Share on WhatsApp Share on Telegram

মন্তেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য | Characteristics of Montessori Education System

আধুনিক শিক্ষা শিশুকেন্দ্রিক শিক্ষার নীতির উপর ভিত্তি করে রচিত। আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার বিভিন্ন পদ্ধতির মধ্যে মন্তেসরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য (Characteristics of Montessori Education System) গুলি বিশেষভাবে প্রশংসনীয়।

শিক্ষাক্ষেত্রে বিভিন্ন শিক্ষা পদ্ধতি যেমন – কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি, প্রকল্প পদ্ধতি প্রভৃতি উল্লেখযোগ্য। আর এই সমস্ত পদ্ধতির মধ্যে অন্যতম হলো মন্তেসরি শিক্ষাপদ্ধতি। এই শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য গুলি নিম্নে বিস্তারিতভাবে আলোকপাত করা হলো।

মন্তেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য | Characteristics of Montessori Education System

শিশুকেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে বিশিষ্ট ইতালীয় শিক্ষাবিদ ও চিকিৎসক মাদাম মারিয়া মন্তেসরি অবদান বিশেষভাবে পরিলক্ষিত হয়। তার প্রস্তাবিত শিক্ষাপদ্ধতি মন্তেসরি শিক্ষাপদ্ধতি নামে অধিক জনপ্রিয়।

মন্তেসরি তাঁর শিক্ষা তত্ত্বকে বাস্তব রূপ দেয়ার জন্য ১৯০৭ সালে একটি বিদ্যালয় স্থাপন করেন। যেটি “Casa Dei Bambini” নামে পরিচিত। অর্থাৎ এর অর্থ হল ‘শিশুদের জন্য গৃহ’ বা ‘শিশু নিকেতন’। তিনি শিশুদের শিক্ষার জন্য বিভিন্ন ইন্দ্রিয় প্রশিক্ষণমূলক যন্ত্রপাতির ব্যবহার করেন। যেটি ডাইড্যাকটিক্‌ যন্ত্র (Didatic Apparatus) নামে পরিচিত।

মন্তেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য গুলি যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি হল নিম্নলিখিত –

1. ব্যক্তিকেন্দ্রিক

মন্তেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য এটি ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পদ্ধতি। অর্থাৎ এই শিক্ষা পদ্ধতিতে ব্যক্তি কেন্দ্রিকতার নীতির উপর অধিক গুরুত্ব করা হয়ে থাকে।

2. অবাধ স্বাধীনতা

মন্তেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য হল অবাধ স্বাধীনতা। এখানে শিশুদের আগ্রহ, প্রবণতা ও সামর্থ্য অনুযায়ী শিক্ষা দেওয়া হয়ে থাকে। গতানুগতিক ভাবে বা শিশুকে জোরপূর্বক শিক্ষাদান দেওয়া হয় না।

তাই মন্তেসরি বলেছেন – শিক্ষার্থীকে স্বয়ং শিক্ষার সুযোগ প্রদান করতে হলে তাকে অবাধ স্বাধীনতা দান করতে হবে। তাই তিনি স্বাধীনতাকে শিক্ষার অন্যতম দিক হিসাবে গণ্য করেন

3. ইন্দ্রিয় পরিমার্জন

মন্তেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য হল ইন্দ্রিয় পরিমার্জন। এই জন্য মন্তেসরি তার শিক্ষা পদ্ধতিতে ডাইড্যাকটিক্‌ অ্যাপারেটাস (Didactic Apparatus) কথা উল্লেখ করেছেন। যা শিশুদের ইন্দ্রিয় পরিমার্জনে বিশেষভাবে সহায়তা করবে। অর্থাৎ এই ধরনের যন্ত্রের মাধ্যমে শিশুদের ইন্দ্রিয়গুলি বিকশিত হবে এবং শিক্ষার্থীরা দৈহিক ও মানসিকভাবে সক্রিয়তার মাধ্যমে কোনো বিষয় শিখতে পারবে।

