CU CCF BA শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি সাজেশন (Psychological Foundation of Education Suggestion) – Semester 2 & 4 Major, Minor ও MDC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাজেশন শিক্ষার্থীদের দ্রুত ও কার্যকরভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে।
শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি সাজেশন | CU CCF BA Psychological Foundation of Education Suggestion
কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU) CCF (Curriculum and Credit Framework) অনুযায়ী BA Education Semester 2 & 4-এর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি (Psychological Foundation of Education)। এই পেপারে শিখন (Learning), বুদ্ধি (Intelligence), স্মৃতি (Memory), ব্যক্তিত্ব (Personality) প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তাই পরীক্ষায় ভালো ফল করার জন্য ইউনিট ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সাজেশন সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন।
এই নিবন্ধে শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি সাজেশন (CU BA Psychological Foundation of Education Suggestion)-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্ভাব্য পরীক্ষার প্রশ্ন এবং ইউনিটভিত্তিক সাজেশন সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। এটি BA Education Major ও Minor উভয় শিক্ষার্থীর পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি সিলেবাস | CU CCF BA Psychological Foundation of Education Syllabus
CU BA সেমিস্টার 2 (Four year Major + Minor), সেমিস্টার 2 (Three year MDC) এবং সেমিস্টার 4 (Four year Minor + Three year Minor) শিক্ষার্থীদের জন্য শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি সিলেবাস বাংলায় বিস্তারিত নিচে উল্লেখ করা হল –
শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি সিলেবাস | CU CCF BA Psychological Foundation of Education Syllabus
কলিকাতা বিশ্ববিদ্যালয়
Under CCF 2020
Semester – 2/4
Education – CC Paper
(Major, Minor & MDC)
শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি
(Psychological Foundation of Education)
| ইউনিট | সিলেবাস |
|---|---|
| ইউনিট – ১ |
🧠 মনোবিজ্ঞান এবং শিক্ষার মধ্যে সম্পর্ক
|
| ইউনিট – ২ |
👨🎓 মানব জীবনবিকাশের পর্যায়, প্রকার ও শিক্ষাগত তাৎপর্য
|
| ইউনিট – ৩ |
💡 বুদ্ধি (Intelligence)
|
প্রশ্নের প্যাটার্ন | Question Pattern
মোট একশ নম্বরের মধ্যে ৭৫ নম্বর থিওরি বা লিখিত পরীক্ষা হবে। ৭৫ নম্বরে লিখিত পরীক্ষার নম্বর বিভাজন নিচে দেওয়া হল –
| সর্বমোট – 75 নম্বর লিখিত | |
| 4টি রচনাধর্মী প্রশ্ন থাকবে – 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। | প্রতিটি প্রশ্নের মান – 10 |
| 6টি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন থাকবে- যে-কেনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। | প্রতিটি প্রশ্নের মান – 5 |
| 10টি অতি-সংক্ষিপ্তধর্মী প্রশ্ন থাকবে – 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। | প্রতিটি প্রশ্নের মান – 2 |
শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি সাজেশন | CU CCF BA Psychological Foundation of Education Suggestion
University of Calcutta
Semester – 2 & 4
Major, MDC & Minor
শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি সাজেশন | CU CCF BA Psychological Foundation of Education Suggestion
1. যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও – ৩x১০= ৩০
📘 প্রশ্ন: শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো।
✅ উত্তর ⟶ [View Full Answer ➜]
📘 প্রশ্ন: মনোবিদ্যার একটি সংজ্ঞা দাও। শিক্ষা ও মনোবিদ্যা কীভাবে সম্পর্কযুক্ত লেখো।
✅ উত্তর ⟶ [View Full Answer ➜]
📘 প্রশ্ন: স্মরণ ক্ষমতার উন্নয়ন কীভাবে ঘটানো যায়? বা কীভাবে স্মৃতিকে উন্নত করা যায়? বা স্মৃতির উন্নতি ঘটানো সম্ভব?
