Share on WhatsApp Share on Telegram

প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা কি | নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য | প্রথাগত শিক্ষার সুবিধা ও অসুবিধা (Advantages and Disadvantages of Formal Education)

শিক্ষা হল শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনের প্রক্রিয়া। এক্ষেত্রে বিভিন্ন দিক থেকে শিক্ষাদান কার্য পরিলক্ষিত হয়। শিক্ষার কার্যের উপর ভিত্তি করে শিক্ষার বিভিন্ন রূপ পরিলক্ষিত হয়। যার মধ্যে অন্যতম হল প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা (Formal Education)।

শিশুর বিকাশের প্রাথমিক ধাপ হল শিক্ষা। শিক্ষার প্রকৃতির উপর নির্ভর করে শিক্ষা বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে। জন্মের পরবর্তী সময়ে শিশু পরিবারের কাছ থেকে শিক্ষা লাভ করে থাকে এবং পরবর্তীকালে সে বিদ্যালয়ের পদার্পণ করেন ও শিক্ষা গ্রহণ করে। এইভাবে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শিশুর শিক্ষা লাভ সম্পন্ন হয়।

প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা কি (What is Formal Education?)

প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা হল শিক্ষার একটি অন্যতম রুপ। যে শিক্ষার ব্যবস্থা নির্দিষ্ট নিয়ম-শৃঙ্খলার উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে নিয়ন্ত্রিত শিক্ষা বলে। এই শিক্ষা বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ নির্দিষ্ট নিয়ম কানুন, সময়সীমা ও চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ যুক্ত শিক্ষাই হল নিয়ন্ত্রিত শিক্ষা।

প্রথাগত শিক্ষা কাকে বলে (Definition of Formal Education)

প্রথাগত শিক্ষা কাকে বলে বা নিয়ন্ত্রিত শিক্ষার সংজ্ঞায় বিশিষ্ট শিক্ষাবিদ জে. পি. নায়েক বলেছেন – সুনির্দিষ্ট নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত করা হয়, তাকে নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা বলে।

আবার, প্রথাগত শিক্ষা কাকে বলে বা নিয়ন্ত্রিত শিক্ষার সংজ্ঞায় পি. ডি. শুক্লা বলেছেন – নিয়ন্ত্রিত শিক্ষা হল এমন গতানুগতিক শিক্ষা ব্যবস্থা যেখানে শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী পূর্বনির্ধারিত পাঠক্রম অনুশীলনের জন্য নিয়মিত একে অপরের মুখোমুখি হয়।

প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা সংস্থা বা উদাহরণ (Agencies of Formal Education)

প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা হল – বিদ্যালয় (School)

প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য (Characteristics of Formal Education)

নিয়ন্ত্রিত শিক্ষা (Formal Education)-র যে সমস্ত উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –

  • নিয়ন্ত্রিত শিক্ষা নির্দিষ্ট লক্ষ্যকেন্দ্রিক।
  • নিয়ন্ত্রিত শিক্ষার নির্দিষ্ট সময়সীমা পরিলক্ষিত হয়।
  • নিয়ন্ত্রিত শিক্ষা পাঠক্রম সুনির্দিষ্ট থাকে।
  • নিয়ন্ত্রিত শিক্ষা নির্দিষ্ট বয়সসীমা বর্তমান।
  • এই শিক্ষার শৃঙ্খলা কঠোর প্রকৃতির।
  • নিয়ন্ত্রিত শিক্ষা সুনির্দিষ্ট নিয়ম-কানুন যুক্ত শিক্ষা।

প্রথাগত শিক্ষার সুবিধা ও অসুবিধা (Advantages and Disadvantages of Formal Education)

প্রথাগত শিক্ষার সুবিধা ও অসুবিধা গুলি নিম্নে আলোচনা করা হল –

A) প্রথাগত শিক্ষার সুবিধা (Advantages of Formal Education)

প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা (Formal Education)-র যে সমস্ত সুবিধা বর্তমান, সেগুলি হল –

1. নির্দিষ্ট নিয়ম-কানুন যুক্ত শিক্ষাব্যবস্থা

নিয়ন্ত্রিত শিক্ষা হল নির্দিষ্ট নিয়ম কানুন যুক্ত শিক্ষার ব্যবস্থা। তাহলে শিশুদের মধ্যে নির্দিষ্ট নিয়মকানুনের প্রতি গুরুত্ব আরোপ করা ও সেগুলি মনে চলা সহজসাধ্য হয়।

2. সুনির্দিষ্ট উদ্দেশ্য বর্তমান

নিয়ন্ত্রিত শিক্ষার সুনির্দিষ্ট উদ্দেশ্য বর্তমান। অর্থাৎ এই শিক্ষার মধ্য দিয়ে শিশুরা নির্দিষ্ট বিষয়ের জ্ঞান অর্জন করতে সক্ষম হয় ও সেই অর্জিত জ্ঞান এর ভিত্তিতে ডিগ্রী প্রদান করা হয়ে থাকে।

3. শিক্ষক শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক বর্তমান

নিয়ন্ত্রিত শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সহায়তা করে। কারণ এই শিক্ষার শিক্ষক এবং শিক্ষার্থীগণ মুখোমুখি শ্রেণিকক্ষ যোগাযোগের মধ্য দিয়ে যোগাযোগ স্থাপন করে। ফলে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক সুদৃঢ় হয়।

