Share on WhatsApp Share on Telegram

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য গুলি আলোচনা করো | Socialistic Aim of Education

শিক্ষা হল একটি ধারাবাহিক ও গতিশীল প্রক্রিয়া। শিক্ষার লক্ষ্যকে বিশ্লেষণ করলে দুটি প্রধান লক্ষ্য পরিলক্ষিত হয়। যথা – শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য (Socialistic Aim of Education)।

শিক্ষার লক্ষ্যের মধ্যে এই লক্ষ্যটি সমাজকে কেন্দ্র করে রচিত হয়। অর্থাৎ শিক্ষার মাধ্যমে সামাজিক উন্নতিকরণ এই লক্ষ্যের প্রধান বিষয়। এখানে সমাজকে ব্যক্তি অপেক্ষা অধিক গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। অর্থাৎ এই লক্ষ্যে বিশ্বাসী সমর্থকগণ মনে করেন সমাজকে কেন্দ্র করে ব্যক্তির অস্তিত্ব নির্ভর করে। তাই এককভাবে ব্যক্তির কোন অস্তিত্ব নেই।

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য গুলি আলোচনা করো | Socialistic Aim of Education

সাধারণভাবে সমাজকে কেন্দ্র করে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়, তাকে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলে। , শিক্ষার এই লক্ষ্যে বিশ্বাসী দার্শনিকগণ মনে করেন সমাজই সবকিছু। সমাজ ছাড়া ব্যক্তির কোনো একক অস্তিত্ব নেই। তাই শিক্ষার এই লক্ষ্য অনুযায়ী সমাজকল্যাণের মাধ্যমে ব্যক্তি কল্যাণ সম্ভবপর হয়।

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থক

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থকদের মধ্যে অন্যতম হলেন – রস, ব্যাগলি, হার্বাট স্পেন্সার, জন ডিউই, গান্ধীজী প্রমুখ।

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যকে বিশ্লেষণ করলে যে সমস্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য গুলি পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –

1. সমাজ কল্যাণ সাধন

2. সমাজের সার্বিক উন্নয়ন

3. সমাজে অবস্থিত ব্যক্তিবর্গের চাহিদা পূরণ

4. সামাজিক গতিশীলতা বজায় রাখা

5. সামাজিক ঐতিহ্যের সংরক্ষণ, সঞ্চালন ও উন্নয়ন

6. জাতীয় সংহতি রক্ষা করা

7. সামাজিক মূল্যবোধ গঠন

8. গণতান্ত্রিকতার বিকাশ সাধন বা গণতান্ত্রিক কাঠামোর বিকাশ

9. সামাজিক বিভিন্ন নিয়ম শৃঙ্খলা ও বিধি নিষেধ প্রয়োগের মাধ্যমে ব্যক্তির আচরণ ধারার সংশোধন ও পরিমার্জন প্রভৃতি।

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সুবিধা

শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্যের যে-সমস্ত সুবিধা পরিলক্ষিত হয়, সেগুলি হল –

1. নিরাপত্তা প্রদান। অর্থাৎ সমাজে ব্যক্তি সব রকমের নিরাপত্তা পেয়ে থাকে। তাই শিক্ষার এই লক্ষ্য বিশেষ গুরুত্বপূর্ণ।

2. সমাজকল্যাণের মধ্য দিয়ে ব্যক্তি কল্যাণ সাধন সম্ভব করা হয়। অর্থাৎ সামাজিক উন্নতি সাধন শিক্ষার এই লক্ষ্যের অন্যতম সুবিধা।

3. সমাজ বিভিন্ন নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে ব্যক্তির আচরণ ধারার নিয়ন্ত্রণ করে থাকে। ফলে সমাজে অসামাজিক কাজকর্ম কম হয়।

4. সকলের আশ্রয়স্থল। সুষ্ঠু সমাজ ব্যবস্থার মধ্যে ধনী, দরিদ্র, দুর্বল, সবল, নিপীড়িত, শোষিত সব ধরনের মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়। তাই শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্যের প্রয়োজনীয়তা বর্তমান।

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের অসুবিধা

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বিভিন্ন অসুবিধা পরিলক্ষিত হয়। সেগুলি হল –

1. সমাজের উপর গুরুত্ব আরোপ করার ফলে ব্যক্তির ব্যক্তিগত চাহিদার প্রতি গুরুত্ব কমে যায়। অর্থাৎ শিক্ষার এই লক্ষ্যে সমাজের চাহিদা, আশা-আকাঙ্ক্ষা পূরণের উপর গুরুত্ব আরোপ করা হয় । তাই ব্যক্তির সার্বিক কল্যাণ সাধন করা সম্ভবপর হয় না।

2. ব্যক্তির ব্যক্তিস্বাধীনতা ক্ষুন্ন হয়। তাই ব্যক্তির সৃজনশীলতা বিকাশে সহায়ক নয়। অর্থাৎ এই লক্ষ্যের মাধ্যমে সমাজের উন্নতি করার চেষ্টা হয়। তাই ব্যক্তি কল্যাণ সাধন করা সম্ভবপর হয় না।

3. শিক্ষার লক্ষ্য একমুখী প্রকৃতির। ফলে শিক্ষার্থীর বা ব্যক্তির সার্বিক বিকাশ বাধা প্রাপ্ত হয়।

সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা, 2 টি সংজ্ঞা ও বৈশিষ্ট্যব্যাপক অর্থে শিক্ষার ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য
ভাববাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাবপ্রয়োগবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব
বাস্তববাদ বা বস্তুবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব প্রকৃতিবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব
শিশুকেন্দ্রিক শিক্ষা : ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্যডেলর কমিশনের আধুনিক শিক্ষার চারটি স্তম্ভ

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, শিক্ষার এই লক্ষ্য সমাজকে কেন্দ্র করে রচিত হয়ে থাকে। সমাজের যা কিছু ভালো মন্দ সব কিছুই সমাজ দ্বারা নির্ধারিত হয়। এই লক্ষ্যের মাধ্যমে সমাজে ব্যক্তিবর্গের সর্বাঙ্গীন বিকাশ সাধনের প্রচেষ্টা করা হয় ও ব্যক্তিকে সমাজের উপযুক্ত করে গড়ে তোলা হয়।

তথ্যসূত্র (References)

  • Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
  • V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
  • Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • Internet sources

প্রশ্ন – শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো

উত্তর – শিক্ষার যে লক্ষ্য অনুযায়ী সমাজকে কেন্দ্র করে নির্ধারণ করা হয়ে থাকে বা সমাজের উপর গুরুত্ব আরোপ করা হয়, তাকে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলে। এই শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বিকাশ ঘটিয়ে সামাজিকীকরণে সহায়তা করা।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

2 thoughts on “শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য গুলি আলোচনা করো | Socialistic Aim of Education”

Leave a Comment

close
✅ Copied with source!