Share on WhatsApp Share on Telegram

নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান | Contribution of Begum Rokeya on Women Education

নারী শিক্ষার প্রসারে বিভিন্ন মনীষীদের মধ্যে বেগম রোকেয়া ছিলেন অন্যতম ব্যক্তিত্ব। নারী শিক্ষার বিস্তারের ক্ষেত্রে বা নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান (Contribution of Begum Rokeya on Women Education) ছিল বিশেষ প্রশংসাযোগ্য।

নারী শিক্ষার প্রসারে বা নারী শিক্ষা বা নারী মুক্তি আন্দোলনের ক্ষেত্রে বিদ্যাসাগর, রামমোহন, বিবেকানন্দ প্রমূখ মনীষীদের মতো বেগম রোকেয়া ছিলেন বিশেষ অগ্রগণ্য। তিনি বাংলায় মুসলিম সমাজে নারী মুক্তির আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান | Contribution of Begum Rokeya on Women Education

বেগম রোকেয়া ১৯৮০ সালের ৯ই ডিসেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার রংপুর জেলার মিঠাপুকুর অঞ্চলে পায়রাবন্দ নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন রক্ষণশীল জমিদার এবং তার পরিবার ছিল বেশ উচ্চশিক্ষিত।

বেগম রোকেয়ার বিবাহ হয় ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট উর্দুভাষী খান বাহাদুর শাখা ওয়াদ হোসেনের সঙ্গে। খান বাহাদুর সাহেব ছিলেন উদার ও শান্ত প্রকৃতির। মেয়েদের শিক্ষার প্রতি তার আগ্রহ ছিল। তাই বেগম রোকেয়ার সাহিত্যচর্চা ও শিক্ষার প্রতি তিনি উৎসাহী ছিলেন।

তৎকালীন সমাজে নারী শিক্ষার প্রতি মুসলিম সমাজে পর্দাপ্রথার কারণে ছিল অবহেলিত। তাই বেগম রোকেয়া মেয়েদের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও সচেতনতার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

নারী শিক্ষার বিস্তারের ক্ষেত্রে তিনি 1909 খ্রিস্টাব্দে (স্বামীর মৃত্যুর পর) ভাগলপুরে মাত্র পাঁচ জন মুসলিম ছাত্রীকে নিয়ে Sakhawat Memorial Girls’ High School তৈরি করেন।

কিন্তু পরবর্তীকালে ভাগলপুরের সম্পত্তি নিয়ে বিবাদ হলে তিনি কলকাতায় চলে আসেন এবং ১৯১১ খ্রিস্টাব্দে Sakhawat Memorial Girls’ High School টি কলকাতায় স্থানান্তরিত করেন।

বেগম রোকেয়া তার প্রতিষ্ঠিত বিদ্যালয়ে কোরান পাঠ থেকে শুরু করে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, নার্সিং, সেলাই, শরীরচর্চা প্রভৃতি বিষয় শিক্ষার ব্যবস্থা করেছিলেন।

১৯১১ সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠার পাশাপাশি বেগম রোকেয়া কলকাতায় মুসলিম মহিলা ট্রেনিং স্কুল স্থাপিত করেন। এই স্কুলের সরকারি সাহায্য আদায়ের জন্য বেগম রোকেয়া কঠোর পরিশ্রম করেন।

১৯১৬ সালে বেগম রোকেয়া নারীদের সচেতন ও সংগঠিত করার জন্য ‘আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম‘ নামের একটি নারী কল্যাণ সমিতি গঠন করেন। তবে এই সমিতিতে মুসলিম নারী সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু নারীরাও ছিলেন। ১৯২৬ সালের কলকাতা অনুষ্ঠিত বাংলা নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে বেগম রোকেয়া সভাপতিত্ব করেন।

নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকানারী শিক্ষায় বিদ্যাসাগরের ভূমিকা
নারী শিক্ষা বিষয়ে ভক্তবৎসলম কমিটির সুপারিশনারী শিক্ষা সংক্রান্ত হংসরাজ মেহেতা কমিটির সুপারিশ
নারী শিক্ষায় দূর্গাবাঈ দেশমুখ কমিটির সুপারিশনারী শিক্ষায় মিশনারীদের অবদান

উপসংহার (Conclusion)

সর্বোপরি বলা যায়, মুসলিম সমাজে মেয়েদের শিক্ষার উন্নতির ক্ষেত্রে বেগম রোকেয়াকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তবুও নানা বাধা উপেক্ষা করে বেগম রোকেয়া মেয়েদের শিক্ষার জন্য যে অদম্য প্রচেষ্টা চালিয়ে গেছেন তা প্রশংসাযোগ্য।

তাই মুসলিম মেয়েদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও বঞ্চনার বিরুদ্ধে আজীবন লড়াই করে শিক্ষা অনুরাগী বেগম রোকেয়া ১৯৩২ খ্রিস্টাব্দে ৯ই ডিসেম্বর। মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র (References)

  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1
  • Basabi Chakrabarti, Women’s Studies: Various Aspects. Urbi Prakashani 2014
  • Betty Friedan. The Feminine Mystique. New York: Norton, 1963
  • Geraldine Forbes, Women in Modern India Cambridge University Press, 1996.
  • Mary E. John. “Women’s Studies in India: A reader” Penguin Books. 2008
  • Contribution of Begum Rokeya on Women Education
  • Contribution of Begum Rokeya in the Fields of Women Education
  • Internet Sources

প্রশ্ন – বেগম রোকেয়ার রচিত দুটি গ্রন্থের নাম লেখো।

উত্তর – বেগম রোকেয়ার রচিত দুটি গ্রন্থের নাম হল – পিপাসা (1902), মতিচুর (1905), সুলতানার স্বপ্ন (1908) প্রভৃতি।

প্রশ্ন – ‘আঞ্জুমান-এ- খাওয়াতিন-ই-ইসলাম’ কী?

উত্তর – ১৯১৬ সালে বেগম রোকেয়া নারীদের সচেতন ও সংগঠিত করার জন্য ‘আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম‘ নামের একটি নারী কল্যাণ সমিতি গঠন করেন। তবে এই সমিতিতে মুসলিম নারী সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু নারীরাও ছিলেন।

প্রশ্ন – মেয়েদের শিক্ষার জন্য বেগম রোকেয়া দ্বারা প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম লেখো। এটি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর – মেয়েদের শিক্ষার জন্য বেগম রোকেয়া দ্বারা প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম হল Sakhawat Memorial Girls’ High School (সাখাওয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয়)। এটি ১৯০৯ সালে এবং ভাগলপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ভাগলপুরের সম্পত্তি নিয়ে বিবাদ হলে তিনি কলকাতায় চলে আসেন এবং ১৯১১ খ্রিস্টাব্দে Sakhawat Memorial Girls’ High School টি কলকাতায় স্থানান্তরিত করেন। অর্থাৎ ওই নামে বিদ্যালয় স্থাপন করেন।

আরোও পড়ুন

নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান | Contribution of Begum Rokeya on Women Education সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। ।

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!