✅ উত্তর ⟶ [View Full Answer ➜]
📘 প্রশ্ন: এরিকসনের মত অনুযায়ী মনোসামাজিক বিকাশের স্তরগুলি শিক্ষাগত তাৎপর্যসহ সংক্ষেপে আলোচনা করো।
✅ উত্তর ⟶ [View Full Answer ➜]
📘 প্রশ্ন: কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব ও শিক্ষাগত তাৎপর্য সংক্ষেপে লেখো।
✅ উত্তর ⟶ [View Full Answer ➜]
📘 প্রশ্ন: ভাইগটস্কির বিকাশমূলক তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। বা ভাইগটস্কির সামাজিক বিকাশতত্ত্বের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো।
✅ উত্তর ⟶ [View Full Answer ➜]
📘 প্রশ্ন: স্পিয়ারম্যানের বুদ্ধির তত্ত্ব চিত্র ও শিক্ষাগত তাৎপর্যসহ আলোচনা করো।
✅ উত্তর ⟶ [View Full Answer ➜]
📘 প্রশ্ন: গিলফোর্ডের বুদ্ধির তত্ত্ব শিক্ষাগত তাৎপর্যসহ আলোচনা করো।
✅ উত্তর ⟶ [View Full Answer ➜]
2. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও – ৫x৫= ২৫
📘 প্রশ্ন: শিখনের যে-কোনো পাঁচটি বৈশিষ্ট্য লেখো।
✅ উত্তর ⟶ [View Full Answer ➜]
📘 প্রশ্ন: স্মরণের সঙ্গে যুক্ত প্রক্রিয়াগুলি (Process of Memorization) উল্লেখ করো।
📘 প্রশ্ন: বিস্মৃতির যে-কোনো পাঁচটি কারণ লেখো।
✅ উত্তর ⟶ [View Full Answer ➜]
📘 প্রশ্ন: ব্যক্তিত্ত্বের যে-কোনো পাঁচটি বৈশিষ্ট্য লেখো।
✅ উত্তর ⟶ [View Full Answer ➜]
📘 প্রশ্ন: পিঁয়াজের জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি লেখো।
✅ উত্তর ⟶ [View Full Answer ➜]
📘 প্রশ্ন: বুদ্ধির অভীক্ষার ব্যবহারগুলি আলোচনা করো।
✅ উত্তর ⟶ [View Full Answer ➜]
📘 প্রশ্ন: প্রাক্ষোভিক বুদ্ধির ধারণা দাও। এর বৈশিষ্ট্য গুলি লেখো।
✅ উত্তর ⟶ [View Full Answer ➜]
📘 প্রশ্ন: গার্ডেনারের বুদ্ধির তত্ত্ব শিক্ষাগত তাৎপর্যসহ আলোচনা করো।
৩. যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও – ১০x২= ২০
✒ উপরে উল্লেখিত বড় কোশ্চেনগুলো ভালো করে পড়লে সেখান থেকে দু নম্বরের প্রশ্ন জানা পড়বে। তাছাড়া এই ওয়েবসাইটে প্রতিটি পোস্টের নীচে দু নম্বরের কোশ্চেন দেওয়া রয়েছে।
📘 প্রশ্ন: মনোবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ দাও।
✅ উত্তর ⟶ ‘মনোবিজ্ঞান’ (Psychology) শব্দটি দুটি গ্রিক শব্দ—‘Psyche’ এবং ‘Logos’ থেকে এসেছে। ‘Psyche’ অর্থ মন বা আত্মা এবং ‘Logos’ অর্থ জ্ঞান বা বিজ্ঞান। তাই ব্যুৎপত্তিগত অর্থে মনোবিজ্ঞান হলো মন বা আত্মার বিজ্ঞান।
📘 প্রশ্ন: মনোবিদ্যার আধুনিক সংজ্ঞা লেখো।
✅ উত্তর ⟶ মনোবিজ্ঞান হলো ব্যক্তির আচরণ (Behaviour) ও মানসিক প্রক্রিয়ার (Mental Processes) বৈজ্ঞানিক অধ্যয়ন।
বিশিষ্ট মনোবিজ্ঞানী উইলিয়াম ম্যাকডুগাল (W McDougal) বলেছেন – “Psychology is the positive science of the behaviour of living beings.” অর্থাৎ মনোবিজ্ঞান হল প্রাণীর আচরণের ইতিবাচক বিজ্ঞান।
📘 প্রশ্ন: মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন?
