Share on WhatsApp Share on Telegram

জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য ও প্রয়োজনীয়তা | Life Centered Education

শিক্ষার বিভিন্ন ধারা বর্তমান। আর এদের মধ্যে অন্যতম হল জীবনব্যাপী শিক্ষা (Life Centered Education)। যেটি শিক্ষার্থীদের বা শিশুর জন্ম থেকে শুরু হয়ে আমৃত্যু পর্যন্ত চলতে থাকে।

জীবনব্যাপী শিক্ষা | Life Centered Education

যে শিক্ষা ব্যবস্থা শিশুর জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে সংঘটিত হয় তাকে জীবনব্যাপী শিক্ষা বলে। এই শিক্ষা মূলত ব্যাপক অর্থে শিক্ষার সাথে সম্পর্কিত।

বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই শিক্ষাকে বিশ্লেষণ করেছেন, তা হল –

শিক্ষাবিদ রেমন্ট (Raymont) বলেছেন – শিক্ষা হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে মানব শিশু শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এগিয়ে যায় এবং পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে অভিযোজন করে।

আবার Dumvil বলেছেন – জীবনব্যাপী শিক্ষা ব্যক্তির শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব প্রভাব পরে সেগুলোকে বোঝায়।

এছাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন – আমরা যতদিন বাঁচি, ততদিন শিখি।

তাই বলা যায় শিক্ষা হল একটি জীবনব্যাপী (Life Centered Education) প্রক্রিয়া যেটি শিশুর জন্ম মুহূর্ত থেকে শুরু হয়ে আমৃত্যু পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে।

জীবনব্যাপী শিক্ষার বৈশিষ্ট্য

জীবনব্যাপী শিক্ষার বৈশিষ্ট্য গুলি যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল –

i) জীবনব্যাপী শিক্ষা জীবন কেন্দ্রিক বা বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত।

ii) জীবনব্যাপী শিক্ষা চাহিদার পরিতৃপ্তি করে থাকে। অর্থাৎ এটি ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে।

iii) জীবনব্যাপী শিক্ষা ব্যক্তির গুনগত এবং পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া।

iv) জীবনব্যাপী শিক্ষা সৃজন ধর্মী। অর্থাৎ এটি শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে সহায়তা করে থাকে।

v) এটি ধারাবাহিক এবং নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া।

জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য

জীবনব্যাপী শিক্ষা হল ধারাবাহিকভাবে জ্ঞান অর্জনের প্রক্রিয়া। জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি হল –

i) জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য হল শিশুকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া বা অভিযোজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো।

ii) এই শিক্ষার লক্ষ্য হল শিক্ষার্থীদের ব্যক্তিজীবনের পরিপূর্ণ বিকাশ সাধন।

iii) এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের উপযোগী করে গড়ে তোলা হয়।

iv) এই শিক্ষার লক্ষ্য হল শিক্ষার্থীদের সমাজ উপযোগী করে বা আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা।

জীবনব্যাপী শিক্ষার প্রয়োজনীয়তা বা সুবিধা

জীবনব্যাপী শিক্ষা ব্যক্তির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই জীবনব্যাপী শিক্ষার প্রয়োজনীয়তা গুলি হল নিম্নলিখিত –

i) শিক্ষার্থীদের সার্বিক বিকাশ সাধনের ক্ষেত্রে জীবনব্যাপী শিক্ষা বিশেষভাবে প্রয়োজনীয়।

ii) ব্যক্তিত্বের বিকাশ সাধন। অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ সাধনের ক্ষেত্রে জীবনব্যাপী শিক্ষা বিশেষভাবে প্রয়োজন রয়েছে।

iii) শিক্ষার্থীদের জ্ঞানের স্পৃহা বা জ্ঞান অর্জনে সহায়তা করে থাকে।

iv) এই শিক্ষায় নির্দিষ্ট নিয়ম কানুন নেই তাই শিক্ষার্থীরা স্বাধীনভাবে যে কোন বিষয় সহজে শিখতে পারে।

v) এই শিক্ষা বৈচিত্র ধর্মী। তাই বৈচিত্র্যময় অভিজ্ঞতা শিক্ষার্থীরা সহজে অর্জন করতে পারে।

জীবনব্যাপী শিক্ষার অসুবিধা

জীবনব্যাপী শিক্ষার বিভিন্ন সুবিধা থাকলেও এর কিছু অসুবিধা পরিলক্ষিত হয়। সেগুলি হল –

i) জীবনব্যাপী শিক্ষার অসুবিধা হল এখানে ব্যক্তির প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হয়। ফলে ব্যক্তির সামাজিক বিকাশ অনেক ক্ষেত্রে ব্যাহত হয়।

ii) শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি না হলে এই শিক্ষা ব্যর্থ হতে পারে।

iii) এই শিক্ষায় যেহেতু নির্দিষ্ট নিয়ম কানুন নেই। তাই সুনির্দিষ্ট এবং সুসংগঠিত জ্ঞান অর্জন অনেক ক্ষেত্রে সম্ভব হয় না।

সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা, 2 টি সংজ্ঞা ও বৈশিষ্ট্যব্যাপক অর্থে শিক্ষার ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য
ভাববাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাবপ্রয়োগবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব
বাস্তববাদ বা বস্তুবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব প্রকৃতিবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব
শিশুকেন্দ্রিক শিক্ষা : ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্যডেলর কমিশনের আধুনিক শিক্ষার চারটি স্তম্ভ

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, জীবনব্যাপী শিক্ষা (Life Centered Education) শিক্ষার্থীদের বা শিশুর সমগ্র জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়। এই শিক্ষা ছাড়া শিশুর সার্বিক বিকাশ সাধন কখনোই সম্ভবপর নয়। তাই বিশিষ্ট শিক্ষাবিদ জন ডিউই যথার্থ বলেছেন – শিশুর সম্ভাবনা গুলির পূর্ণবিকাশ সাধন হল শিক্ষা অন্যতম লক্ষ্য।

তথ্যসূত্র (References)

  • Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
  • V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
  • Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • Internet sources

প্রশ্ন – শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া উক্তিটি কার

উত্তর – শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া উক্তিটি হল – স্বামী বিবেকানন্দ।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!