Share on WhatsApp Share on Telegram

নারী শিক্ষায় রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ | Radhakrishnan Commission on Women’s Education

স্বাধীনতার আগে নারী শিক্ষার বিস্তার সাধনে তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয় না। কিন্তু স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন নারী শিক্ষা (Radhakrishnan Commission on Women’s Education) বিস্তারে বিভিন্ন সুপারিশ করেছিলেন।

স্বাধীন ভারতের নারী শিক্ষার চিত্রটি আশানুরূপ ছিল না। তাই স্বাধীনতার পরবর্তীকালে উচ্চশিক্ষার বিস্তারের ক্ষেত্রে গঠিত হয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। যেটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন নামে খ্যাত। এই কমিশন উচ্চশিক্ষার উন্নতিকল্পে বিভিন্ন সুপারিশ করেছিলেন। পাশাপাশি নারী শিক্ষার বিস্তারের ক্ষেত্রেও এই কমিশনের সুপারিশগুলি বিশেষ উল্লেখযোগ্য।

নারী শিক্ষায় রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ | Radhakrishnan Commission on Women’s Education

স্বাধীনতার পর উচ্চশিক্ষা মানোন্নয়নের জন্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে (1948-49 সালে) রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয়। এই কমিশন উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন সুপারিশ করেন। তাদের মধ্যে একটি অন্যতম ও গুরুত্বপূর্ণ সুপারিশ হল নারী শিক্ষা।

নারী শিক্ষায় রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ গুলি যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখত –

1. শিক্ষায় সমসুযোগ

রাধাকৃষ্ণন কমিশন নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে উচ্চশিক্ষার কেন্দ্রগুলিতে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও শিক্ষায় সমসুযোগের সুপারিশ করেছেন। এর ফলে নারীরা উচ্চ শিক্ষায় আরো বেশি করে অংশগ্রহণ করবে।

2. সচেতনতা বৃদ্ধি

শিক্ষার সুযোগ থেকে নারীরা যাতে বঞ্চিত না হয় সে বিষয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা দানের পাশাপাশি মেয়েদেরকে আরও বেশি করে সচেতন করে গড়ে তোলার সুপারিশ করেন।

3. শিক্ষাগত সুযোগ-সুবিধা

ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও সমান শিক্ষা গত সুযোগ সুবিধা দিতে হবে। ফলে শিক্ষাক্ষেত্রে মেয়েরা আগ্রহী হয়ে উঠবে। তাছাড়া কমিশন বলেন – যে কলেজগুলিতে মেয়েরা ভর্তি হবে সেই কলেজগুলিতে নারী শিক্ষার জন্য সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

4. পাঠক্রম সংক্রান্ত সুপারিশ

নারী শিক্ষায় রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ হল পাঠক্রমের সংস্করণ সাধন করা। কমিশন বলেন উচ্চশিক্ষা ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের জন্য প্রায় একই রকম পাঠক্রম থাকবে।

পাঠক্রম বিষয়ে কমিশন বলেন – গার্হস্থ্য, বিজ্ঞান, অর্থনীতি এবং পরিবার পরিচালনা প্রভৃতি বিষয়ে পঠন পাঠনের জন্য নারীদেরকে উপযুক্ত পরামর্শদান করতে হবে।

5. সহশিক্ষার ব্যবস্থা

কমিশন সহশিক্ষার প্রতিষ্ঠানগুলিতে নারীদের অধিকার প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব প্রদান করার সুপারিশ করেন। অর্থাৎ সহ শিক্ষার কলেজগুলিতে নারীরা যাতে সামাজিক বাধা কাটিয়ে শিক্ষা গ্রহণের জন্য ভর্তি হয় তার জন্য উৎসাহিত করতে হবে।

অর্থাৎ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষার ব্যবস্থা থাকবে সেখানে মেয়েদের প্রয়োজনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

6. বেতন কাঠামো

নারী শিক্ষার বিস্তারের ক্ষেত্রে রাধাকৃষ্ণন কমিশন শিক্ষক শিক্ষিকাদের বেতন কাঠামো বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ করেন। কমিশন বলেন – মহিলা শিক্ষিকারা পুরুষ শিক্ষকের সঙ্গে সমাহারে বেতন পাবেন। অর্থাৎ সমকাজের জন্য নারী শিক্ষিকাদেরকেও পুরুষ শিক্ষকের সমান বেতন দিতে হবে।

7. বিভিন্ন কর্মসূচি গ্রহণ

নারী শিক্ষায় রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ হল নারী শিক্ষার বিস্তারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা। অর্থাৎ সমাজে মহিলাদের যে বিশেষ ভূমিকা রয়েছে তা পালন করতে শেখানোর জন্য বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি সংগঠিত করতে হবে।

নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকানারী শিক্ষায় বিদ্যাসাগরের ভূমিকা
নারী শিক্ষা বিষয়ে ভক্তবৎসলম কমিটির সুপারিশনারী শিক্ষা সংক্রান্ত হংসরাজ মেহেতা কমিটির সুপারিশ
নারী শিক্ষায় দূর্গাবাঈ দেশমুখ কমিটির সুপারিশনারী শিক্ষায় মিশনারীদের অবদান

উপসংহার (Conclusion)

সর্বোপরি বলা যায়, নারী শিক্ষায় রাধাকৃষ্ণণ কমিশনের সুপারিশ (Radhakrishnan Commission on Women’s Education) গুলি বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারীদের উচ্চ শিক্ষার বিস্তারের ক্ষেত্রে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ গুলি স্বাধীনতার পর ভারতে নারী শিক্ষার বিস্তার সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তথ্যসূত্র (References)

  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1
  • Basabi Chakrabarti, Women’s Studies: Various Aspects. Urbi Prakashani 2014
  • Betty Friedan. The Feminine Mystique. New York: Norton, 1963
  • Geraldine Forbes, Women in Modern India Cambridge University Press, 1996.
  • Mary E. John. “Women’s Studies in India: A reader” Penguin Books. 2008
  • Internet Sources

প্রশ্ন – বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি

উত্তর – বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম হল রাধাকৃষ্ণন কমিশন। এটি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। । এটি আবার উচ্চশিক্ষা কমিশন নামে অধিক পরিচিত।

প্রশ্ন – নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিশনের দুটি সুপারিশ লেখো।

উত্তর – নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিশনের দুটি সুপারিশ হল – i) ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও সমানভাবে শিক্ষাগত সুযোগ সুবিধা দিতে হবে। এবং ii) সহশিক্ষার প্রতিষ্ঠানগুলিতে নারীদের অধিকার প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করতে হয়।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

2 thoughts on “নারী শিক্ষায় রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ | Radhakrishnan Commission on Women’s Education”

Leave a Comment

close
✅ Copied with source!