Share on WhatsApp Share on Telegram

বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ বর্ণনা | Eightfold Path of Buddhism

গৌতম বুদ্ধের জীবন দর্শনের উপর ভিত্তি করে বৌদ্ধ দর্শনের উদ্ভব হয়েছে। বুদ্ধদেব সাধনার মাধ্যমে মানুষের জীবনের দুঃখ দুর্দশার কারণ এবং প্রতিকারের উপায় উদঘাটন করেন। এটি বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ (Eightfold Path of Buddhism) নামে অধিক পরিচিত।

বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ছিলেন কপিলাবস্তু নগরের শাক্যবংশের রাজপরিবারের সন্তান। তিনি অল্প বয়সে রাজকীয় সুখ ঐশ্বর্য বিসর্জন দিয়ে দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য সমস্ত কিছু ত্যাগ করে কঠোর সাধনা করেন। তিনি দুঃখের কারণ অনুসন্ধান করেন এবং দুঃখের থেকে মুক্তি লাভের উপায় হিসেবে আটটি পথের সন্ধান দিয়েছেন। যেগুলি এখানে আলোকপাত করা হলো।

অষ্টাঙ্গ মার্গ কি?

বুদ্ধদেব মানব জীবনে দুঃখের কারণ হিসেবে চারটি আর্যসত্যের কথা বলেছেন। আর এদের মধ্যে অন্যতম হল দুঃখ নিবারণের উপায়। অর্থাৎ বুদ্ধদেব মানব জীবনের যাবতীয় দুঃখ দুর্দশা নিবারণের উপায় হিসেবে আটটি পথের সন্ধান দিয়েছেন। সেগুলিকে একসঙ্গে অষ্টাঙ্গিক বা অষ্টাঙ্গ মার্গ বলা হয়ে থাকে।

বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ | Eightfold Path of Buddhism

বৌদ্ধ দর্শনে চারটি আর্য সত্য এর উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে চতুর্থ আর্য সত্যটি হল দুঃখ নিবারণ উপায় আছে। মানব জীবনে দুঃখ নিবারনের উপায় হিসেবে বৌদ্ধদেব ৮ টি পথের সন্ধান দিয়েছেন। এগুলি হল বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ। এগুলি নিম্নে আলোচনা করা হল –

1. সম্যক্‌ দৃষ্টি

সম্যক্‌ দৃষ্টির অর্থ হল চারটি আর্য সত্য সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করা ও সেগুলির অনুসন্ধান করা। এই বিষয়ে জ্ঞান লাভ করলে তবেই সেই মতো জীবন পরিচালনার সংকল্প জন্মাবে। বুদ্ধদেবের মতে এটি নির্বান লাভের প্রথম বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ।

2. সম্যক্‌ সংকল্প

সম্যক্‌ সংকল্প হল চারটি আর্য সত্য সম্পর্কে যথাযথ জ্ঞান লাভের পর ওই জ্ঞান সম্পর্কে সঠিক জীবন যাপন পালন করার সংকল্প গ্রহণ করা। তাই সত্য জ্ঞানের সাহায্যে জীবনের যাবতীয় ভোগ বাসনা পরিত্যাগ করার দৃঢ়তাকে সম্যক্‌ সংকল্প বলে।

3. সম্যক্‌ বাক্‌

সম্যক্‌ সংকল্প গ্রহণ করতে হলে সম্যক্‌ বাক্‌ বা বাক্য সংযমের প্রয়োজন। তাই মিথ্যা ভাষণ বা মিথ্যা কথা বলা, কটু বাক্য বলা, পরনিন্দা করা প্রভৃতি থেকে বিরত থাকাই হল সম্যক্‌ বাক্‌ বা বাক্য। বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ গুলির মধ্যে এটি অন্যতম।

4. সম্যক্‌ কর্মান্ত

বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ গুলির মধ্যে একটি অন্যতম হল সম্যক্‌ কর্মান্ত। অর্থাৎ অহিংসা, ব্রহ্মচর্য পালন, সত্য ভাষণ, আস্তেয়, মাদকদ্রব্য বর্জন এই পঞ্চশীল হল সম্যক্‌ কর্মান্তের অন্তর্গত। তাই সম্যক্‌ কর্মান্ত হল নিস্কাম ভাবে কর্ম করা।

