Share on WhatsApp Share on Telegram

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রকৃতি | Nature of Inclusive Education

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হল এমন শিক্ষা ব্যবস্থা যেখানে সমাজের সকল শিশুর জন্য শিক্ষা নিশ্চিত করে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রকৃতি (Nature of Inclusive Education) -এর মধ্যে অন্তর্গত বিভিন্ন বিষয় বর্তমান।

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীদের শিক্ষাদান করা। অর্থাৎ শ্রেণিকক্ষে স্বাভাবিক শিশুর পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের সুনির্দিষ্ট শিক্ষাগত চাহিদা পূরণ করা হয়ে থাকে। এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের হীনমন্যতা এবং হতাশা দূর করা সম্ভব হয়। তাই বর্তমানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অধিক জনপ্রিয়তা লাভ করেছে।

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রকৃতি | Nature of Inclusive Education

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সমাজের প্রতিটি শিশুর শিক্ষাকে সুনিশ্চিত করে। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলে এমন প্রক্রিয়া এখানে যে সমস্ত শিশুদের কিছু প্রতিবন্ধকতা আছে অথচ অন্যান্য দিক থেকে তারা অন্য সব স্বাভাবিক শিশুর মতোই তাদের স্বাভাবিক শিশুদের পাশাপাশি সামাজিক স্বীকৃতি দেওয়া ও ব্যক্তিগত চাহিদা অনুযায়ী শিখনের সুযোগ সৃষ্টি করা।

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জনপ্রিয়তা বর্তমানে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এই শিক্ষার প্রকৃতি বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়। সেগুলি হল নিম্নলিখিত –

1. শিক্ষায় সমসুযোগ

শিক্ষায় সমসুযোগ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রকৃতির অন্তর্গত। তাই এই শিক্ষার মাধ্যমে যে কোনো ধরনের শিক্ষার্থীরা একই শ্রেণীকক্ষে পাঠ গ্রহণ করতে পারে। অর্থাৎ শিক্ষার সমসুযোগের নীতি অনুযায়ী স্বাভাবিক শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ব্যবস্থা এই শিক্ষার মাধ্যমে করা সম্ভব হয়।

2. সমাজের মূল স্রোতে নিয়ে আসা

যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত বা শারীরিক ও বিভিন্ন প্রকারের মানসিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষা গ্রহণ করতে পারে না তাদের প্রকৃত শিক্ষার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা হয়। তাই এই শিক্ষাকে Mainstream Education হিসেবে আখ্যায়িত করা হয়।

3. বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতি গুরুত্ব

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্য দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে তার ক্ষমতা, চাহিদা ও আগ্রহ অনুযায়ী শিক্ষায় মাধ্যমে তাদের শিক্ষার মানের উন্নতি ঘটানো হয়ে থাকে।

4. শিক্ষার মান উন্নয়ন

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার মানোন্নয়নের উপর অধিক গুরুত্ব আরোপিত হয়। তাই শিক্ষায় সকলের অংশগ্রহণ নিশ্চিতকরণের ক্ষেত্রে অন্তর্ভুক্ত শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে। ফলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে। যা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রকৃতির মধ্যে অন্তর্গত।

5. নমনীয়তা

অন্তর্ভুক্তিমূলক সাধারণ বা গতানুগতিক শিক্ষার থেকে শিক্ষা অধিক নমনীয় প্রকৃতির। এখানে স্বাভাবিক শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার প্রতি গুরুত্ব আরোপিত হয়। তাই এই শিক্ষা ব্যবস্থা নমনীয় হওয়ার জন্য সমস্ত শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিশেষভাবে সহায়তা করে।

6. আধুনিক ও মনোবিজ্ঞান সম্মত

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আধুনিক ও মনোবিজ্ঞান সম্মত প্রকৃতির। কারণ এখানে শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা, চাহিদা, ক্ষমতা অক্ষমতা, আগ্রহ, প্রবণতা প্রভৃতির উপর গুরুত্ব আরোপ করে। তাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে আধুনিকিকতা ও মনোবিজ্ঞানের প্রভাব পরিলক্ষিত হয়।

এগুলি ছাড়াও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রকৃতির মধ্যে অন্তর্গত বিষয়গুলি হল –

i) শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের উপযোগী শিক্ষা প্রদান,

ii) শিক্ষার্থীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দান,

iii) শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা প্রদান,

iv) শিক্ষার্থীদের সমাজ উপযোগী করে গড়ে তোলা,

v) এই শিক্ষা পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীতধর্মী ধারণ। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থার সমাজের কোনো শিশুর শিক্ষার প্রতি পক্ষপাত মূলক আচরণ করে না।

vi) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষা ব্যবস্থার যে পৃথিবীকরনের ধারণা রয়েছে, তার সম্পূর্ণ বিপরীত ধর্মী ধারণা হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ এই শিক্ষায় কোনো শিশুকে পৃথক হিসেবে গণ্য করা হয় না।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ঘটানো বা শিক্ষার প্রসার ঘটানো সম্ভব হয়। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থায় সমাজের সর্বস্তরের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধির মাধ্যমে শিক্ষার সার্বজনীনতা করা সম্ভবপর হয়। তাই বর্তমান সমাজ ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রকৃতি দিনদিন প্রসারিত হচ্ছে।

তথ্যসূত্র (References)

  • Kar. Chintamani, Exceptional Children Their Psychology and Education. Sterling Publication Pvt. Ltd. New Delhi.
  • Kirk, S. A. Educating Exceptional Children. Oxford IBH. New Delhi.
  • Mangal, S. K. Educating Exceptional Children: An Introduction to Special Education. PHI Learning Pvt. Ltd. New Delhi.
  • Panda, K. C. Education of Exceptional Children. Vikas Publishing House Pvt. Ltd. New Delhi.
  • Internet sources

প্রশ্ন – অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ ও প্রকৃতি

উত্তর – অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ হল এমন একটি শিক্ষা যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণের সংখ্যা বৃদ্ধি করে এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়াকে কমিয়ে আনে।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রকৃতি অনেক বিস্তৃত। এর মধ্যে অন্তর্গত বিষয়সমূহ হল – শিক্ষায় সমসুযোগ, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রদান, শিক্ষা ব্যবস্থা সামগ্রিক উন্নতি প্রভৃতি।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!