এই ডাইড্যাকটক্‌ অ্যাপারেটাস (Didactic Apparatus) গুলির মধ্যে অন্যতম হল – বিভিন্ন কাঠের টুকরো, বিভিন্ন রং, ঘনক, পেন্সিল, বিভিন্ন রংয়ের উল, কাগজ প্রভৃতি।

4. স্বয়ংক্রিয় শিক্ষা

মন্তেসরি শিক্ষা পদ্ধতি স্বয়ং শিখনমূলক বা শিক্ষামূলক। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের বিভিন্ন ডাইড্যাকটিক্‌ যন্ত্রপাতির মাধ্যমে ইন্দ্রিয়ের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ এই সমস্ত যন্ত্রপাতির মাধ্যমে শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে শিখবে। এখানে শিক্ষকের ভূমিকা শুধুমাত্র সহায়কের। অর্থাৎ শিক্ষার্থীরা যদি কোথাও ভুল করে তাহলে শিক্ষক কেবলমাত্র সহায়তা করবেন।

5. মনোবিজ্ঞানসম্মত

মন্তেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণভাবে মনোবিজ্ঞানসম্মত শিক্ষা পদ্ধতি। কারণ এই শিক্ষণ পদ্ধতিতে মনোবিজ্ঞানসম্মত নীতি অনুসরণের মাধ্যমে শিশুর শিক্ষাদান সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ শিশুর চাহিদা, আগ্রহ, প্রবণতা প্রকৃতি অনুযায়ী মনোবিজ্ঞানের নীতি অনুসরণ করে শিক্ষা প্রদান করা হয়ে থাকে।

6. শিশু কেন্দ্রীকতা

মন্তেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য শিশু কেন্দ্রীকতা। অর্থাৎ শিশুর চাহিদা, আগ্রহ, প্রবণতা, সামর্থ্য প্রভৃতির উপর গুরুত্ব আরোপ করে শিক্ষাদান কার্য রচিত হবে। সুতরাংমন্তেসরি শিক্ষা পদ্ধতি সম্পূর্ণভাবে শিশুকেন্দ্রিক শিক্ষার নীতির উপর প্রতিষ্ঠিত।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, মন্তেসরি শিক্ষা পদ্ধতি সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত এবং বাস্তবসম্মত শিক্ষা পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা আত্মশিক্ষণের মাধ্যমে বাস্তবের থেকে জ্ঞান লাভ করতে পারে। তাই মন্তেসরি মনে করতেন – শিক্ষার্থীরা যখন আত্ম প্রচেষ্টায় কোনো জিনিস বা বিষয় শিখবে তখন তাতে আনন্দ পাবে এবং তার শিক্ষার্থীদের কাছে অর্থপূর্ণ হয়ে উঠবে।

তথ্যসূত্র (References)

  • Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
  • V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
  • Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • Internet sources

প্রশ্ন – মন্তেশ্বরী বিদ্যালয় কে কবে প্রতিষ্ঠা করে

উত্তর – মন্তেসরি তাঁর শিক্ষা তত্ত্বকে বাস্তব রূপ দেয়ার জন্য ১৯০৭ সালে একটি বিদ্যালয় স্থাপন করেন। যেটি কাসা ডাই বামবিনি (“Casa Dei Bambini”) নামে পরিচিত। অর্থাৎ এর অর্থ হল ‘শিশুদের জন্য গৃহ’ বা ‘শিশু নিকেতন’।

প্রশ্ন – মন্তেসরি প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম

উত্তর – মন্তেসরি প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম হল – কাসা ডাই বামবিনি (“Casa Dei Bambini”) নামে পরিচিত। অর্থাৎ এর অর্থ হল ‘শিশুদের জন্য গৃহ’ বা ‘শিশু নিকেতন’।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

2 thoughts on “মন্তেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য | Characteristics of Montessori Education System”

Leave a Comment

close
✅ Copied with source!