Share on WhatsApp Share on Telegram

সক্রিয় অনুবর্তন কাকে বলে | স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব | Skinner Operant Conditioning

শিখন কৌশলের বিভিন্ন তত্ত্ব বর্তমান যার মধ্যে অন্যতম হল বিশিষ্ট মনোবিদ স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব (Skinner Operant Conditioning)।

স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বের বিপরীতমুখী। এই তত্ত্বের মাধ্যমে প্রাণীর আচরণ ধারার পরিবর্তন ঘটানো সম্ভবপর হয়। এখানে সক্রিয় অনুবর্তন কাকে বলে, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব কি তা আলোচনা করা হল।

সক্রিয় অনুবর্তন কাকে বলে

যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রাণীর প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক থাকে না, যে কোন উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায়, তাকে সক্রিয় অনুবর্তন বলে। এই অনুবর্তন প্রক্রিয়ায় শক্তিদায়ক উদ্দীপকের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়।

সক্রিয় অনুবর্তনের প্রবক্তা হলেন বিখ্যাত মনোবিদ বি. এফ. স্কিনার। এই অনুবর্তন প্রক্রিয়া টাইপ – II প্রকৃতির বা R type অনুবর্তন প্রকৃতির শিখন।

এই অনুবর্তন প্রক্রিয়ার উদ্দেশ্য হলো পরস্পর সম্পর্কিত একাধিক আচরণের মধ্যে প্রাণীকে উপযুক্ত আচরণ সম্পাদন করতে সহায়তা করা। সক্রিয় অনুবর্তন প্রক্রিয়ায় অনুবর্তিত আচরণ ঐচ্ছিক প্রকৃতির বা প্রাণীর ইচ্ছাধীন প্রকৃতির। তাই সক্রিয় অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়া অপারেন্ট জাতীয়।

স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব | Skinner Operant Conditioning

বিশিষ্ট মনোবিজ্ঞানী বি. এফ. স্কিনার (Skinner) প্রাণীর আচরণের উপর ভিত্তি করে সক্রিয় অনুবর্তন তত্ত্বটি উদ্ভাবন করেন। স্কিনারের মতে – মনোবিদ্যার উদ্দেশ্য হলো প্রাণীর আচরণকে নিয়ন্ত্রণ এবং পূর্বভাস দান করা। স্কিনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাণীর আচরণ ধারাকে বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে সক্রিয় অনুবর্তনের কথা উল্লেখ করেছেন।

মনোবিদ স্কিনার তার সক্রিয় অনুবর্তন তত্ত্বে প্রাণীর আচরণ ধারাকে দুটি ভাগে ভাগ করেছেন। যথা –

1. রেসপন্ডেন্ট জাতীয় আচরণ

প্রাণীদের যে সমস্ত আচরণের নির্দিষ্ট উদ্দীপক বর্তমান, তাকে রেসপন্ডেন্ট জাতীয় আচরণ বলে। এর উদাহরণ হল – লালা নিঃসরণের জন্য খাদ্যবস্তু, চোখে উজ্জ্বল আলো পড়লে চোখ বন্ধ হয়ে যাওয়া।

2. অপারেন্ট জাতীয় আচরণ

প্রাণীদের যে সমস্ত আচরণের জন্য নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, কিন্তু যে-কোনো উদ্দীপকের সঙ্গে প্রাণীর আচরণকে যুক্ত করা যায়, তাকে অপারেন্ট জাতীয় আচরণ বলে। এর উদাহরণ হল -কোনো শিক্ষার্থীর ভালো পড়াশোনা করার জন্য পুরস্কার প্রদান।

সক্রিয় অনুবর্তনের পরীক্ষা

স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি ইঁদুরের উপর করা হয়েছে। স্কিনার সক্রিয় অনুবর্তনের পরীক্ষার জন্য নিজের তৈরি যন্ত্রপাতির ব্যবহার করেন। এক্ষেত্রে তিনি একটি বিশেষ ধরনের বাক্স ব্যবহার করেন, যেটি স্কিনার বক্স (Skinner Box) নামে পরিচিত।

স্কিনার বক্সে ভিতরে একটি ট্রে রয়েছে যেখানে খাদ্যবস্তু সরাবারাহ করার ব্যবস্থা ছিল। সেই অটোমেটিক ভাবে পরিচালিত। মনোবিদ স্কিনার একটি ক্ষুধার্ত ইঁদুরকে বাক্সের মধ্যে প্রবেশ করিয়ে এবং ট্রেতে খাদ্যবস্তু দিয়ে ছেড়ে দেওয়া হয়। ইঁদুরটি ট্রেতে রাখা খাদ্যটি গ্রহণ করেন। এক্ষেত্রে তাকে কোনরকম পরিশ্রম করতে হয় না।

পরবর্তীতে ইঁদুরটিকে আবার বাক্সের মধ্যে প্রবেশ করান এবং স্কিনার নিজে বোতাম টিপে ট্রেতে খাদ্যবস্তু নিয়ে আসে এবং ইঁদুরটি খাদ্যবস্তু গ্রহণ করে। এইভাবে স্কিনার ইঁদুরটিকে তার পরীক্ষা সম্পর্কে পরিচিতি করান ও ভীতি দূর করতে সক্ষম হয়।