✅ উত্তর ⟶ মনোবিজ্ঞান ব্যক্তির আচরণ ও মানসিক প্রক্রিয়াকে বৈজ্ঞানিক পদ্ধতিতে অধ্যয়ন করে। তাই মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান (Science of Behaviour) বলা হয়।
মনোবিজ্ঞান কে আচরণের বিজ্ঞান বলা হয় কেন তার কারণ গুলি হল, নিম্নলিখিত –
- মনোবিজ্ঞান হল প্রাণীর আচরণের অনুশীলনকারী বিজ্ঞান।
- মনোবিজ্ঞান হল পর্যবেক্ষণ ও পরীক্ষণ সাপেক্ষ।
- আচরণ হল প্রাণীর এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল
📘 প্রশ্ন: শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে?
✅ উত্তর ⟶ মনোবিজ্ঞানের যে শাখায় শিক্ষা-শিখন প্রক্রিয়া এবং শিক্ষার্থীর আচরণ সম্পর্কে বৈজ্ঞানিকভাবে অধ্যয়ন করা হয়, তাকে শিক্ষা মনোবিজ্ঞান (Educational Psychology) বলে।
মনোবিদ বার্নাড (Bernard) বলেছেন – শিক্ষা মনোবিদ্যা হল মনোবিদ্যার একটি শাখা যা শিক্ষা ও শিখন প্রক্রিয়া (বিশেষ করে বিদ্যালয়) নিয়ে আলোচনা করে।
📘 প্রশ্ন: প্রথম মনোবৈজ্ঞানিক গবেষণাগার কে এবং কোথায় প্রতিষ্ঠা করেন?
✅ উত্তর ⟶ উইলহেল্ম ভুন্ট (Wilhelm Wundt) ১৮৭৫ সালে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে (University of Leipzig) প্রথম মনোবৈজ্ঞানিক গবেষণাগার প্রতিষ্ঠা করেন।
📘 প্রশ্ন: ব্যক্তিত্বের সংজ্ঞা দাও।
✅ উত্তর ⟶ Gordon Allport-এর মতে, ব্যক্তিত্ব হলো ব্যক্তির মধ্যে অবস্থিত মনোদৈহিক তন্ত্রগুলির (Psychophysical Systems) গতিশীল সংগঠন, যা তার স্বাতন্ত্র্যসূচক আচরণ ও চিন্তাকে নির্ধারণ করে।
📘 প্রশ্ন: ব্যক্তিত্বের সংলক্ষণ কী?
✅ উত্তর ⟶ ব্যক্তিত্বের প্রধান সংলক্ষণগুলি হলো—স্বাতন্ত্র্য, সংগঠন, গতিশীলতা ও সামগ্রিকতা।
📘 প্রশ্ন: স্মৃতি ও বিস্মৃতি কাকে বলে?
✅ উত্তর ⟶ পূর্বে অর্জিত অভিজ্ঞতা সংরক্ষণ করে প্রয়োজনের সময় তা মনে করার প্রক্রিয়াকে স্মৃতি (Memory) বলে। আর, পূর্বে অর্জিত অভিজ্ঞতা যথাসময়ে মনে করতে না পারাকে বিস্মৃতি (Forgetting) বলে।
📘 প্রশ্ন: স্মৃতির প্রক্রিয়াগুলি কী কী?
