Share on WhatsApp Share on Telegram

সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য কি কি | 10 Main Characteristics of Social Stratification

সমাজে অবস্থিত ব্যক্তিবর্গের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে বৈষম্য পরিলক্ষিত হয়, সেটি হল সামাজিক স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য (Characteristics of Social Stratification) গুলি থেকে সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়।

সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য | Characteristics of Social Stratification

সামাজিক স্তরবিন্যাস হল সমাজের একটি মূল ধারণা যা সমাজের বিভিন্ন স্তর বা শ্রেণিতে মানুষকে বিভক্ত করার প্রক্রিয়াকে বোঝায়। এই বিভক্তিকরণ সাধারণত সম্পদ, ক্ষমতা, মর্যাদা এবং জীবনযাত্রার সুযোগের ভিত্তিতে হয়।

বিশিষ্ট সমাজবিদ্‌ মারে (R. W. Murry) বলেছেন – “Social Stratification is a horizontal division of society into ‘higher’ and ‘lower’ social units.” অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস হল, সমাজের ‘উচ্চতর’ ও ‘নিম্নতর’ সামাজিক এককের একটি অনুভূমিক বিভাগ।

টিউমিন (Melvin M. Tumin) বলেছেন – “Social Stratification refers to arrangement any social group or society into hierarchy of positions that are unequal with regard to power, property, social evaluation and psychic gratifications.” অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস বলতে কোনো সামাজিক গোষ্ঠী বা সমাজকে ক্ষমতা, সম্পত্তি, সামাজিক মূল্যায়ন এবং মানসিক পরিতৃপ্তির ক্ষেত্রে অসম পদের শ্রেণিবিন্যাসকে বোঝায়। টিউমিনের এই সংজ্ঞাতে সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে বৈষম্য, ক্ষমতা, অর্থনীত, সামাজিক মূল্যায়ন, মানসিক সন্তুষ্টি, গোষ্ঠীর গ্রহণযোগ্যতা প্রকৃতির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

সামাজিক স্তরবিন্যাস সমাজের বিভিন্ন স্তর বা শ্রেণিতে মানুষকে বিভক্ত করার প্রক্রিয়াকে বোঝায়। সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –

প্রাচীন প্রকৃতির

সামাজিক স্তরবিন্যাস একটি প্রাচীন প্রক্রিয়া, যা প্রাচীনকাল থেকেই সমাজে বিদ্যমান। অর্থাৎ এটি কোনো নতুন ধারণা নয়। এটি সমাজের মধ্যে বিভিন্ন স্তরে মানুষকে বিভক্ত করে এবং তাদের সম্পদ, ক্ষমতা ও মর্যাদার ভিত্তিতে শ্রেণিবিন্যাস করে। যেমন – মিশরীয়, গ্রিক এবং রোমান সভ্যতার সময়েও সামাজিক স্তরবিন্যাস পরিলক্ষিত হয়। যেখানে দাস, কৃষক, সৈনিক ও শাসকদের মধ্যে স্পষ্ট পার্থক্য ছিল।

অসাম্য (Inequality) প্রকৃতির

সামাজিক স্তরবিন্যাস অসাম্য প্রকৃতির। অর্থাৎ সামাজিক স্তরবিন্যাসের মধ্যে অসাম্য বা বৈষম্য পরিলক্ষিত হয়। সামাজিক স্তরবিন্যাসের মূল বৈশিষ্ট্য হল সমাজের বিভিন্ন স্তরে সম্পদ, ক্ষমতা, এবং সুযোগের অসম বণ্টন। সমাজে কিছু মানুষ বেশি সম্পদশালী, ক্ষমতাবান এবং সুযোগপ্রাপ্ত হয়, যেখানে অন্যরা কম সুযোগ সুবিধা পায়।

মানুষের দ্বারা সৃষ্ট

সামাজিক স্তরবিন্যাস হল মানুষের দ্বারা সৃষ্ট একটি প্রক্রিয়া, যেখানে সমাজের সদস্যদের মধ্যে সম্পদ, ক্ষমতা, ও মর্যাদার অসম বণ্টন করা হয়। এটি জন্ম, অর্থনৈতিক অবস্থা, পেশা, শিক্ষা, এবং লিঙ্গের ওপর ভিত্তি করে সমাজকে বিভিন্ন স্তরে বিভক্ত করে।

সর্বজনীন (Universal) প্রকৃতির

পৃথিবীর সকল সমাজে সামাজিক স্তরবিন্যাস পরিলক্ষিত হয়। তাই সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন প্রকৃতির। অর্থাৎ এটি পৃথিবীর প্রতিটি সমাজে কোনো না কোনো রূপে বিদ্যমান। বিভিন্ন সমাজে শ্রেণি, বর্ণ, জাতি, ধর্ম, লিঙ্গ, বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে মানুষকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়।

উত্তরাধিকার ও অর্জিত প্রকৃতির

কিছু সমাজে সামাজিক স্তরবিন্যাস উত্তরাধিকার ও অর্জিত প্রকৃতির হয়ে থাকে। যেমন – বংশ পরম্পরায় রাজ পরিবারে এই ধরনের সামাজিক স্তর বিন্যাস পরিলক্ষিত হয়। আবার সমাজের বর্ণ ব্যবস্থা বা ধর্ম ব্যবস্থা মধ্যে এই ধরনের সামাজিক স্তরবিন্যাস ঘটে থাকে।

সামাজিক শ্রেণিবিন্যাস

সামাজিক স্তরবিন্যাসে সমাজের সদস্যদের উচ্চ, মধ্য এবং নিম্ন বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। এক্ষেত্রে প্রতিটি শ্রেণির মানুষ ভিন্ন ভিন্ন সামাজিক অবস্থান এবং মর্যাদা ধারণ করে। উদাহরণস্বরূপ – ধনী ব্যক্তিরা সাধারণত উচ্চ শ্রেণির অন্তর্ভুক্ত হন, যেখানে দরিদ্ররা নিম্ন শ্রেণিভুক্ত হয়ে থাকে।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, সামাজিক স্তরবিন্যাস সমাজে বিভিন্ন বৈষম্যর উপর ভিত্তি করে গঠিত হয়। পৃথিবীর সকল সমাজে এই সামাজিক স্তরবিন্যাস পরিলক্ষিত হয়। তাই সামাজিক স্তরবিন্যাস সার্বজনীন প্রকৃতির হয়ে থাকে। সুতরাং সামাজিক স্তরবিন্যাস সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক।

প্রাথমিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্যসামাজিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ
শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকাশিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা

তথ্যসূত্র (Reference)

  • Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
  • Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
  • Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
  • Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
    Publications
  • Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,
  • What are the main characteristics of social stratification?

প্রশ্ন – সামাজিক স্তরবিন্যাসের চারটি বৈশিষ্ট্য?

উত্তর – সামাজিক স্তরবিন্যাসের চারটি বৈশিষ্ট্য হল – সার্বজনীন প্রকৃতির, বৈষম্য পরিলক্ষিত হয় বা অসাম্য প্রকৃতির, প্রাচীন প্রকৃতির এবং গতিশীল প্রকৃতির।

আরোও পড়ুন

সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য | 10 Main Characteristics of Social Stratification সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!