Share on WhatsApp Share on Telegram

শিক্ষণের স্তর গুলি আলোচনা | Stages or Levels of Teaching

শ্রেণিকক্ষে শিক্ষাদান কর্মসূচি পর্যায়ক্রমে সম্পাদন হয়ে থাকে। অর্থাৎ শিক্ষনের তিনটি স্তরের (Levels of Teaching) মধ্য দিয়ে শিক্ষণ কার্যটি সুসম্পন্ন হয়।

শিক্ষণ-শিখন পরস্পর গুরুত্বপূর্ণ বিষয়। উপযুক্ত শিক্ষণের তিনটি স্তর পরিলক্ষিত হয়। যেখানে শিক্ষার্থীরা কতটা জ্ঞান অর্জন করেছে তা বোঝা সম্ভব হয়। এগুলিকে শিক্ষণের স্তর হিসেবে চিহ্নিতকরণ করা হয়। শিক্ষণের স্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

শিক্ষণের স্তর | Levels of Teaching

শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন স্তর পরিলক্ষিত হয়। শিক্ষণের প্রধানত তিনটি স্তর বর্তমান। তাই শিক্ষনের যে সমস্ত স্তর শিক্ষণ প্রক্রিয়াকে প্রভাবিত করে সেগুলি হল নিম্নলিখিত।

1. স্মৃতির স্তর (Memory)

শিক্ষণের প্রথম স্তরটি হল স্মৃতির স্তর। অর্থাৎ শিক্ষার্থীরা শিক্ষণের এই স্তরে কোনো কিছু শেখার বিষয় মনে করতে পারে বা স্মরণ করতে পারে বা স্মরণ করে বলতে পারে। শিক্ষণের এই স্তরটি সাধারণ মানসিক ক্ষমতার সাথে যুক্ত।

উদাহরণস্বরূপ বলা যায়

i) তাজমহল কে তৈরি করেছিল?

iii) তাজমহল কোথায় অবস্থিত?

iii) বিবেকানন্দের সম্পূর্ণ নাম কি?

iv) বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেছিল? প্রভৃতি।

2. বোধগম্যতা বা উপলব্ধির স্তর (Understanding)

শিক্ষণের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ স্তর হল বোধগম্যতা স্তর। এই স্তরে শিক্ষার্থীরা কোনো বিষয় বুঝতে পারে বা অনুধাবন করতে পারে। স্মৃতিশক্তি সম্পন্ন শিক্ষার্থীদের কাছে এটি সর্বোত্তম। কারণ শিক্ষার্থীরা যদি কম স্মৃতিশক্তি যুক্ত হয় তাহলে কোনো বিষয়ে সহজে বুঝতে পারে না বা উপলব্ধি করতে পারে না।

উদাহরণস্বরূপ বলা যায় –

i) বিবেকানন্দের শিক্ষা চিন্তা বা নারী শিক্ষার বিস্তার

ii) নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির ধারণা প্রভৃতি।

3. প্রতিফলনের স্তর (Reflective)

শিক্ষণের তৃতীয় এবং গুরুত্বপূর্ণ স্তর হল প্রতিফলন স্তর। এই স্তরে শিক্ষার্থীদের চিন্তার প্রক্রিয়া উন্নত হয়। অর্থাৎ এটি উন্নত স্তরে শিক্ষণ। তাই শিক্ষনের এই স্তরে উচ্চ চিন্তাশক্তির প্রয়োজন। শিক্ষণের এটি সর্বোচ্চ স্তর। এই স্তরে শিক্ষার্থীরা কোনো বিষয়কে সহজে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারে বা বর্ণনা করতে সক্ষম হয়।

উদাহরণস্বরূপ বলা যায় –

i) আধুনিক কালে বিবেকানন্দের শিক্ষা চিন্তা প্রাসঙ্গিকতা ব্যাখ্যা।

ii) নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির ব্যবহারিক প্রয়োগ প্রভৃতি।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার (Conclusion)

সর্বোপরি বলা যায়, শিক্ষণের ক্ষেত্রে উপরের তিনটি স্তর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ শিক্ষণেরর তিনটি স্তরের (Levels of Teaching) মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া সম্পন্ন হয়। যার ফলে কে কতটা শিখেছে বা শিক্ষার্থীরা কতটা শিক্ষাগত পারদর্শিতা অর্জন করেছে তাই এই স্তরের মধ্য দিয়ে জানা সম্ভব হয়।

তথ্যসূত্র (References)

  • Aggarwal, I. E.: Essentials of Educational Technology: Teaching Learning, Vikash Publishing House Pvt. Ltd. 2001, New Delhi.
  • Bhatt
  • Bhatt and Sharma S. R.: Educational Technology, Kanika Publishing House, New Delhi.
  • Chauhan, S. S.: Innovations in Teaching Learning Process, Vikash Publication, 1990, New Delhi.
  • Hornby, A.S. 1995. Oxford Advanced Learner Dictionary. New York: Oxford University Press
  • Hughes, R. (2002). Teaching and researching speaking. Edinburgh: Pearson Education.
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • Internet sources

প্রশ্ন – শিক্ষণের বোঝার স্তর কি?

উত্তর – শিক্ষণের বোঝার স্তর হল একটি গুরুত্বপূর্ণ স্তর। এখানে শিক্ষার্থীরা কোনো বিষয়ের বিভিন্ন বিষয় বুঝতে সক্ষম হয়। এই পর্যায়ে শিক্ষার্থীরা চিন্তা করতে পারে, ও কোনো বিষয়ের বিচার বিশ্লেষণ করতে সক্ষম হয়।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!