Share on WhatsApp Share on Telegram

সর্বশিক্ষা অভিযান কি | Sarva Shiksha Abhiyan

১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতিতে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল তাদের মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য পদক্ষেপ হল সর্বশিক্ষা অভিযান (Sarva Shiksha Abhiyan) কর্মসূচি।

স্বাধীনতার পর ভারতবর্ষে শিক্ষার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। তাছাড়া সংবিধানের প্রতিশ্রুতি অনুযায়ী সংবিধান চালু হওয়ার ১০ বছরের মধ্যে প্রারম্ভিক শিক্ষা বা প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক করা কথা বলা হয়। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে শিক্ষা সর্বজনীকরণ করা সম্ভব হয়নি। পরবর্তীকালে শিক্ষাকে সার্বজনীন করার লক্ষ্যে সর্বশিক্ষা অভিযান কর্মসূচি গৃহীত হয়।

সর্বশিক্ষা অভিযান কি | Sarva Shiksha Abhiyan

সকলের জন্য শিক্ষা বা শিক্ষা সকলের অধিকার। সংবিধানের এই প্রতিশ্রুতি পূরণের জন্য বিভিন্ন কমিশন ও কমিটি বিভিন্ন সুপারিশ করেছেন।

পরবর্তীকালে ২০০০ সালের সেপ্টেম্বর মাসে সাংবিধানিক প্রতিশ্রুতি অনুযায়ী সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য এবং সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণের জন্য সর্বশিক্ষা অভিযান (SSA) কর্মসূচি গৃহীত হয়।

সর্বশিক্ষা অভিযান হল ৬ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী এবং মানসম্পন্ন অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাকে সুনিশ্চিত করা। এটি একটি কর্ম প্রকল্প যেটি নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক এবং সময় ভিত্তিক।

সর্বশিক্ষা অভিযান লক্ষ্য

সর্বজনীন প্রাথমিক শিক্ষা বা প্রারম্ভিক শিক্ষার বিস্তার সাধনের ক্ষেত্রে সর্বশিক্ষা অভিযান লক্ষ্য যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল –

i) ৬ থেকে ১৪ বছর বয়সি সকল শিশুকে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা।

ii) সমস্ত শিক্ষার্থীদের অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রদান করা।

iii) ২০০৪ সালের মধ্যে বিদ্যালয়ের ছুট ছাত্র-ছাত্রীদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা।

iv) ২০০৭ সালের মধ্যে পাঁচ বছর ব্যাপী এবং ২০১০ সালের মধ্যে চার বছরব্যাপী ন্যূনতম আবশ্যিক শিক্ষা প্রদান করা।

v) প্রাথমিক শিক্ষার গুনগতমান বজায় রাখা,

vi) প্রাথমিক শিক্ষার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

সর্বশিক্ষা অভিযান সীমাবদ্ধতা

সর্বশিক্ষা অভিযান কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। কিন্তু তা সত্ত্বেও এই কর্মসূচির কিছু সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। সেগুলি হল নিম্নলিখিত –

i) বিদ্যালয়ে উপযুক্ত পরিকাঠামোর অভাব

ii) প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব

iii) প্রশাসনিক দুর্বলতা

iv) বিদ্যালয়ের ছুটের হার বেশি বা অপচয় ও অনুন্নয়নের হার বেশি।

v) জনগণের অংশগ্রহণ বা সদিচ্ছার অভাব প্রভৃতি ।

সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা, 2 টি সংজ্ঞা ও বৈশিষ্ট্যব্যাপক অর্থে শিক্ষার ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য
ভাববাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাবপ্রয়োগবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব
বাস্তববাদ বা বস্তুবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব প্রকৃতিবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব
শিশুকেন্দ্রিক শিক্ষা : ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্যডেলর কমিশনের আধুনিক শিক্ষার চারটি স্তম্ভ

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সর্বশিক্ষা অভিযান শিক্ষক, সমাজকর্মী তথা সমাজের প্রতিটি নাগরিকের সংবিধানের প্রতিশ্রুতি পালন করতে সক্ষম হয়েছে। এবং এটির ফলে শিক্ষার্থীরা ন্যূনতম প্রাথমিক শিক্ষার মূল স্রোতে ফিরে আসতে পেরেছে।

তথ্যসূত্র (References)

  • Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
  • V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
  • Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • Internet sources

প্রশ্ন – সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় কত সালে

উত্তর – সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় ২০০০ সালের সেপ্টেম্বর মাসে।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!