C. Aggarwal- Educational Administration, Management and Supervision.
- J. Mohanty- Educational Administration, Supervision and School Management.
- I. S. Sindhu- Educational Administration and Management.
- Bimal Charan swain and Dr. Rajalakshmi Das. Educational Management.
- Arnab Chowdhury & Jayanta Mete. Educational Management, Administration and Leadership. ISBN :978-93-89234-76-3
- Internet Sources
প্রশ্ন – Educational Organization and Planning সাজেশন কি পরীক্ষার জন্য যথেষ্ট?
উত্তর – সাজেশন গুরুত্বপূর্ণ প্রশ্ন চিহ্নিত করতে সাহায্য করে, তবে ভালো নম্বর পেতে হলে বিষয়গুলো ভালোভাবে বুঝে পড়া প্রয়োজন।
আরোও পড়ুন
- বিদ্যালয়ের সময় তালিকার গুরুত্ব বা প্রয়োজনীয়তা | Need and Importance of Timetable in School
- শিক্ষা পরিকল্পনা কাকে বলে, ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Definition of Educational Planning
- শিক্ষাগত পরিকল্পনার ধাপ | 7 Main Steps of Educational Planning
- শিক্ষাগত পরিকল্পনার প্রকারভেদ বা শ্রেণীবিভাগ | 10 Main Types of Educational Planning
- শিক্ষাগত পরিকল্পনার প্রয়োজনীয়তা | 10 Needs of Educational Planning
- সময় তালিকা রচনার নীতি | Principles of School Time Table Construction
B.A শিক্ষাগত সংগঠন এবং পরিকল্পনা সাজেশন | CU BA Educational Organization and Planning Suggestion সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।





