শিখনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে অন্যতম তত্ত্ব হল থর্নডাইকের শিখন (Thorndike Theory of Learning) এর তত্ত্ব। এই তত্ত্বটি থনডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব নামে অধিক পরিচিত।
থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব | Thorndike Theory of Learning
শিখন কিভাবে সম্পন্ন হয় তা বিভিন্ন মনোবিদগণ বিভিন্ন প্রাণীর উপর পরীক্ষা নিরীক্ষা করেছেন। এক্ষেত্রে বিশিষ্ট মনোবিদ ই. এল. থর্নডাইক (Throndike) শিখন কিভাবে হয় তা জানার জন্য বিড়ালের উপর পরীক্ষা-নিরীক্ষা করেন এবং তিনি তাঁর তত্ত্বকে শিখনের প্রচেষ্টা ও ভুলের (Trial and Error Theory of Learning) তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেন।
থর্নডাইকের বিখ্যাত বিড়ালকে নিয়ে “Puzzle Box” পরীক্ষা এই তত্ত্বের ভিত্তি, যা প্রমাণ করে যে শিখন একটি অভ্যাসনির্ভর প্রক্রিয়া।
মনোবিদ থর্নডাইকের মতে, শিখন তখনই সম্ভব যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার সাথে নির্ভুল সংযোগ স্থাপিত হয়। এখানে S হল উদ্দীপক এবং R হল প্রতিক্রিয়া।
থর্নডাইকের বিড়াল পরীক্ষা (Puzzle Box Experiment)
থর্নডাইক একটি কাঠের Puzzle Box তৈরি করেন, যেখানে একটি লিভার বা সুইচ টিপলেই দরজা খুলে যায়। তিনি একটি ক্ষুধার্ত বিড়ালকে ওই খাঁচার ভিতরে রাখেন এবং বাইরে খাদ্য রাখেন।
শুরুতে বিড়াল খাঁচা থেকে বের হতে এলোমেলো চেষ্টা করতে থাকে—আঁচড়ানো, চাপ দেওয়া, লাফানো ইত্যাদি। এই প্রচেষ্টার মাঝে বিড়াল হঠাৎ ভুল করে লিভার টিপে ফেলে, আর দরজা খুলে যায়। পরের বার বিড়াল আবার খাঁচায় ঢোকালে প্রথমে কিছু ভুল করে, কিন্তু ধীরে ধীরে কম ভুল করে দ্রুত লিভার টিপতে শেখে।
এ থেকে থর্নডাইক প্রমাণ করেন—
- শিখন ঘটে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে (Trial and Error) এবং
- সঠিক প্রতিক্রিয়া বারবার পুনরাবৃত্তির মাধ্যমে শক্তিশালী হয়।
| আরোও পোস্ট পড়ুন – Click Here Now |
থর্নডাইকের শিখন তত্ত্বের সূত্র
থর্নডাইকের শিখন তত্ত্বের বা থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব (Thorndike Theory of Learning) সূত্রগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। সে দুটি হল –
- শিখনের মুখ্য সূত্র এবং
- শিখনের গৌণ সূত্র
থর্নডাইকের শিখন তত্ত্বের মূল সূত্র বা মুখ্য সূত্র
থর্নডাইকের মতে, শিখনের মুখ্য সূত্র তিনটি সেগুলি হল –
- প্রস্তুতির সূত্র (Law of Readiness) – শিখন তখনই কার্যকর হয় যখন শিক্ষার্থী দৈহিক ও মানসিকভাবে প্রস্তুত থাকে।
- অনুশীলনের সূত্র (Law of Exercise) – উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যেকার সংযোগ বারবার অনুশীলনের মাধ্যমে দৃঢ় হয় এবং অনুশীলনের অভাবে দুর্বল হয়।
- ফললাভের সূত্র (Law of Effect) – যে প্রতিক্রিয়ার ফল সন্তুষ্টিজনক হয়, সেই প্রতিক্রিয়াটি উদ্দীপকের সাথে আরও দৃঢ়ভাবে যুক্ত হয়, আর যে প্রতিক্রিয়ার ফল অসন্তুষ্টিজনক হয়, সেই সংযোগ দুর্বল হয়।
থর্নডাইকের শিখন তত্ত্বের গৌণ সূত্র
থর্নডাইকের মতে, শিখনের গৌণ সূত্রগুলি হল –
- বহুবিধ প্রতিক্রিয়ার সূত্র
- মানসিক অবস্থা ও দৃষ্টিভঙ্গির সূত্র
- আংশিক প্রতিক্রিয়ার সূত্র
- আত্তীকরণের বা সাদৃশ্যের সূত্র ও
- অনুসন্ধানমূলক সঞ্চালনের সূত্র
থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য (Educational Implications of Trial and Error Theory)
শিখন প্রক্রিয়াকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার ক্ষেত্রে মনোবিজ্ঞানী Edward L. Thorndike-এর প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তত্ত্ব অনুযায়ী, মানুষ বা শিক্ষার্থী বারবার চেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে সঠিক প্রতিক্রিয়া শিখে। নিচে এর শিক্ষাগত তাৎপর্যগুলো (Educational Implications of Trial and Error Theory)উপস্থাপন করা হল —
অনুশীলনের গুরুত্ব (Importance of Practice)