5. সম্যক্‌ আজীব

বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ হিসেবে সম্যক্‌ আজীব হল সৎ উপায়ে জীবিকা নির্বাহ করা। অর্থাৎ মানব জীবনে যাবতীয় ভোগ, বাসনা পরিত্যাগ করে সৎ কর্মের মাধ্যমে জীবনযাপনকে বুদ্ধদেব সম্যক্‌ আজীব রূপে গণ্য করেছেন। তাই মিথ্যার আশ্রয় গ্রহণ না করে সৎ পথে জীবিকা অর্জন হল সম্যক্‌ আজীব।

6. সম্যক্‌ ব্যায়াম

সম্যক্‌ ব্যায়াম হল মনকে সৎ চিন্তা এবং সৎ প্রবৃত্তিতে নিয়োজিত রাখার জন্য প্রতিনিয়ত অনুশীলন করা। অর্থাৎ কুচিন্তা জীবনকে অপ্রবিত্র করে তোলে। তাই কু চিন্তা থেকে মনকে সর্বদা বিরত রাখতে সম্যক্‌ ব্যায়াম বিশেষভাবে আবশ্যক।

বুদ্ধদেবের মতে সম্যক্‌ ব্যায়াম চার প্রকারের। যথা – কুচিন্তার উৎপত্তি বিনাশ, কু চিন্তা-বিনাশ, সৎ চিন্তার সংরক্ষণ এবং সৎ চিন্তা উৎপাদন।

7. সম্যক্‌ স্মৃতি

বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ হিসেবে অন্যতম হল সম্যক্‌ স্মৃতি। এই বিশ্ব জগতে সবকিছু অনিত্য। অর্থাৎ জগৎ ও জীবন স্থায়ী প্রকৃতির নয়। তাই দেহ, মন, বিষয় বাসনা প্রভৃতি থেকে মুক্ত করতে পারলে জীবনের দুঃখ মোচন হবে। এই সমস্ত বিষয়গুলিতে স্মৃতির প্রভাবে অনিত্য বিষয়গুলিতে বৈরাগ্য দেখার দেবে, একেই বলে সম্যক্‌ স্মৃতি

8. সম্যক্‌ সমাধি

বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ হিসাবে সর্বশেষ মার্গ বা দুঃখ নিবারনের উপায় হল সম্যক্‌ সমাধি। পূর্বে উল্লেখিত সাতটি মার্গ বা পর্যায়ের মধ্য দিয়ে মানুষ যে অবস্থায় পৌঁছায় বা উপনীত হয় সেটি হল, সম্যক্‌ সমাধি। বুদ্ধদেবের মতে এটি নির্বান লাভের শেষ মার্গ। এই স্তরের মধ্য দিয়ে ব্যক্তি জীবনের যাবতীয় দুঃখ দুর্দশা থেকে মুক্তি পায় বা নির্বান লাভ করে।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, বুদ্ধদেব মনে করতেন মানব জীবনে দুঃখের কারণ আছে। কিন্তু দুঃখ নিবারণের পথ আছে। আর এই দুঃখ নিবারণের পথ হিসাবে বুদ্ধদেব যে আটটি পথের সন্ধান দিয়েছেন তা বিশেষ গুরুত্বপূর্ণ। যদি কেউ এই সমস্ত পথগুলি সঠিকভাবে অতিক্রম করতে পারে তাহলে তার নির্বান লাভ সম্ভব।

তথ্যসূত্র (References)

  • Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
  • V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
  • Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • Internet sources

প্রশ্ন – অষ্টাঙ্গিক মার্গ কয় প্রকার ও কী কী?

উত্তর – অষ্টাঙ্গিক মার্গ ৮ প্রকার। সেগুলি হল – সম্যক্‌ দৃষ্টি, সম্যক্‌ সংকল্প, সম্যক্‌ বাক্য, সম্যক্‌ কর্মান্ত, সম্যক্‌ আজীব, সম্যক্‌ ব্যায়াম, সম্যক্‌ স্মৃতি এবং সম্যক্‌ সমাধি।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!