Share on WhatsApp Share on Telegram

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপাদান | Elements of Inclusive Education

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধী শিশু বা অক্ষমতা যুক্ত শিশুদের শিক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে। এই শিক্ষার সার্থক উপায়নে বিভিন্ন উপাদান বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপাদান গুলি (Elements of Inclusive Education) বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আধুনিক শিক্ষা ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ শিক্ষায় সমসুযোগের নীতির উপর ভিত্তি করে বা সময় সুযোগের নীতির বাস্তবায়নের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাস্তবায়ন কোনো নির্দিষ্ট উপাদানের প্রভাবে প্রভাবিত হয় না। বরং এটি বিভিন্ন উপাদানের সমন্বিত রূপ। যা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিস্তার সাধনে বিশেষ গুরুত্ব পালন করে থাকে। এখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন উপাদান গুলি কিভাবে প্রভাবিত করে তা আলোকপাত করা হলো।

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপাদান | Elements of Inclusive Education

অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে বাস্তবায়িত করনের ক্ষেত্রে বিভিন্ন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপাদান এই শিক্ষা বাস্তবায়নে বিশেষ সুবিধা প্রদান করে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপাদান গুলি যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি আলোকপাত করা হল –

1. বিদ্যালয় বা শিক্ষালয়

বিদ্যালয় বা শিক্ষালয় হল সমাজের ক্ষুদ্র সংস্করণ। তাছাড়া পুরো শিক্ষা দান প্রক্রিয়াটি বিদ্যালয়ের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। তাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যালয় বা শিক্ষালয় একটি অন্যতম উপাদান।

2. শিক্ষার পাঠক্রম

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার পাঠক্রম একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই সমাজের সকল শ্রেণীর শিক্ষার্থীদের উপর গুরুত্ব আরোপ করে শিক্ষার পাঠক্রম মনোবিজ্ঞান সম্মত ও শিক্ষার্থীদের চাহিদা নির্ভর হওয়া বিশেষ প্রয়োজন। কারণ শিক্ষার উপাদান হিসেবে পাঠক্রম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ পাঠক্রম শিক্ষার্থীদের লক্ষ্যে পৌঁছাতে বিশেষভাবে সহায়তা।

তাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাফল্যের জন্য পাঠক্রমের ভূমিকা অনস্বীকার। এছাড়া পাঠক্রমের পাশাপাশি বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলী অন্তর্ভুক্তিমূলক শিক্ষার রূপায়ণে সহায়তা করে থাকে।

3. বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাফল্য নির্ভর করে থাকে বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা বা পরিচালন ব্যবস্থার উপর। অর্থাৎ বিদ্যালয়ের পরিচালন ব্যবস্থার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে বাস্তব রূপ দেওয়া সম্ভাবনা হয়। কারণ এই পরিচালন সমিতিতে অভিভাবক, শিক্ষক ও অন্যান্য সদস্যবৃন্দ থাকেন যারা বিভিন্ন আলাদা আলোচনার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাস্তবায়নের বিশেষ ভূমিকা পালন করে।

4. বিদ্যালয়ের পরিবেশ

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয়ের পরিবেশ একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ স্বাভাবিক শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবন্ধী শিশুরা বা অক্ষমতা যুক্ত শিশুরা শিক্ষা লাভ করে থাকে। তাই বিদ্যালয়ের পরিবেশ এমন হওয়া দরকার যেখানে স্বাভাবিক শিক্ষার্থীদের পাশাপাশি অক্ষমতা যুক্ত শিক্ষার্থীরা সহজে শিক্ষা লাভ করতে পারে সেদিকে গুরুত্ব আরোপ করা প্রয়োজন।

5. প্রধান শিক্ষকের ভূমিকা

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপাদান হিসেবে প্রধান শিক্ষকের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ প্রধান শিক্ষক সম্পূর্ণ বিদ্যালয় পরিচালনা করে থাকেন। তাই তিনি দক্ষ প্রশাসক হিসেবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

6. শিক্ষকের ভূমিকা

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শ্রেণিকক্ষে স্বাভাবিক শিক্ষার্থীদের পাশাপাশি অক্ষমতা যুক্ত শিশুরা থাকে এবং তাদের অক্ষমতার জন্য শিখনের ক্ষেত্রে তাদের অসুবিধা থাকে। তাই শিক্ষক মহাশয়ের সহানুভূতি ও ভূমিকা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান।

7. অভিভাবকদের ভূমিকা

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপাদান গুলির মধ্যে অন্যতম হল অভিভাবকদের ভূমিকা। অর্থাৎ পরিবারের অভিভাবকদের সমর্থন এবং ইতিবাচক মানসিকতা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক। তাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিস্তারের ক্ষেত্রে পারিবারিক ভূমিকা উল্লেখযোগ্য।

8. বন্ধ দল

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বন্ধু দলের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ বন্ধু দল অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, অন্তর্ভুক্তিমূক শিক্ষার বাস্তবায়নের ক্ষেত্রে সবার সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা বিশেষভাবে প্রয়োজন। অর্থাৎ এখানে অভিভাবক থেকে বিদ্যালয় সহ পরিবারের ও সমাজের সকলের প্রচেষ্টার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিস্তার সাধন সহজসাধ্য হয়। তাই উপরে আলোচিত উপাদান গুলি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তথ্যসূত্র (References)

  • Kar. Chintamani, Exceptional Children Their Psychology and Education. Sterling Publication Pvt. Ltd. New Delhi.
  • Kirk, S. A. Educating Exceptional Children. Oxford IBH. New Delhi.
  • Mangal, S. K. Educating Exceptional Children: An Introduction to Special Education. PHI Learning Pvt. Ltd. New Delhi.
  • Panda, K. C. Education of Exceptional Children. Vikas Publishing House Pvt. Ltd. New Delhi.
  • Internet sources

প্রশ্ন – অন্তর্ভুক্তির চারটি উপাদান কি কি?

উত্তর – অন্তর্ভুক্তির চারটি উপাদান হল অভিভাবকদের ভূমিকা ও সমর্থন, বিদ্যালয়ে শিক্ষকদের সমর্থন, বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষার পাঠক্রম।

প্রশ্ন – অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধক উপাদান কোনটি?

উত্তর – অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধক উপাদান হল – অভিভাবকদের অন্ধবিশ্বাস ও কুসংস্কার এবং পারিবারিক বাধা, সামাজিক বাধা, অর্থনৈতিক বাধা, বিদ্যালয়ের পরিকাঠামোর অভাব, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বাধা প্রভৃতি।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

2 thoughts on “অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপাদান | Elements of Inclusive Education”

Leave a Comment

close
✅ Copied with source!