✅ উত্তর ⟶ স্মৃতির প্রধান প্রক্রিয়াগুলি হলো—
১. শিখন বা গ্রহণ (Learning/Acquisition),
২. ধারণ বা সংরক্ষন (Retention),
৩. পুনরুদ্রেক (Recall) এবং
৪. প্রত্যাভিজ্ঞা (Recognition)।
📘 প্রশ্ন: স্মৃতির স্তরগুলি লেখো।
✅ উত্তর ⟶ স্মৃতির প্রধান স্তর তিনটি—সংবেদনমূলক স্মৃতি (Sensory Memory), স্বল্পমেয়াদি স্মৃতি (Short-term Memory) এবং দীর্ঘমেয়াদি স্মৃতি (Long-term Memory)।
📘 প্রশ্ন: স্মৃতির উন্নতিকল্পে যেকোনো দুটি পদ্ধতির নাম লেখো।
✅ উত্তর ⟶ স্মৃতির উন্নতিকল্পে যেকোনো দুটি পদ্ধতির নাম হল –
(১) পুনরাবৃত্তি (Repetition) এবং
(২) অর্থপূর্ণ সংগঠন (Meaningful Organization)।
📘 প্রশ্ন: বিস্মৃতির চারটি কারণ লেখো।
✅ উত্তর ⟶ বিস্মৃতির চারটি কারণ হলো—অনুশীলনের অভাব, বাধা (Interference), আঘাতজনিত কারণ এবং প্রেরণাগত কারণ।
📘 প্রশ্ন: পশ্চাদমুখী প্রতিরোধ কী?
✅ উত্তর ⟶ নতুন শিখন যখন পূর্বে শেখা বিষয়কে স্মরণ করতে বাধা সৃষ্টি করে, তখন তাকে পশ্চাদমুখী প্রতিরোধ (Retroactive Inhibition) বলে।
📘 প্রশ্ন: পুনরুদ্রেক ও প্রত্যাভিজ্ঞার মধ্যে যে-কোনো দুটি পার্থক্য উল্লেখ করো।
✅ উত্তর ⟶ পুনরুদ্রেক ও প্রত্যাভিজ্ঞার মধ্যে যে-কোনো দুটি পার্থক্য হল –
| পুনরুদ্রেক | প্রত্যাভিজ্ঞা |
| পুনরুদ্রেকের ক্ষেত্রে কোনো বাহ্যিক সহায়তা ছাড়াই পূর্বের অভিজ্ঞতা মনে করতে হয় | প্রত্যাভিজ্ঞার ক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতাকে দেখে বা শুনে চিনতে হয় |
| পুনরুদ্রেক তুলনামূলকভাবে কঠিন | প্রত্যাভিজ্ঞা তুলনামূলকভাবে সহজ। |
📘 প্রশ্ন: স্মরণ ক্ষমতার উন্নয়নের যে-কোনো দুটি উপায় লেখো।
✅ উত্তর ⟶ স্মরণ ক্ষমতা বৃদ্ধির দুটি উপায় হলো—নিয়মিত অনুশীলন ও পুনরাবৃত্তি এবং বিষয়বস্তুকে অর্থপূর্ণভাবে সংগঠিত করা।
📘 প্রশ্ন: এরিকসনের বিকাশমূলক তত্ত্বে আত্মপরিচয় বনাম আত্মপরিচয়ের বিভ্রান্তি বলতে কী বোঝায়?
✅ উত্তর ⟶ কৈশোরে ব্যক্তি ‘আমি কে’ এবং ভবিষ্যতে কী হতে চাই—এই প্রশ্নের উত্তর খুঁজে নিজের পরিচয় গঠন করে। পরিচয় গঠনে ব্যর্থ হলে আত্মপরিচয়ের বিভ্রান্তি (Role Confusion) দেখা দেয়।
📘 প্রশ্ন: এরিকসনের মনো-সামাজিক বিকাশ তত্ত্বের যে-কোনো দুটি শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো।
✅ উত্তর ⟶ এরিকসনের মনো-সামাজিক বিকাশ তত্ত্বের যে-কোনো দুটি শিক্ষাগত তাৎপর্য হল –
১. শিক্ষার্থীর বয়স ও বিকাশের স্তর অনুযায়ী শিক্ষা প্রদান করা উচিত।
২. শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস ও ইতিবাচক আত্মপরিচয় গড়ে তুলতে সাহায্য করা উচিত।
📘 প্রশ্ন: কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের উত্তর-প্রথাগত নৈতিকতা বলতে কী বোঝায়?
