Share on WhatsApp Share on Telegram

নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা | Role of Education in Women Empowerment

নারীর ক্ষমতায়ন হল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সমান অধিকার প্রতিষ্ঠা করা। নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা (Education in Women Empowerment) বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে থাকে।

শিক্ষা ও নারীর ক্ষমতায়ন একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্কযুক্ত। কারণ শিক্ষার মাধ্যমে নারী শিক্ষার বিস্তারে পাশাপাশি নারীর ক্ষমতায় সম্ভবপর হয়। এখানে নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা কিভাবে পরিলক্ষিত হয় সেগুলি তুলে ধরা হলো। অর্থাৎ Education plays a vital role in women empowerment by promoting equality, confidence, and opportunities. সুতরাং শিক্ষাই নারীকে দেয় আত্মবিশ্বাস, সমতা ও উন্নয়নের পথ।

নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা | Role of Education in Women Empowerment

শিক্ষানারীর ক্ষমতায়ন একে অপরের সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত। কারণ শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায় দ্রুত সম্ভবপর হয়। তাই নারীর ক্ষমতায়নে শিক্ষা (Women empowerment through education) বহুমুখী ভূমিকা পালন করে থাকে।

Women empowerment through education

শিক্ষার মাধ্যমে নারীরা সমাজের মধ্যে সমান অধিকার এবং সমসুযোগ লাভ করে থাকে। তাই নারীর ক্ষমতায়নে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি হল –

1. নিরক্ষরতা দূরীকরণ |Eradicating Illiteracy through Education

শিক্ষা সমাজে নিরক্ষরতা দূরীকরণ করতে সহায়তা করে। অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে শিক্ষা ব্যবস্থা নিরক্ষরতা দূরীকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ নারীরা যত শিক্ষিত হবে তত বেশি নারীদের ক্ষমতায়ন সম্ভব হবে।

2. আর্থিক স্বনির্ভরতা |Education and Economic Empowerment

উপযুক্ত শিক্ষা মহিলাদের আর্থিক স্বনির্ভরতা করে তুলতে সহায়তা করে। অর্থাৎ শিক্ষার সাথে আর্থিক প্রগতি পরস্পর সম্পর্কযুক্ত। তাই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আর্থিকতা স্বনির্ভরতা গড়ে তোলার মাধ্যমে নারী ক্ষমতায়ন সম্ভব হয়।

3. সচেতনতা বৃদ্ধি | Awareness of Rights and Social Empowerment

শিক্ষা নারীদের সামাজিক সচেতনতা ও অধিকার বৃদ্ধি (Awareness of Rights and Social Empowerment) করতে সাহায্য করে থাকে। অর্থাৎ নারীরা যত বেশি সচেতন হবে তত বেশি তারা সামাজিক বিভিন্ন ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে পারবে, পরিবার ও নিজেদের সম্পর্কে সচেতন হতে পারবে। ফলে নারীর ক্ষমতায়ন সম্ভব হবে।

4. সমসুযোগ প্রতিষ্ঠা | Establishing Equal Opportunities

শিক্ষার মাধ্যমে সমসুযোগ সম্ভব হয়। যেটি নারী ক্ষমতায়নের আবশ্যিক বিষয়। অর্থাৎ শিক্ষা, চাকরি ও সমাজের বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করার অধিকার একমাত্র শিক্ষার মাধ্যমে সম্ভব। তাই শিক্ষা সমাজের সর্ব ক্ষেত্রে সমসুযোগের মাধ্যমে নারী ক্ষমতায়নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

5. বৃত্তিমুখী শিক্ষা প্রদান ও স্বাবলম্বী করে গড়ে তোলা | Promoting Vocational Education and Economic Self-Reliance

শিক্ষা নারীদের বৃত্তি শিক্ষা প্রদান ও স্বাবলম্বী (Vocational Training for Women’s Financial Independence) করে গড়ে তোলে। অর্থাৎ নারীদের বৃত্তি শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজ উপযোগী করে গড়ে তোলা শিক্ষার একমাত্র লক্ষ্য। এক্ষেত্রে শিক্ষা নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করে।

6. স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি | Improving Women’s Health through Education

স্বাস্থ্যই সম্পদ। আর শিক্ষায় এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ শিক্ষার মাধ্যমে নারীদের স্বাস্থ্য সম্পর্কে উপযুক্ত জ্ঞান প্রদানের মাধ্যমে সচেতন করে তুলতে সহায়তা করে। ফলে নারীদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধন ঘটে। তাই স্বাস্থ্য রক্ষার মাধ্যমে শিক্ষা নারী ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

