Share on WhatsApp Share on Telegram

শিখনের উপাদান গুলি কি কি | Factors Affecting Learning

শিখন হল অপেক্ষাকৃত স্থায়ী আচরণের পরিবর্তন যা পূর্বের আচরণের ফলশ্রুতি। শিখন বিভিন্ন উপাদানের উপনির্ভরশীল। অর্থাৎ শিখনের উপাদান (Factors Affecting Learning) গুলি ছাড়া শিখন কার্য সম্পূর্ণ করা সম্ভব নয়।

শিখনের উপাদান | Factors Affecting Learning

শিখন একটি জটিল মানসিক প্রক্রিয়া। ব্যক্তিভেদে শিখনের তারতম্য পরিলক্ষিত হয়। অর্থাৎ শিক্ষার্থীদের শিখনের ক্ষেত্রে ব্যক্তি বৈষম্য থাকলেও বিভিন্ন উপাদান শিখনকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। শিখনের যে সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান গুলি শিখনের ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করে থাকে, সেগুলি হল নিম্নলিখিত –

1. পরিণমন | Maturation

বিশিষ্ট মনোবিদ কোলেসনিক বলেছেন – শিশুর সহজাত সম্ভাবনাগুলির স্বাভাবিক বিকাশের ফলে যে গুণগত পরিমাণগত পরিবর্তন সূচিত হয়, তাকে পরিণমন বলে।

পরিনমন একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে আধুনিক মনোবিদগণ মনে করেন উপযুক্ত পরিণমন না হলে শিশুর মানসিক বিকাশ তথা শিখন সম্ভব পর হয় না। তাই শিখন ও পরিনমন উভয়েই ব্যক্তির জীবন বিকাশে সহায়তা করে। পরিনমন হল শিখনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। কারণ শিক্ষার্থীদের যথাযথ পরিণমন না হলে তার শিখনকার্য সম্পন্ন হয় না। অর্থাৎ পরিণমন হল বিকাশের একটি প্রক্রিয়া। পরিণমনের মাধ্যমে ব্যক্তির কার্যকারিতা বৃদ্ধি পায়। সুতরাং পরিণমন শিখন নিরপেক্ষ হলেও শিখনের সঙ্গে এর গভীর সম্পর্ক বর্তমান।

2. প্রেষণা | Motivation

মনোবিদ ওয়াইনার প্রেষণার সংজ্ঞায় বলেছেন – প্রেষণা হল এমন একটি অবস্থা যা ব্যক্তিকে বিশেষ একটি ক্রিয়া সম্পাদনে উদ্বুদ্ধ করে, ক্রিয়া সম্পাদনের নির্দিষ্ট মুখোমুখি করে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ব্যাক্তিকে কর্ম সম্পাদনে নিযুক্ত রাখে।

শিখনের ক্ষেত্রে প্রেষণার এই সংজ্ঞাটি গুরুত্বপূর্ণ। কারন ব্যক্তির প্রেষণা বা ইচ্ছা শক্তির উপর শিখন নির্ভর করে। তাই কোন শিক্ষার্থী কতটা শিখবে বা শিখবে না তা সম্পূর্ণভাবে নির্ভর করে তার প্রেষণার উপর। সুতরাং শিখনের একটি অন্যতম উপাদান হল প্রেষণা। তাই প্রেষণা শিখনের ক্ষেত্রে উদ্যোম সৃষ্টি, আচরণের প্রবণতা নির্ধারণ, আচরণের গতিপথ নির্ণয়, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো, যথাযথ কর্ম সম্পাদন প্রভৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

3. স্মৃতি | Memory

স্মৃতি হল কোন কিছু মনে রাখা বা পূর্বে শেখা বিষয় সহজে মনে করাকে স্মৃতি বলে। শিখনের ক্ষেত্রে স্মৃতি একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ যার স্মৃতিশক্তি যত বেশি তার শিখন তত বেশি হয়ে থাকে। তাই সময়ের সাথে সাথে যদি শেখা বিষয় ব্যক্তি মনে করতে না পারে তখন যে অবস্থা সৃষ্টি হয় সেটি হল বিস্মৃতি। এটি স্মৃতির সম্পূর্ণ বিপরীতধর্মী ধারণা। তাই শিখন ও স্মৃতি একে অপরের সঙ্গে পরিপূরক হিসেবে কাজ করে।

4. বুদ্ধি | Intelligence

শিখনের একটি অন্যতম উপাদান হল বুদ্ধি। অর্থাৎ বুদ্ধির স্তর অনুযায়ী শিখনের মাত্রা নির্ভর করে। তাই যে ব্যক্তির বুদ্ধি যত বেশি সে ব্যক্তি তত বেশি শিখতে পারে। আভিধানিক অর্থে বুদ্ধি হলো জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা। এখানে জ্ঞান অর্জন বলতে শিখনকে বোঝানো হয়েছে। তাই যে সকল উপাদান শিখনকে প্রভাবিত করে তার মধ্যে অন্যতম হল বুদ্ধি।