✅ উত্তর ⟶ যে নৈতিক স্তরে ব্যক্তি ন্যায়, অধিকার ও সার্বজনীন নৈতিক নীতির ভিত্তিতে নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে উত্তর-প্রথাগত নৈতিকতা (Post-conventional Morality) বলে।
📘 প্রশ্ন: প্রথাগত নৈতিকতা বলতে কী বোঝায়?
✅ উত্তর ⟶ যে নৈতিক স্তরে ব্যক্তি সামাজিক নিয়ম, আইন ও অন্যের অনুমোদনকে নৈতিক আচরণের ভিত্তি হিসেবে গ্রহণ করে, তাকে প্রথাগত নৈতিকতা (Conventional Morality) বলে।
📘 প্রশ্ন: পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের বা বৌদ্ধিক বিকাশের স্তরগুলি উল্লেখ করো।
✅ উত্তর ⟶ পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশের চারটি স্তর হলো—
- সংবেদন-সঞ্চালনমূলক স্তর (Sensori-motor Stage),
- প্রাক-সক্রিয়তার স্তর (Pre-operational Stage),
- মূর্ত সক্রিয়তার স্তর (Concrete Operational Stage) এবং
- যৌক্তিক সক্রিয়তার স্তর (Formal Operational Stage)।
📘 প্রশ্ন: স্কিমা বলতে কী বোঝো?
✅ উত্তর ⟶ স্কিমা (Schema) হলো কোনো বস্তু, ঘটনা বা অভিজ্ঞতা সম্পর্কে ব্যক্তির মনে গড়ে ওঠা মানসিক কাঠামো বা সংগঠিত জ্ঞানীয় বিন্যাস।
📘 প্রশ্ন: এরিকসনের মনো-সামাজিক বিকাশের স্তরগুলি লেখো।
✅ উত্তর ⟶ এরিকসনের আটটি স্তর হলো—বিশ্বাস বনাম অবিশ্বাস; স্বায়ত্তশাসন বনাম লজ্জা ও সন্দেহ; উদ্যোগ বনাম অপরাধবোধ; অধ্যবসায় বনাম হীনমন্যতা; আত্মপরিচয় বনাম আত্মপরিচয়ের বিভ্রান্তি; অন্তরঙ্গতা বনাম বিচ্ছিন্নতা; সৃজনশীলতা বনাম স্থবিরতা; অখণ্ডতা বনাম হতাশা।
📘 প্রশ্ন: সামাজিক বিকাশ বলতে কী বোঝ?
✅ উত্তর ⟶ ব্যক্তির মধ্যে সামাজিক নিয়ম, মূল্যবোধ ও সামাজিক আচরণ শেখার এবং অন্যের সঙ্গে উপযুক্ত সামাজিক সম্পর্ক স্থাপনের ক্রমবিকাশকে সামাজিক বিকাশ (Social Development) বলে।
📘 প্রশ্ন: ভাইগটস্কির তত্ত্বে সন্নিহিত বিকাশের বলয় বলতে কী বোঝো?
✅ উত্তর ⟶ শিক্ষার্থী নিজে যা করতে পারে এবং দক্ষ ব্যক্তি বা শিক্ষকের সহায়তায় যা করতে পারে—এই দুইয়ের মধ্যবর্তী ব্যবধানকে সন্নিহিত বিকাশের বলয় বা ZPD (Zone of Proximal Development) বলে।
📘 প্রশ্ন: ZPD-এর পুরো নাম কী?