7. লিঙ্গ বৈষম্য দূরীকরণ | Gender equality in education

সমাজের একটি গুরুতর ব্যাধি হল শিক্ষায় লিঙ্গ বৈষম্য (Gender equality in education)। এর ফলে যুগ যুগ ধরে নারীরা পিছিয়ে পড়ছে। কিন্তু শিক্ষা এই লিঙ্গ বৈষম্য দূরীকরণের মাধ্যমে নারী ক্ষমতায়নের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সমাজে যত বেশি লিঙ্গ বৈষম্য পরিলক্ষিত হয় সেই সমাজের নারীরা সব দিক থেকে পিছিয়ে থাকে।

8. নেতৃত্ব দান | Empowering Women for Leadership Roles

শিক্ষা নারীদের নেতৃত্ব দানের উপযোগী করে গড়ে তোলে। সমাজের সর্বক্ষেত্রে নারীরা নেতৃত্বদানে সক্ষম (Developing Leadership Skills in Women through Education) হয়ে উঠছে। তাই বর্তমানে এই নারী ক্ষমতায়নের মাধ্যমে নারীরা সামাজিক, অর্থনৈতিক, পেশাগত, রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বদানে সক্ষম হচ্ছে।

নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকানারী শিক্ষায় বিদ্যাসাগরের ভূমিকা
নারী শিক্ষা বিষয়ে ভক্তবৎসলম কমিটির সুপারিশনারী শিক্ষা সংক্রান্ত হংসরাজ মেহেতা কমিটির সুপারিশ
নারী শিক্ষায় দূর্গাবাঈ দেশমুখ কমিটির সুপারিশনারী শিক্ষায় মিশনারীদের অবদান

উপসংহার (Conclusion)

সর্বোপরি বলা যায়, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে শিক্ষা (Role of Education in Empowering Women) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ শিক্ষাই পারে নারীদেরকে সামাজিক অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে বেরিয়ে এসে নিজেদের উন্নতি সাধন করতে। তাই বিবেকানন্দের ভাষায় বলা যায় – একটি ডানায় ভর করে যেমন পাখি আকাশে উড়তে পারে না, তেমনি কেবলমাত্র পুরুষ জাতি শিক্ষিত হলে কোন সমাজ চলতে পারে না। তাই সামাজিক উন্নতির জন্য নারীদেরকে আগে শিক্ষিত করে তুলতে হবে।

তথ্যসূত্র (References)

  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1
  • Basabi Chakrabarti, Women’s Studies: Various Aspects. Urbi Prakashani 2014
  • Betty Friedan. The Feminine Mystique. New York: Norton, 1963
  • Geraldine Forbes, Women in Modern India Cambridge University Press, 1996.
  • Mary E. John. “Women’s Studies in India: A reader” Penguin Books. 2008
  • Internet Sources

প্রশ্ন – ভারতে নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা?

উত্তর – ভারতে নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা অন্যতম। কারণ শিক্ষা নারীর সামাজিক অধিকার ও সমসুযোগ প্রতিষ্ঠা করতে সহায়তা করে। তাই বিদ্যাসাগরের যুগ থেকে আধুনিক কাল পর্যন্ত বহু মনীষী ও শিক্ষাবিদ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন।

প্রশ্ন – ভারতে নারীর ক্ষমতায়নের গুরুত্ব?

উত্তর – ভারতে নারীর ক্ষমতায়নের গুরুত্ব হল নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, স্বাস্থ্য প্রভৃতিতে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পেয়েছে। এর ফলে নারীরা সামাজিক বিভিন্ন কর্মকান্ডে সহজে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।

প্রশ্ন – নারীর ক্ষমতায়নের বর্তমান অবস্থা কেমন?

উত্তর – স্বাধীনতার বহু বছর কেটে গেলেও ভারতে নারী ক্ষমতায়নের বিস্তার লাভ করেনি। অর্থাৎ নারী ক্ষমতায়নের ভারতে বর্তমান অবস্থার তেমন কিছু উন্নতি লাভ করেনি। তবে কিছু ক্ষেত্রে নারীরা শিক্ষায়, কর্মক্ষেত্রে এবং অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে সক্ষম হয়েছে।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!