স্কিনার এরপর মূল পরীক্ষার জন্য ইঁদুরটিকে বাক্সের মধ্যে ছেড়ে দিয়ে ট্রেতে কোন খাবার রাখে না। খাবার না পেয়ে ইঁদুরটি বাক্সের মধ্যে দৌড়াদৌড়ি বা বিভিন্ন প্রতিক্রিয়া শুরু করেন। এইভাবে কিছুক্ষণ পর হঠাৎ খাদ্যবস্তু আনার বোতামের উপর চাপ পড়ে ও খাদ্যবস্তু ইঁদুরের সামনে চলে আসে এবং ইঁদুরটি খাদ্য গ্রহণ করে। এখানে ইঁদুরটির মধ্যে একটি নতুন আচরণের সৃষ্টি হয়েছে।

এইভাবে যখন স্কিনার এই পরীক্ষাটির পুনরাবৃত্তি ঘটান তখন দেখা যায় ইঁদুরটিকে বাক্সের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে ইঁদুরটি বোতাম এর কাছে যায় এবং বোতাম টিপে খাদ্যবস্তু নিয়ে আসে।

পরীক্ষার ফলাফলের পর্যবেক্ষণ

স্কিনার এই পরীক্ষা থেকে পর্যবেক্ষণ করে বলেন যে – বোতাম টিপে খাদ্যবস্ত নিয়ে আসার মাধ্যমে ইঁদুরের শিখন বা আচরণ পরিবর্তন সংগঠিত হয়েছে। । অর্থাৎ স্কিনার এই ধরনের প্রক্রিয়াকে বলেন সক্রিয় অনুবর্তন (Operant Conditioning)। এখানে ইঁদুরের আচরণ ও শক্তিদায়ক উদ্দীপক হিসেবে খাদ্য বিশেষ গুরুত্বপূর্ণ। শক্তিদায়ী উদ্দীপক এখানে ফিডব্যাক এর কাজ করে যা শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

সক্রিয় অনুবর্তনের নীতি

স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব বিশ্লেষণ করলে এর কয়েকটি নীতি পরিলক্ষিত হয়। সেগুলি হল –

1. বিন্যাসকরনের নীতি

2. স্বতঃস্ফূর্ত আচরণের পুনরায় আবির্ভাব

3. বিলোপ সাধন। এক্ষেত্রে সঠিক প্রতিক্রিয়াটি করার পরেও শক্তিদায় উদ্দীপক না আসে তাহলে প্রাচীন অনুবর্তন এর মত সক্রিয় অনুবর্তনেরও বিলোপ ঘটে।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, স্কিনারের সক্রিয় অনুবর্তন আধুনিক শিক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ। সক্রিয় অনুবর্তনের শিক্ষাগত তাৎপর্য গুলি হল –
1. পূর্বপরিকল্পিত শিক্ষণ পদ্ধতির প্রয়োগ।

2. প্রোগ্রাম শিখনের মাধ্যমে শিক্ষাদান। অর্থাৎ স্কিনারের তত্ত্বের উপর ভিত্তি করে প্রোগ্রাম শিখন পদ্ধতি আবিষ্কার হয়। এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষকের অনুপস্থিতিতে নিজেরাই স্বশিখন পদ্ধতিতে শিক্ষা লাভ করে থাকে।

3. শিক্ষার্থীদের আচরণের সংশোধন। অর্থাৎ শক্তি দায়ী উদ্দীপকের মাধ্যমে আচরণ সংশোধন করা, ভুল বানান শুদ্ধ করা প্রভৃতি ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র (Reference)

  • A. Woolfolk – Educational Psychology – Pearson Education
  • J. W. Santrock – Educational Psychology – Mc Gray Hill
  • J. C. Aggarwal – Essentials of Educational Psychology – Vikas publisher
  • S. K. Mangal – Essentials of Educational Psychology – PHI Ltd.
  • S. K. Mangal – Advanced Educational Psychology – PHI Ltd
  • S. S. Chauhan – Advanced Educational Psychology – Vikas publisher
  • E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
  • L. E. Berk – Child Development – PHI Ltd.
  • Skinner Operant Conditioning
  • Internet Sources

প্রশ্ন – স্কিনার বক্স কি

উত্তর – স্কিনার সক্রিয় অনুবর্তনের পরীক্ষার জন্য নিজের তৈরি যন্ত্রপাতির ব্যবহার করেন। এক্ষেত্রে তিনি একটি বিশেষ ধরনের বাক্স ব্যবহার করেন, যেটি স্কিনার বক্স (Skinner Box) নামে পরিচিত।

প্রশ্ন – অপারেন্ট অনুবর্তন কি

উত্তর – যে অনুবর্তন প্রক্রিয়ায় নির্দিষ্ট কোন উদ্দীপক থাকে না, যে কোনো উদ্দীপকের সাথে প্রাণের আচরণকে যুক্ত করা যায় তাকে অপারেন্ট অনুবর্তন বলে। এটি আবার সক্রিয় অনুবর্তন নামে পরিচিত। এই অনুবর্তনের উদাহরণ হল – চোখে উজ্জ্বল আলো পড়লে স্বাভাবিকভাবে চোখ বন্ধ হয়ে যায়।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

3 thoughts on “সক্রিয় অনুবর্তন কাকে বলে | স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব | Skinner Operant Conditioning”

Leave a Comment

close
✅ Copied with source!