✅ উত্তর ⟶ ZPD-এর পূর্ণরূপ হলো—Zone of Proximal Development (সন্নিহিত বিকাশের বলয়)।
📘 প্রশ্ন: ভাইগটস্কির মতানুযায়ী ভাষা বিকাশের যে-কোনো দুটি স্তর উল্লেখ করো।
✅ উত্তর ⟶ ভাইগটস্কির মতানুযায়ী ভাষা বিকাশের দুটি স্তর হলো—
১. সামাজিক ভাষণ (Social Speech) এবং
২. ব্যক্তিগত ভাষণ (Private Speech)।
📘 প্রশ্ন: কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের দুটি শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো।
✅ উত্তর ⟶ কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের দুটি শিক্ষাগত তাৎপর্য হল –
১. শিক্ষার্থীর নৈতিক বিকাশের স্তর অনুযায়ী নৈতিক দ্বন্দ্বমূলক আলোচনা করা উচিত।
২. বিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ও নৈতিক মূল্যবোধের চর্চা করা উচিত।
📘 প্রশ্ন: ‘G’ উপাদানের যে-কোনো চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
✅ উত্তর ⟶ ‘G’ বা সাধারণ উপাদানের চারটি বৈশিষ্ট্য হলো—
(১) এটি সাধারণ মানসিক ক্ষমতা,
(২) বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কাজে প্রভাব বিস্তার করে,
(৩) এটি ব্যক্তির সাধারণ মানসিক শক্তির নির্দেশক এবং
(৪) ব্যক্তিভেদে এর পরিমাণ ভিন্ন হয়।
📘 প্রশ্ন: স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বের উপাদান দুটির নাম লেখো।
✅ উত্তর ⟶ স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বের উপাদান দুটি হলো—
১. সাধারণ উপাদান (General Factor বা ‘g’) এবং
২. বিশেষ উপাদান (Specific Factor বা ‘s’)।
📘 প্রশ্ন: গিলফোর্ডের বুদ্ধির তত্ত্বের উপাদানগুলি কী কী?
✅ উত্তর ⟶ গিলফোর্ডের Structure of Intellect (SOI) তত্ত্বের তিনটি প্রধান মাত্রা হলো—
১. ক্রিয়া বা প্রক্রিয়াগত মাত্রা (Operations),
২. বিষয়বস্তুগত মাত্রা (Contents) এবং
৩. উৎপাদন বা ফলগত মাত্রা (Products)।
📘 প্রশ্ন: SOI-এর পুরো নাম কী?
✅ উত্তর ⟶ SOI-এর পূর্ণরূপ হলো—Structure of Intellect।
📘 প্রশ্ন: বুদ্ধির অভীক্ষার দুটি ব্যবহার লেখো।
✅ উত্তর ⟶ বুদ্ধির অভীক্ষার দুটি ব্যবহার হলো—
(১) শিক্ষার্থীর বুদ্ধির স্তর নির্ণয় এবং
(২) শিক্ষাগত ও বৃত্তিমূলক নির্দেশনা প্রদান।
📘 প্রশ্ন: প্রাক্ষোভিক বুদ্ধির ধারণা দাও বা কাকে বলে?
✅ উত্তর ⟶ নিজের ও অন্যের আবেগকে উপলব্ধি, বোঝা, নিয়ন্ত্রণ এবং উপযুক্তভাবে ব্যবহার করার ক্ষমতাকে প্রাক্ষোভিক বুদ্ধি (Emotional Intelligence) বলে।
📘 প্রশ্ন: বুদ্ধ্যঙ্ক কাকে বলে?
