Share on WhatsApp Share on Telegram

প্রাচীন অনুবর্তন কাকে বলে | প্যাভলভের শিখন তত্ত্ব | Classical Conditioning Learning Theory

শিক্ষার্থীরা কিভাবে শেখে বা শিখন কৌশল কি সে বিষয়ে বিভিন্ন শিখন কৌশল উদ্ভাবন হয়েছে। তাদের মধ্যে অনুবর্তন মূলক শিখন কৌশলের মধ্যে অন্তর্গত প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব (Classical Conditioning Learning Theory) বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অনুবর্তনমূলক শিখন কৌশলের মধ্যে অন্যতম হল প্রাচীন অনুবর্তন শিখন তত্ত্ব ও সক্রিয় অনুবর্তন শিখন তত্ত্ব। এখানে প্রাচীন অনুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তন তত্ত্ব আলোচনা করা হলো।

প্রাচীন অনুবর্তন কাকে বলে | What is Classical Conditioning

অনুবর্তন হল একটি শিখন প্রক্রিয়া যেখানে পরিবেশগত উদ্দীপক দ্বারা প্রাণীর আচরণ নিয়ন্ত্রিত হয়। যেমন – শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করলে শিক্ষার্থীরা উঠে দাঁড়ায়।

যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়াকে স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য কোনো উদ্দীপকের সঙ্গে সংযুক্ত করা হয়, তাকে প্রাচীন অনুবর্তন বলে। এই অনুবর্তন টাইপ – I বা S type প্রকৃতির।

প্রাচীন অনুবর্তনের প্রবর্তক হলেন বিশিষ্ট রুশ শারীরতত্ত্ববিদ আইভন প্যাভলভ (Pavlov)। তিনি একটি কুকুরকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন ও যে তত্ত্বের কথা বলেন সেটি হল প্রাচীন অনুবর্তন। এই অনুবর্তন প্রক্রিয়ায় উদ্দীপকের উদ্দেশ্য হল উদ্দীপক ও প্রতিক্রিয়ার বন্ধন বা (S-R বন্ধন) ঘটানো ।

প্যাভলভের শিখন তত্ত্ব | Classical Conditioning Learning Theory

আইভন প্যাভলভ প্রাণীর শিখন কিভাবে হয় তা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য কুকুরের উপর যে পরীক্ষাটি করেছিলেন সেটি প্রাচীন অনুবর্তন নামে পরিচিত। এটি শারীরবৃত্তীয় ও ব্যাখ্যার উপর প্রতিষ্ঠিত।

প্যাভলভ বলেছেন – স্বাভাবিক উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়ার সংযোগ পূর্ব নির্ধারিত। এই প্রতিক্রিয়া অর্জিত শিক্ষা প্রসুত নয়।

প্যাভলভের অনুবর্তন তত্ত্বের পরীক্ষা বা প্যাভলভের কুকুরের পরীক্ষা

প্যাভলভ তাঁর তত্ত্বটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য কুকুরকে বেছে নেন। তারপরে অনুবর্তন তত্ত্বের পরীক্ষায় কুকুরের লালাক্ষরণ সম্পর্কিত পরীক্ষাটি বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্যাভলভ একটি ক্ষুধার্ত কুকুরের সামনে কিছু খাবার রাখেন এবং লক্ষ্য করেন যে কুকুরটির লালা ক্ষরণ হচ্ছে। লালা ক্ষরণ হল চোখের সামনে খাদ্যবস্তু দেখার জন্য স্বাভাবিক প্রতিক্রিয়া। এরপর তিনি এই পরীক্ষাটির জন্য কুকুরের সামনে কোনো খাবার না দিয়ে ঘন্টার ধ্বনি করতে থাকেন। এবং ঘন্টা শেষ হওয়ার পর তিনি কুকুরের সামনে খাবার দিতেন।

এইভাবে পরীক্ষাটি কিছুদিন পুনরাবৃত্তি করার পর (অর্থাৎ প্রথমে ঘন্টার ধ্বনি ও তারপরে খাবার দেওয়া) প্যাভলভ লক্ষ্য করলেন যে ঘন্টার ধ্বনি শোনা মাত্র কুকুরের লালা ক্ষরণ হচ্ছে। কিন্তু ঘন্টার সাথে লালা ক্ষরণের কোন সম্পর্ক নেই। ঘন্টার শব্দের স্বাভাবিক প্রতিক্রিয়া হল সজাগ ভাব।

তাই প্রথম প্রথম ঘন্টার ধ্বনি শোনার পর কুকুরটির মধ্যে সজাগ ভাব পরিলক্ষিত হয়। কিন্তু ঘন্টার ধ্বনির সাথে সাথে যখন তাকে খাবার দেয়া হতো তখন ঘন্টার ধ্বনির সাথে সাথে কুকুরের লালা ক্ষরণ যুক্ত হল।

Classical Conditioning Learning Theory
Classical Conditioning Learning Theory

পরীক্ষায় প্রাপ্ত ফলাফল

প্যাভলভ তার পরীক্ষায় লক্ষ্য করলেন ঘন্টার ধ্বনির শোনার পরেই কুকুরের লালা ক্ষরণ শুরু হয়ে যাওয়া হল অনুবর্তন। খাদ্যবস্তু যখন লালা ক্ষরণ ঘটায় তখন লালা ক্ষরণ স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু এই পরীক্ষায় যখন ঘন্টার ধ্বনি লালা ক্ষরণ ঘটায় তখন লালা ক্ষরণ হল অনুবর্তিত প্রতিক্রিয়া এবং ঘন্টার ধ্বনি হল অনুবর্তিত উদ্দীপক।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, প্রাচীন অনুবর্তন শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। প্রাচীন অনুবর্তনের শিক্ষাগত তাৎপর্য গুলি হল –
1. শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে।
2. কুঅভ্যাস দূরীকরণ করার ক্ষেত্রে।
3. শিশুর প্রাক্ষোভিক বিকাশ প্রভৃতি।

প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তন এর মধ্যে পার্থক্য

তথ্যসূত্র (Reference)

  • A. Woolfolk – Educational Psychology – Pearson Education
  • J. W. Santrock – Educational Psychology – Mc Gray Hill
  • J. C. Aggarwal – Essentials of Educational Psychology – Vikas publisher
  • S. K. Mangal – Essentials of Educational Psychology – PHI Ltd.
  • S. K. Mangal – Advanced Educational Psychology – PHI Ltd
  • S. S. Chauhan – Advanced Educational Psychology – Vikas publisher
  • E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
  • L. E. Berk – Child Development – PHI Ltd
  • Internet Sources

প্রশ্ন – প্রাচীন অনুবর্তন এর প্রবর্তক কে?

উত্তর – প্রাচীন অনুবর্তনের প্রবর্তক হলেন বিশিষ্ট রুশ শারীরতত্ত্ববিদ আইভন প্যাভলভ।

প্রশ্ন – প্রাচীন অনুবর্তন হল কী টাইপ?

উত্তর – এই অনুবর্তন টাইপ – I বা S type প্রকৃতির।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!