এই তত্ত্বে বলা হয়, পুনরাবৃত্ত অনুশীলনের মাধ্যমে সঠিক প্রতিক্রিয়া শক্তিশালী হয়। তাই শিক্ষাদানে নিয়মিত প্র্যাকটিস, রিভিশন ও ড্রিল গুরুত্বপূর্ণ। শিক্ষক যদি শিক্ষার্থীদের পর্যাপ্ত অনুশীলনের সুযোগ দেন, তবে শিখন স্থায়ী হয়।
ভুল সংশোধনের সুযোগ (Learning through Mistakes)
শিক্ষার্থীরা ভুল করলে তা শিখনের অংশ হিসেবে বিবেচিত হওয়া উচিত। ভুল বিশ্লেষণ করলে শিক্ষার্থী সঠিক পদ্ধতি বুঝতে পারে। শাস্তির পরিবর্তে গাইডেন্স দিলে শেখা দ্রুত হয়। এটি আধুনিক মূল্যায়ন পদ্ধতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষণ (Learner-Centered Learning)
শিখন ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে ঘটে, তাই শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। আলোচনা, প্রজেক্ট, কার্যভিত্তিক কাজ ইত্যাদি পদ্ধতি শেখাকে আরও কার্যকর করে।
ব্যক্তিগত পার্থক্যের গুরুত্ব (Individual Differences)
সব শিক্ষার্থী একই গতিতে শেখে না। তাই নমনীয় শিক্ষণ কৌশল ব্যবহার করা দরকার। অতিরিক্ত সহায়তা ও বিকল্প পদ্ধতি ব্যবহার করলে শেখা সহজ হয়।
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব (Thorndike Theory of Learning) শেখাকে অভিজ্ঞতা, প্রচেষ্টা, ভুল এবং পুনরাবৃত্তির মাধ্যমে ধীরে ধীরে বিকাশমান একটি প্রক্রিয়া হিসেবে তুলে ধরে। তাঁর মুখ্য ও গৌণ সূত্রগুলো আধুনিক শিক্ষণ-পদ্ধতিতে নির্দেশনা, অনুশীলন, রিমেডিয়াল শিক্ষা, এবং আচরণ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিখনের এই তত্ত্ব আজও প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষায় একটি মৌলিক ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়।
তথ্যসূত্র (Reference)
- A. Woolfolk – Educational Psychology – Pearson Education
- J. W. Santrock – Educational Psychology – Mc Gray Hill
- J. C. Aggarwal – Essentials of Educational Psychology – Vikas publisher
- S. K. Mangal – Essentials of Educational Psychology – PHI Ltd.
- S. K. Mangal – Advanced Educational Psychology – PHI Ltd
- S. S. Chauhan – Advanced Educational Psychology – Vikas publisher
- E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
- L. E. Berk – Child Development – PHI Ltd
- Internet Sources
প্রশ্ন – সংযোজনবাদ কাকে বলে
✪ উত্তর – সংযোজনবাদ হল আমেরিকান মনোবিজ্ঞানী এডওয়ার্ড লি থর্নডাইক (Edward Lee Thorndike) প্রবর্তিত শিখনের একটি তত্ত্ব, যা প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন (Trial and Error Theory) নামেও পরিচিত। থর্নডাইকের মতে, শিখন হল একটি নির্দিষ্ট উদ্দীপক (Stimulus – S) এবং একটি নির্দিষ্ট প্রতিক্রিয়ার (Response – R) মধ্যে সঠিক সংযোগ বা বন্ধন (Connection/Bond) স্থাপন করার প্রক্রিয়া। এই বন্ধন বা সংযোজন স্থাপিত হলেই শিখন সম্পূর্ণ হয়।
প্রশ্ন – প্রচেষ্টা ও ভুল তত্ত্বের জনক কে?
✪ উত্তর – প্রচেষ্টা ও ভুল তত্ত্বের জনক হলেন সংযোজনবাদ হল আমেরিকান মনোবিজ্ঞানী এডওয়ার্ড লি থর্নডাইক (Edward Lee Thorndike)।
প্রশ্ন – থনডাইক এর পুরো নাম কি?
✪ উত্তর – থনডাইক এর পুরো নাম হল এডওয়ার্ড লি থর্নডাইক (Edward Lee Thorndike)
আরোও পড়ুন
- শিশুর বৃদ্ধি ও বিকাশ | বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য | 10 Difference Between Growth and Development
- বৃদ্ধি কাকে বলে | বৃদ্ধির বৈশিষ্ট্য | 4 Definition of Growth
- বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্য | Characteristics of Growth and Development
- জীবন বিকাশের বিভিন্ন স্তর গুলি আলোচনা কর | 4 Stages of Human Development
- শিখন কাকে বলে | শিখনের বৈশিষ্ট্য | 5 Definition and Characteristics of Learning
- ব্যক্তিত্ব কাকে বলে | ভালো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য | 5 Definition and Characteristics of Personality






Good 😊 mujhe education sari question answer chaiye bengali me university of calcutta
Nice explanation sir.