✅ উত্তর ⟶ ব্যক্তির মানসিক বয়স ও কালানুক্রমিক বয়সের সম্পর্ককে সংখ্যায় প্রকাশ করলে তাকে বুদ্ধ্যঙ্ক (Intelligence Quotient বা IQ) বলে।
📘 প্রশ্ন: বুদ্ধ্যঙ্ক নির্ণয়ের (IQ)-এর সূত্রটি লেখো।
✅ উত্তর ⟶ IQ = (মানসিক বয়স ÷ কালানুক্রমিক বয়স) × ১০০।
📘 প্রশ্ন: EQ বলতে কী বোঝো? বা প্রাক্ষোভিক বুদ্ধ্যঙ্ক কী?
✅ উত্তর ⟶ EQ-এর পূর্ণরূপ হলো Emotional Quotient (প্রাক্ষোভিক বুদ্ধ্যঙ্ক)। ব্যক্তির আবেগকে চিহ্নিত, বোঝা, নিয়ন্ত্রণ ও কার্যকরভাবে পরিচালনা করার ক্ষমতার পরিমাপককে EQ বলে।
| *এই সাজেশনটি আরোও আপডেট হবে, এই আপডেট সাজেশন পেতে কিছুদিন পর আবার ভিজিট করুন। **তবে মনে রাখতে হবে, শুধুমাত্র সাজেশনের উপর নির্ভর না করে পুরো সিলেবাসের উপর একটি মৌলিক ধারণা রাখা অত্যন্ত জরুরি। নিয়মিত অনুশীলন ও রিভিশনই তোমাদের ভালো ফলাফল এনে দেবে। |
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, সঠিক ধারণা ও পরিকল্পিত প্রস্তুতি পরীক্ষায় ভালো ফলাফলের অন্যতম প্রধান শর্ত। শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি সাজেশন | CU CCF BA Psychological Foundation of Education Suggestion বিষয়ের এই সাজেশনটি শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উপর ফোকাস করতে সাহায্য করবে এবং প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।
তবে শুধুমাত্র শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি সাজেশন (Psychological Foundation of Education Suggestion) নির্ভর না হয়ে সিলেবাসের বিষয়গুলির ধারণা পরিষ্কার করা এবং নিয়মিত অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। ধারাবাহিক অধ্যবসায়, পুনরাবৃত্তি এবং আত্মবিশ্বাসের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করা সম্ভব।
📚 আরও সাজেশন, নোটস ও PDF স্টাডি ম্যাটেরিয়াল
Calcutta University-এর সাজেশন, নোটস, প্রশ্নোত্তর, PDF Book এবং অন্যান্য স্টাডি ম্যাটেরিয়াল পেতে আমাদের Edutiips ও Edubitan ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
তথ্যসূত্র (References)
- J. C. Aggarwal – Essentials of Educational Psychology – Vikas Publisher
- S. K. Mangal – Essentials of Educational Psychology – PHI Ltd.
- S. K. Mangal – Advanced Educational Psychology – PHI Ltd
- Psychological Foundation of Education Suggestion
- Internet sources
প্রশ্ন – শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি কোন সেমিস্টারের বিষয়?
উত্তর – এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের CCF অনুযায়ী BA Education Semester 2 ও 4 -এর একটি গুরুত্বপূর্ণ বিষয়।
আরোও পড়ুন
- BA শিক্ষার ইতিহাস সাজেশন | CU BA 4th and 6th Sem History of Education Suggestion (Major & Minor)
- BA শিক্ষণের দৃষ্টিভঙ্গি সাজেশন | CU BA 6th Sem Aspect of Teaching Suggestion (Major & Minor)
- শিক্ষাগত সংগঠন এবং পরিকল্পনা সাজেশন | CU BA Educational Organization and Planning Suggestion
- পাঠক্রম অধ্যয়ন সাজেশন | CU BA Curriculum Studies Suggestion
- শিক্ষার প্রারম্ভিক ধারণা ও দার্শনিক ভিত্তি সাজেশন | CU BA Sem1 & 3 Introduction and Philosophical Foundation of Education Suggestion
- BA শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি সাজেশন | CU CCF BA Psychological Foundation of Education Suggestion
শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি সাজেশন | CU CCF BA Psychological Foundation of Education Suggestion সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।





