Share on WhatsApp Share on Telegram

সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য | 10 Difference Between Narrow and Broader Meaning of Education

শিক্ষার অর্থ বিশ্লেষণ করলে দুটি অর্থ পরিলক্ষিত হয়। সে দুটি হল সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষা (Narrow and Broader Meaning of Education)। সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার কিছু সাদৃশ্য থাকলেও বিভিন্ন পার্থক্য পরিলক্ষিত হয়।

শিক্ষার বিভিন্ন ধারণা বর্তমান। তাদের মধ্যে অন্যতম ধারণা হলো সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষা। এই দুই শিক্ষাব্যবস্থা লক্ষ্য ও উদ্দেশ্যগত বা বৈশিষ্ট্যগত দিক থেকে ভিন্ন ধর্মী হলেও আধুনিক শিক্ষা ক্ষেত্রে এদের গুরুত্ব অপরসীম। এখানে সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য গুলি বিশেষভাবে আলোচনা করা হল

সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য (Difference Between Narrow and Broader Meaning of Education)

সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য যে সমস্ত দিক থেকে বিশেষভাবে পরিলক্ষিত হয়, সেগুলি আলোচনা করা হল –

বিষয়সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যাপক অর্থে শিক্ষা
ধারণাসংকীর্ণ অর্থে শিক্ষা হল নির্দিষ্ট পাঠক্রম ভিত্তিক বা পুঁথিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। ব্যাপক অর্থে শিক্ষা নির্দিষ্ট পাঠক্রমকে কেন্দ্র করে
গড়ে ওঠে না ।বরং এটি ব্যক্তির জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত।
সংজ্ঞাশিক্ষাবিদ Mackenzi সংকীর্ণ অর্থে
শিক্ষার সংজ্ঞায় বলেছেন –
” সংকীর্ণ অর্থে শিক্ষা হল শিশুর ক্ষমতাকে বিকশিত ও অনুশীলন করার সচেতন প্রচেষ্টা”।
বিশিষ্ট দার্শনিক কিলপ্যাট্রিক বলেছেন – “ব্যাপক অর্থ শিক্ষা হল সুচিন্তিত জীবন যাপনের শিক্ষা”।
শিক্ষার লক্ষ্যসংকীর্ণ অর্থে শিক্ষার লক্ষ্য হল –
১. পুঁথিগত জ্ঞান অর্জন,
২. ভবিষ্যতের উপযোগী হিসেবে গড়ে তোলা,
৩. জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি প্রভৃতি।
ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য হল –
১. শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন,
২. পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজনে সহায়তা করা,
৩. বাস্তবসম্মত শিক্ষা প্রদান প্রভৃতি।
বৈশিষ্ট্যসংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হল –
১. ডিগ্রী অর্জনের প্রক্রিয়া,
২. পুঁথিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা,
৩. 3R সম্পর্কে জ্ঞান,
৪. প্রয়োজন অনুযায়ী শিক্ষা,
5. একমুখী প্রক্রিয়া,
৬. স্মৃতিভিত্তিক শিক্ষা প্রক্রিয়া প্রভৃতি।
ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হল –
১. জীবনব্যাপী প্রক্রিয়া,
২. অভিযোজনমূলক প্রক্রিয়া,
৩. উভয়মুখী প্রক্রিয়া বা দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা,
৪. 7R সম্পর্কে জ্ঞান,
৫. ধারাবাহিক প্রক্রিয়া,
৬. সামাজিক প্রক্রিয়া প্রভৃতি।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

সময়কালএই শিক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ একটি প্রাতিষ্ঠানিক শিক্ষা কালের মেয়াদ যতদিন থাকে ততদিন পর্যন্ত এই শিক্ষা চলতে থাকে। ব্যাপক অর্থে শিক্ষার নির্দিষ্ট কোন সময়কাল বা সময়সীমা নেই। অর্থাৎ এই শিক্ষা শিক্ষার্থী সারা জীবনব্যাপী চলতে থাকে।
পাঠক্রমসংকীর্ণ অর্থে শিক্ষার পাঠক্রম নির্দিষ্ট কতকগুলি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। ব্যাপক অর্থে শিক্ষা পাঠক্রম নির্দিষ্ট কোনো বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না।
শিক্ষকের ভূমিকাসংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষকের ভূমিকা হল জ্ঞানদাতা। অর্থাৎ শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা কেবলমাত্র কিছু নির্দিষ্ট জ্ঞান অর্জন করবে। ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষকের ভূমিকা হল – বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শকের।
শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কসংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক কেবলমাত্র দাতা ও গ্রহীতার মত। ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক বন্ধুর মত। এখানে শিক্ষার্থীরা অনেক বেশি সক্রিয় থাকে।
শিক্ষার সংস্থাসংকীর্ণ অর্থে শিক্ষার সংস্থা হল – বিদ্যালয়।ব্যাপক অর্থে শিক্ষা নির্দিষ্ট কোনো সংস্থা নেই। তবে সামাজিক বিভিন্ন গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান, ক্লাব বা সংঘ প্রভৃতি উল্লেখযোগ্য।
শৃঙ্খলাসংকীর্ণ অর্থে শিক্ষায় শৃঙ্খলা কঠোর প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ এই শিক্ষায় শৃঙ্খলা বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়। ব্যাপক অর্থে শিক্ষায় শৃঙ্খলা স্বতঃস্ফূর্ত প্রকৃতির। অর্থাৎ এই শিক্ষার শৃঙ্খলা বাইরে থেকে বা জোর করে চাপিয়ে দেওয়া হয় না

সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা, 2 টি সংজ্ঞা ও বৈশিষ্ট্যব্যাপক অর্থে শিক্ষার ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য
ভাববাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাবপ্রয়োগবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব
বাস্তববাদ বা বস্তুবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব প্রকৃতিবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব
শিশুকেন্দ্রিক শিক্ষা : ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্যডেলর কমিশনের আধুনিক শিক্ষার চারটি স্তম্ভ

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষা উভয়ই শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। উভয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্নভাবে উপকৃত হয়ে থাকে।

তাই কোনো একটি শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে গড়ে তোলা সম্ভব নয়। কারণ সংকীর্ণ অর্থে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবনের উপযোগী হয়ে গড়ে ওঠে আর অপরদিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানিয়ে চলার জন্য ব্যাপক অর্থে শিক্ষার গুরুত্ব অপরিসীম।

তথ্যসূত্র (References)

  • Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
  • V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
  • Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • Internet sources

প্রশ্ন – শিক্ষার সংকীর্ণ অর্থ কি?

উত্তর – শিক্ষাবিদ Mackenzi সংকীর্ণ অর্থে শিক্ষার সংজ্ঞায় বলেছেন – ” সংকীর্ণ অর্থে শিক্ষা হল শিশুর ক্ষমতাকে বিকশিত ও অনুশীলন করার সচেতন প্রচেষ্টা”।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!