বুদ্ধির শিক্ষামূলক সংজ্ঞায় বিশিষ্ট মনোবিদ বাকিংহাম বলেছেন – শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি। তাই মনোবিদ্যার সংজ্ঞার পরিপেক্ষিতে বলা যায় শিখনের ক্ষেত্রে বুদ্ধির প্রভাব বা সম্পর্ক একেবারে প্রত্যক্ষ।

5. মনোযোগ | Attention

মনোযোগ হল মনকে নির্দিষ্ট করা বা একাত্ম করা। মনোযোগ ছাড়া কোনো কাজ করা একেবারে সম্ভব নয়। তাই যেকোনো কাজের ক্ষেত্রে ব্যক্তিকে অধিক বেশি মনোযোগী হতে হয়। শিখন একটি মানসিক প্রক্রিয়া। তাই শিখনের ক্ষেত্রেও মনোযোগ একটি আবশ্যিক উপাদান হিসেবে গণ্য করা হয়।

বিশিষ্ট মনোবিদ রস বলেছেন – মনোযোগ হল একটি প্রক্রিয়া, যা চিন্তার বিষয়কে সুস্পষ্ট ভাবে মনের দরজায় এনে উপস্থিত করে। আবার মনোবিদ ম্যাকডুগালের মতে – যে মানসিক সক্রিয়তা জ্ঞানমূলক প্রক্রিয়াকে প্রভাবিত করে তাই হল মনোযোগ। সুতরাং বলা যায় শিখন হল একটি মানসিক প্রক্রিয়া, যা মনোযোগ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়।

6. আগ্রহ | Interest

শিখনের অন্যান্য প্রভাব বিস্তারকারী উপাদানের মত আগ্রহ একটি অন্যতম উপাদান। কারণ শিক্ষার্থীদের আগ্রহ ছাড়া শিখন সম্পূর্ণভাবে সম্ভবপর নয়। আগ্রহ শিক্ষার্থীদের শিখনে সর্বতোভাবে সহায়তা করে। তাই আগ্রহ মনোযোগের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নির্ধারক বা উপাদান।

আগ্রহ প্রসঙ্গে মনোবিদ ক্রো এবং ক্রো বলেছেন – আগ্রহ হলো কোনো বিশেষ বস্তু, একটি বা কাজের প্রতি এক প্রকার মানসিক আকর্ষণ। আবার মনোবিদ হার্বাটের মতে – আগ্রহ হলো নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য শিশুর মানসিক প্রস্তুতি। মনোবিদগণের দেওয়া আগ্রহের সংজ্ঞা থেকে বলা যায়, শিখন ও আগ্রহ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার | Conclusion

পরিশেষে বলা যায়, শিখন সম্পূর্ণভাবে মানসিক প্রক্রিয়া। শিখনের ক্ষেত্রে বিভিন্ন উপাদানের পাশাপাশি অনুশীলনেরও প্রভাব পরিলক্ষিত হয়। কারণ বিভিন্ন উপাদান শিখনকে যেমন সহায়তা করে, তেমনি দীর্ঘদিন মনে রাখার ক্ষেত্রে বারবার অনুশীলনও গুরুত্বপূর্ণ। তাই কোনো একটি নির্দিষ্ট উপাদানের ফলে শিখন সম্ভব নয় বিভিন্ন উপাদানের সমন্বয়ে শিখন সম্পন্ন হয়।

তথ্যসূত্র | Reference

  • A. Woolfolk – Educational Psychology – Pearson Education
  • J. W. Santrock – Educational Psychology – Mc Gray Hill
  • J. C. Aggarwal – Essentials of Educational Psychology – Vikas publisher
  • S. K. Mangal – Essentials of Educational Psychology – PHI Ltd.
  • S. K. Mangal – Advanced Educational Psychology – PHI Ltd
  • S. S. Chauhan – Advanced Educational Psychology – Vikas publisher
  • E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
  • L. E. Berk – Child Development – PHI Ltd
  • Factors Affecting Learning
  • Factors Affecting Learning in Psychology
  • Internet Sources

প্রশ্ন – শিখনের উপাদান কি কি?

উত্তর – শিখন একটি জটিল মানসিক ও ধারাবাহিক প্রক্রিয়া। শিখনের উপাদান গুলি হল আগ্রহ, বুদ্ধি, স্মৃতি, মনোযোগ, পরিনমন প্রভৃতি।

প্রশ্ন – শিখনের চারটি উপাদান কি কি?

উত্তর – শিখনের চারটি উপাদান হল – আগ্রহ, মনোযোগ, বুদ্ধি, পরিনমন এবং প্রেষণা।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!