4. শৃঙ্খলা স্থাপন সহজসাধ্য হয়

নিয়ন্ত্রিতে শিক্ষার সুবিধা হল এটি শিক্ষার্থীদের শৃঙ্খলা স্থাপন করতে ও সেগুলি মেনে চলতে বিশেষভাবে সাহায্য করে থাকে। অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে শৃঙ্খলা স্থাপন সহজসাধ্য হয়। ফলেশিক্ষার্থীদের আচরণের পরিবর্তন সাধিত হয়।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

B) প্রথাগত শিক্ষার অসুবিধা (Disadvantages of Formal Education)

প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা (Formal Education) ব্যবস্থার যে সমস্ত অসুবিধা পরিলক্ষিত হয়, সেগুলি হল –

1. বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ

নিয়ন্ত্রিত শিক্ষার অসুবিধা হল এটি বিদ্যালয়ের বা শিক্ষালয়ের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ।

2. কৃত্রিম পরিবেশে শিক্ষা

নিয়ন্ত্রিত শিক্ষা কৃত্রিম পরিবেশে সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষা যান্ত্রিক ও কৃত্রিম পদ্ধতি। তাই এটি শিক্ষার্থীদের অবাধ স্বাধীনতা দানের ক্ষেত্রে বিশেষ বাধা সৃষ্টি করে থাকে।

3. সংকীর্ণ প্রকৃতির শিক্ষা ব্যবস্থা

নিয়ন্ত্রিত শিক্ষার একটি অন্যতম অসুবিধা হল এটি সংকীর্ণ প্রকৃতির শিক্ষা। অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষা শিক্ষার্থীদের পুঁথিগত জ্ঞান অর্জনের মাধ্যমে ডিগ্রী প্রদান করে থাকে।

4. পরীক্ষাকেন্দ্রিকতা

পরীক্ষাকেন্দ্রীকতা নিয়ন্ত্রিত শিক্ষার একটি প্রধান অসুবিধা। এক্ষেত্রে পরীক্ষা সফলতা লাভ করাই হলো শিক্ষার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য। তাই যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা সফলতা অর্জন করতে পারেনা তারা এই শিক্ষা থেকে বঞ্চিত হতে পারে বা পিছিয়ে পড়তে পারে।

5. শিক্ষক নির্ভরতা

নিয়ন্ত্রিত শিক্ষায় শিক্ষক নির্ভরতা প্রাধান্য পায়। এই শিক্ষার সাফল্য নির্ভর করে শিক্ষকের সক্রিয়তার উপর ভিত্তি করে। তাই যোগ্য শিক্ষকের অভাব নিয়ন্ত্রিত শিক্ষার প্রধান বাধা স্বরূপ।

সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা, 2 টি সংজ্ঞা ও বৈশিষ্ট্যব্যাপক অর্থে শিক্ষার ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য
ভাববাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাবপ্রয়োগবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব
বাস্তববাদ বা বস্তুবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব প্রকৃতিবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব
শিশুকেন্দ্রিক শিক্ষা : ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্যডেলর কমিশনের আধুনিক শিক্ষার চারটি স্তম্ভ
অনিয়ন্ত্রিত শিক্ষা কি | অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাবুনিয়াদি শিক্ষা কি | বুনিয়াদি শিক্ষার বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, নিয়ন্ত্রিত শিক্ষার সীমাবদ্ধ থাকা সত্ত্বেও আধুনিক যুগের শিক্ষাব্যবস্থার একটি সিংহভাগ অংশ নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষার মধ্য দিয়ে সম্পন্ন হয়। অর্থাৎ শিক্ষার্থীরা নিয়ন্ত্রিত শিক্ষার মধ্য দিয়ে যাবতীয় ভবিষ্যতের জন্য উপযোগী ডিগ্রী অর্জন করতে পারে। এই শিক্ষা সম্পূর্ণ রাষ্ট্র দ্বারা পরিচালিত হয়। তাই রাষ্ট্রের বিভিন্ন নিয়ম কানুন এই শিক্ষার মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে থাকে।

তথ্যসূত্র (References)

  • V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
  • Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • Internet sources

প্রশ্ন – নিয়ন্ত্রিত শিক্ষা কি?

উত্তর – নিয়ন্ত্রিত শিক্ষা হল নির্দিষ্ট নিয়ম-কানুন যুক্ত শিক্ষাব্যবস্থা যেখানে শিক্ষার্থীরা বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে আবদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করে থাকে।

প্রশ্ন – নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি উল্লেখ করো।

উত্তর – নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হল – এই শিক্ষাব্যবস্থা সংকীর্ণ প্রকৃতির। অর্থাৎ এই শিক্ষা শুধুমাত্র ডিগ্রী অর্জনের প্রক্রিয়া।

প্রশ্ন – প্রথাগত শিক্ষার সুবিধা ও অসুবিধা লেখো।

উত্তর – প্রথাগত শিক্ষার সুবিধা হল – এটি নির্দিষ্ট নিয়ম কানুন যুক্ত শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক বর্তমান.
প্রথাগত শিক্ষার অসুবিধা হল – এই শিক্ষা চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ, প্রথাগত শিক্ষা সংকীর্ণ প্রকৃতির, এই শিক্ষার শিক্ষার্থীর কেবলমাত্র জ্ঞান অর্জনের প্রক্রিয়া.

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

2 thoughts on “প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা কি | নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য | প্রথাগত শিক্ষার সুবিধা ও অসুবিধা (Advantages and Disadvantages of Formal Education)”

Leave a Comment

close
✅ Copied with source!